জগন্নাথপুরের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্র প্রবাসী অনি আহমেদ‘র অর্থায়নে ৭শত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রির্পোটার:-

সাম্প্রতিক সময়ে মহামারী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে গ্রামীণ জনপদের নিজ এলাকার ক্ষতিগ্রস্থ কর্মহীন, অসহায় হতদরিদ্র পরিবারের পাশে রয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী অনি আহমেদ। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের তৃতীয় ধাপে জগন্নাথপুরের দুটি এলাকার ৩শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রবাসে অবস্থান করলেও শিকড়ের প্রতি রয়েছে মমতা ও অকৃতিম ভালবাসা। মহামারী ভাইরাসের এই ক্রান্তি লগ্নে নিজ এলাকার অসহায় দরিদ্রদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন কোমল হৃদয়ের অধিকারী তরুন অনি আহমেদ।

জগন্নাথপুর পৌর শহরের ৬ নাম্বার ওয়ার্ডের ইসহাক মঞ্জিলের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী হাজী জুনেদ আহমদের পূত্র যুক্তরাষ্ট্র প্রবাসী অনি আহমদের অর্থায়নে তৃতীয় ধাপে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদের তত্ত্বাবধানে জগন্নাথপুর উপজেলার গোপড়াপুর বাজারে দেড়শত পরিবার এবং লোহারগাও গ্রামের দেড়শত পরিবার সহ মোট তিনশত পরিবারে মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এছাড়াও প্রথম ও দ্বিতীয় ধাপে চারশত পরিবার সহ এপর্যন্ত সাতশত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পৃথক ভাবে দুটি এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সিরাজুল হক, সমাজসেবক সৈয়দ আব্দুল মালেক ,

তরুন সমাজকর্মী মির্জা আরিফ ,হাফিজ হুসাইন আহমদ, সাবেক ইউপি সদস্য ইউনুছ মিয়া, গোপড়াপুর বাজার সেক্রেটারী দুদু মিয়া, সমাজকর্মী রুকন মিয়া, ছাত্রলীগ নেতা নবিবুর রহমান, আরমান মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

লোহারগাওঁ গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ কালে যুক্তরাষ্ট্র প্রবাসী অনি আহমদ সহ তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে সাবেক চেয়ারম্যান সমাজসেবক হারুন রশিদ ও মির্জা আরিফের তত্বাবধানে পাটলী ইউনিয়নের লোহারগাওঁ গ্রামে ও চিলাউড়া হলদিপুর ইউনিয়নের গোপড়াপুর গ্রামের ৩ শতাধিক পরিবারের মধ্যে চাল,ডাল, আলু, পেয়াজ, লবন , ভোজ্যতেল সহ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *