জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী শাহ মো: ছোট মিয়া ও যুক্তরাজ্য প্রবাসী দুলদুল বারীর অর্থায়নে ১৫শত পরিবারে খাদ্য সামগ্রী বিতরন

স্টাফ রিপোর্টার:

জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী শাহ মো: ছোট মিয়া ও যুক্তরাজ্য প্রবাসী দুলদুল বারীর অর্থায়নে, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে ক্ষতিগ্রস্থ জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রথম থেকে চতুর্থ ধাপে মোট পনেরশত ছিন্নমূল,হতদরিদ্র, কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকার বাসিন্দা নাছিমা- ফারহানা কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী শাহ মো: ছোট মিয়া ও হবিবপুর এলাকার বাসিন্দা, আরাফাত রহমান কোকো স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী দুলদুল বারী এবং যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম তুহেলের যৌথ অর্থায়নে শেষ ধাপে

জগন্নাথপুর পৌরসভার ১, ২ ও ৪ নং ওয়ার্ডের শ্রমজীবী হত দরিদ্র কর্মহীন অসহায় ৫শত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে প্রথম থেকে তৃতীয় ধাপে পৌর শহরের ৫ ও ৬ নং ওয়ার্ড সহ বিভিন্ন এলাকার একহাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

শুক্রবার বিকেল ৩টায় হবিবপুর নাছিমা-ফারহানা কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গনে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর পৌরসভার উপ নির্বাচনের মেয়র প্রার্থী কৃতি ফুটবলার মো: আবিবুল বারী আয়হান।

কিন্ডারগার্টেন স্কুলের প্রিন্সিপাল মিজানুর রহমান শিপনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সমাজ কর্মী সাহেদ আহমদ,কৃতি ফুটবলার সেলিম আহমদ,সমাজ কর্মী বাবর আহমদ,  ফজলুল হক আমিনী প্রমূখ।

এসময় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম হবিবপুরী। সামাজিক দূরত্ব বজায় রেখে হবিবপুর গ্রামের- আলী নেওয়াজ, ফুটবলার মধু মিয়া,নাজমুল ইসলাম, খন্দকার নওয়াজিশ ইসলাম, মনির মিয়া, সহ আরো অনেেেক উপস্থিত ছিলেন। পরে আবিবুল বারী আয়হানের সার্বিক তত্ত্বাবধানে চাল, ডাল ভোজ্যতেল, আলু সহ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ ও বাড়ি বাড়ি পৌছে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *