জগন্নাথপুরে জলমহালের মাছ লুঠের ঘটনায় দুই উপজেলার গ্রামবাসির মধ্যে ভয়াবহ সংঘর্ষে অর্ধশতাধিক আহত

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল প্রথম খন্ড (চন্ডিডহর) লিজকৃত নদীর জলমহালের মাছ লুঠের ঘটনায় আজ শনিবার দুপুরে জলমহালের ইজারাদার ও মাছ লুঠেরাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে শিশু নারী পুরুষ সহ কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

এসময় জলমহালের ৬ জেলেকে অপহরণ ও দুটি মাছ ধরার নৌকা এবং ৮/১০ লাখ টাকার মাছ লুঠকরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন ।

আহতরা হলেন তেলিকোনা কান্দারগাও গ্রামের , শরীফ মিয়া (২৫), রুবেল মিয়া (২৫) , নাজিম উদ্দিন (৩৫) , ফজরুল মিয়া (৪৫) , কামরুল মিয়া (৩০), রনু মিয়া (৩০), আতাউর রহমান (৩০) , মুছাদ্দিক মিয়া (৬০), কমরুউদ্দিন (৩২) , ফারুক মিয়া (৪০), আশিক রহমান (২৮), রাজন মিয়া (২৭) , আব্দুল শহীদ (৪৫) , মাহতাব মিয়া (৬০), সিরাজ হোসেন (৩২) , আব্দুল মুসা (৩৪) সহ আরো অনেকে।

আহতদের জগন্নাথপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সাড়ে ১২ টায় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামের নাজিম উদ্দিনের ইজারাকৃত জলমহালে পাশর্^বর্তী দিরাই উপজেলার হোসেনপুর গাংপাড় গ্রামের জামাল মিয়ার নেতৃত্বে ওই উপজেলার ৩ গ্রামের প্রায় ২ শতাধিক লোক মাছ ধরার সরনঞ্জাম ও দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে জোরপূর্বক জলমহাল থেকে মাছ লুঠ করতে যায় । এসময় জলমহালের ইজারদারের জেলেরা বাধাঁ দিলে জেলেদের মার ধর করে দুটি মাছ ধরার নৌকা , মাছ ধরার সরনঞ্জাম এবং জালাল মিয়া ও তাহের মিয়া সহ ৬ জেলেকে অপহরণ করে নিয়ে যায় ।

এ খবর দ্রæত জলমহালের ইজারাদার নাজিম উদ্দিনের গ্রামে পৌছলে লোক জলমহালে ছোটে আসেন । এসময় তারা মাছ লুন্ঠনকারীদের বাধাঁ দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্ঠি হয় । প্রায় ঘন্টাব্যাপি দফায় দফায় সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের জগন্নাথপুর ও দিরাই উপজেলা হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে । বিকেল ৫টা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল ।

ইজারাদার নাজিম উদ্দিন জানান হোসেনপুর গাংপাড় গ্রামের জামাল মিয়ার নেতৃত্বে মাছ লুন্ঠনকারীরা তার ৬ জেলে ,দুটি মাছ ধরার নৌকা সহ প্রায় ৮/১০ লাখ টাকার মাছ লুঠ করে নিয়ে গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *