স্টাফ রির্পোটার:-
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আড়াই হাজার টাকার মানবিক সহায়তা প্রদানের তালিকায় ইউপি সদস্য কর্তৃক ধনাঢ্য ব্যক্তিদের নাম অর্ন্তভুক্ত করার ঘটনায় এলাকায় আবারো উত্তেজনা বিরাজ করছে। যেকোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকার জনসাধারন। এ ঘটনায় শুক্রবার (২২ মে) সেহরির শেষ সময়ে ইউপি সদস্য সোনা মিয়ার পক্ষ এবং এলাকার প্রতিবাদী লোকজনদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ২০জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে শনিবার (২৩মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, পাটলী ইউনিয়নের লাউতলা রসুলপুর গ্রামের ১নং ওয়ার্ডে প্রধানমন্ত্রী ঘোষিত আড়াই হাজার টাকা করে মানবিক সহায়তার তালিকা সংগ্র্রহের কাজ করেছেন ওই ওয়ার্ডের সদস্য সোনা মিয়া।
ওয়ার্ডের ১শ ৭ জনের নামের তালিকায় স্বজনপ্রীতির মাধ্যমে অসহায় দরিদ্রদের পরিবর্তে বেশক‘টি নাম ধনাঢ্য ও সরকারি চাকুরিজীবীদের নাম অন্তর্ভুক্ত করায় গ্রামবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জের ধরে ইউপি সদস্য সোনা মিয়ার পক্ষ এবং গ্রামের প্রতিবাদী পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক থাকলেও স্থানীয় সূত্রে জানা গেছে আজ রবিবার থেকে পুনরায় দু-পক্ষের মধ্যে মৃদু উত্তেজনা বিরাজ করছে। উভয়পক্ষ পৃথক পৃথক ভাবে বৈঠকে বসেছেন। স্থানীয়সূত্র আরো জানায় ইউপি সদস্য সোনা মিয়ার পক্ষের লোকজনরা বেপরোয়া অবস্থানে রয়েছেন। ফলে যেকোন মুহুর্তে আবারো সংঘর্ষের আশংকা করছেন গ্রামবাসী।
বিস্তারিত আসছে………