০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুর পৌর শহরের বটেরতল এলাকায় একই পরিবারের ৩জন করোনা আক্রান্ত

  • Update Time : ০৫:৩৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
  • / 680

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌর শহরের বটেরতল এলাকায় নতুন করে একই পরিবারের ৩ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জগন্নাথপুর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৫ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ১৭ জন।আক্রান্তদের মধ্যে ১ জন সিলেট শহীদ সামসুউদ্দিন হাসপাতালে, ১জন জগন্নাথপুর হাসপাতালে এবং ৪৬ জন হোম আইসোলেশনে রয়েছেন।

নতুন করে আক্রান্ত একই পরিবারের ৩জনকে আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম তাদের বাড়িতে উপস্থিত হয়ে বাড়ি লকডাউন সহ চিকিৎসা ব্যবস্থার পরামর্শ দিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর জানান, জগন্নাথপুর উপজেলায় এখন পর্যন্ত মোট ৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।

জগন্নাথপুরে নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে জরুরি প্রয়োজন ছাড়া অযথা বাহিরে ঘুরাঘুরি থেকে বিরত থাকুন, মাস্ক ব্যবহার করুন, বার বার সাবান পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করুন।

হালকা কুসুম গরম পানি বেশি করে পান করার পাশাপাশি ভিটামিন সি ও জিংক সমৃদ্ধ খাবার, সবুজ শাকসবজি খাবার তালিকায় রাখুন। প্রতিদিন হালকা রোদে ৩০ মিনিট ব্যায়াম করুন এবং ধুমপান ও তামাক জাতীয় দ্রব্য সেবন করা থেকে বিরত থাকুন।করোনা উপসর্গ অনুভব হলে হটলাইন ( ০১৭২৪০৭৩৪৫৩) নাম্বারে যোগাযোগ করে চিকিৎসা পরামর্শ নিতে হবে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুর পৌর শহরের বটেরতল এলাকায় একই পরিবারের ৩জন করোনা আক্রান্ত

Update Time : ০৫:৩৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০