করোনা: জগন্নাথপুর পৌরসভার উপ নির্বাচন স্থগিত ঘোষনা

স্টাফ রিপোর্টার::
করোনাভাইরাসের কারণে জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ -নির্বাচন স্থগিত ঘোষনা করা হয়েছে। শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক জনসংযোগ মোহা: ইসরাইল হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন সহ ওই তারিখে দেশের বিভিন্ন স্থানের নির্বাচন স্থগিত ঘোষনা করা হয়েছে ।

স্থগিত এ নির্বাচন অনুষ্ঠানের তারিখ করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন পরবর্তীতে ঘোষনা করবেন। প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে ৪জন প্রার্থী প্রতিদ্বন্ধিতায় অংশ নেন। এদের মধ্যে ৩ জন প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী । অন্য ১জন প্রবাসী না হলেও স্বজনদের মধ্যে অনেকেই যুক্তরাজ্য প্রবাসী রয়েছেন।

নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারণায় অংশ নিতে ইতো মধ্যে পরিবারের সদস্য ছাড়াও স্বজনরা দেশে ফিরেছেন। প্রসঙ্গত:: জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ চলতি বছরের ১১ জানুয়ারী অসুস্থজনিত কারণে মৃত্যুবরণ করলে মেয়র পদটি শুন্য ঘোষনা করেন নির্বাচন কমিশন ।

এদিকে নির্বাচন কমিশন কর্তৃক উপ- নির্বাচনের ঘোষিত তফশিল অনুয়ায়ী আগামী ২৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল । নির্বাচনে মেয়রপদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছিলেন। প্রার্থীদের মধ্যে ৩জন লন্ডন প্রবাসি। প্রবাসি অধ্যুষিত উপজেলায় সকল নির্বাচনী উৎসবে প্রবাসিদের অংশ গ্রহণে মুখরিত হয়ে উঠে নির্বাচনী এলাকা । তফশিল ঘোষনার শুরুতেই বেশ কিছু সংখ্যক প্রবাসি দেশে ফিরলেও করোনার প্রার্দুভার দেখা দেয়ার পর প্রার্থীদের পরিবারের সদস্য এবং স্বজনদের মধ্যে কয়েকজন দেশে ফিরে প্রচারনায় অংশ নেন। নির্বাচনী এলাকায় প্রবাসিদের অবাধে চলাফেরার কারণে অনেকটা শংকা দেখা দেয় ।

নির্বাচন স্থগিত করতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম জানান, জগন্নাথপুর পৌরসভার উপ- নির্বাচনের সাথে সম্পৃক্ত কর্মকর্তা কর্মচারীরা বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় নির্বাচন স্থগিতের আবেদন করা হয় ।

জেলা প্রশাসকের মাধ্যমে আবেদনটি নির্বাচন কমিশনে পাঠানো হয়। তিনি আরো জানান, জগন্নাথপুর উপজেলা একটি প্রবাসী অধ্যুষিত উপজেলা। সাস্প্রতিককালে ৫শর অধিক প্রবাসী দেশে এসেছেন ,এরমধ্যে ৪৭ জন হোমকোয়ারেন্টিনে আছেন। সার্বিক পরিস্থিতি মোকাবিলায় আমরা কাজ করছি। এদিকে পৌরসভার উ-নির্বাচন স্থগিত হওয়ায় জনসাধারনের মধ্যে স্বস্তি ফিরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *