স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ,যুক্তরাজ্যের লীড্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃতি ফুটবলার বজলুর রশীদ ভূঁইয়ার জানাযার নামাজ আজ মঙ্গলবার সকাল ১১টায় ইকড়ছই সিনিয়ির মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।
পরে মাদরাসার নিকটবর্তী পঞ্চায়েতি কবরস্থানে বাবার পাশে দাফন করা হয়েছে। সোমবার (২২ জুন ) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বজলুর রশীদ ভূঁইয়া (৪৭) শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
জগন্নাথপুর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের একাধিকবারের সভাপতি পৌরশহরের ইকড়ছই আবাসিক এলাকার বাসিন্দা প্রয়াত হারুনুর রশিদ হিরণ মিয়ার দ্বিতীয় ছেলে বজলুর রশীদ ভূইয়া বেশ কিছুদিন ধরে লিভার জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন ।
মৃত্যুকালে তিনি মা, ভাই, বোন, স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগাহী রেখে গেছেন। তাঁর স্ত্রী, সন্তানরা বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।
বজলুর রশীদ ভূইয়া জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি নব্বই এর দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক হিসেবে রাজপথের একজন সাহসী যোদ্ধা ছিলেন। বিবাহ জীবনে আবদ্ধ হওয়ার পর তিনি যুক্তরাজ্যে বসবাস করে আসছিলেন। সেখানে তিনি লীডস আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
রাজনীতির পাশাপাশি বজলুর রশীদ ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে জনপ্রিয় ছিলেন। একজন কৃতি গোলকিপার হিসেবে তাঁর সুনাম ছিল। তাঁর আকস্মিক মৃত্যুতে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ মরহুমের শোকাহত পরিবারকে শান্তনা জানাতে বাড়িতে ছুটে যান।
শোক প্রকাশ :
সাবেক ছাত্রলীল নেতা বজলুর রশীদ ভূইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর -দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী আলহাজ এমএ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।
বিবৃতিদাতারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।