স্টাফ রিপোর্টার::
র্যাপিড একশন ব্যাটালিয়ন র্যাব -৯ এর সিপিসি-১ সিলেট ক্যাম্পের অপারেশন কমান্ডার এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে একটি আভিযানিক দল অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আবু বক্করকে (৩৬) গ্রেফতার করেছেন। সে এসএমপির জালালাবাদ থানার সুজাতপুর এলাকার মৃত মুসাদ্দর আলীর ছেলে ।
শনিবার (২১ মার্চ) বিকেল ৫টা ৫৫ মিনিটের সময় এসএমপির জালালাবাদ থানার কানাইআদ্রা পয়েন্টস্থ এলাকার রাস্তার ওপর থেকে ৩শ ৮২ পিস ইয়াবা সহ আবু বক্করকে গ্রেফতার করা হয় ।
সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো: সামিউল আলম প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । গ্রেফতারকৃত পেশাদার মাদক ব্যবসায়ী আবু বক্করকে এসএমপির জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে ।