জগন্নাথপুর উপজেলার ভাটির জনপদ হাওর বেষ্ঠিত চিলাউড়া হলদিপুর ইউনিয়নের আমাদের চিলাউড়া গ্রামের এমনও প্রবাসীরা রয়েছেন যাদের হৃদয়ে জাগ্রত রয়েছে অসহায় দরিদ্র কর্মহীন মানুষের কথা। সমাজসেবক শিক্ষানুরাগী দানশীল ব্যাক্তিত্ব এসব প্রবাসীদের আমরা রেমিট্যান্স যোদ্ধা বলে থাকি।
কেন বলি ? কারন বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারণে চিলাউড়া গ্রামের গৃহবন্ধী হয়ে পড়া অসহায় দরিদ্র কর্মহীন খেটে খাওয়া দু:খী মানুষ গুলোর পাশে দাঁড়িয়েছেন চিলাউড়া গ্রামের এসব রেমিট্যান্স যোদ্ধারা।
প্রাণঘাতী করোনা ভাইরাস সকল পেশাজীবীর মানুষকে লন্ডভন্ড করে দেয়। এসব দৃশ্যের কথা ভাবতেই চোখের পাতায় জল আসে । সেই মরণঘাতী করোনার ছোবল থেকে রক্ষায় সামাজিক সচেতনতা সহ চিলাউড়া গ্রামের অসহায় দরিদ্র কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন রেমিট্যান্স যোদ্ধারা।
তাদের মাধ্যমে একাধিকবার নগদ অর্থ বিতরণের পাশাপাশি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। চিলাউড়া গ্রামের হীরের টুকরো ব্যাক্তিরা , যাদেরকে আমরা রেমিট্যান্স যোদ্ধা বলে অখ্যায়িত করি তাদের মাধ্যমেই অসহায় দরিদ্রদের কল্যাণে বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। একদিকে প্রাণঘাতী করোনা ভাইরাস অন্যদিকে ভয়াবহ বন্যা , সব মিলিয়ে চিলাউড়া গ্রামের অসহায় দরিদ্র কর্মহীন মানুষগুলো অনেকটাই দিশেহারা হয়ে পড়েন।
চারদিকে বন্যার থই থই পানি ,প্রবল বৃষ্টিপাত এ যেন নীরহারা পাখির মত গ্রামের অসহায় দরিদ্র পরিবারগুলো নির্বাক হয়ে পড়েন। পরিবারের সদস্যদের পাশাপাশি গৃহ পালিত গরু,ছাগল, হাঁস , মোরগ নিয়ে চরম বিপাকে পড়েন। গোলাভড়া ধান থাকলেও বন্যার পানির গহীন তলে নিমজ্জিত হয়। অনেক পরিবারগুলো ঘরের মাচায় বসবাস করলেও অনেকেই মাথা গোজার ঠাঁই বসত ঘর পেলে আশ্রয় কেন্দ্রে , কেউ আবার অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।
বন্যায় ক্ষতিগ্রস্থ এসব পরিবারগুলোর পাশে দাড়িয়েছেন চিলাউড়া গ্রামের হীরের টুকরো রেমিট্যান্স যোদ্ধারা। পানি বন্ধী পরিবারগুলোর কাছে পৌছে দিয়েছেন চাল,ডাল, আলু, পিয়াঁজ, ভোজ্যতেল সহ খাদ্য সামগ্রীর বিভিন্ন পণ্য। আমরা দোয়া করি মহান আল্লাহ্ তাআলা যেনো আমাদের সোনার টুকরো সমাজসেবক শিক্ষানুরাগী দানশীল ব্যাক্তি রেমিট্যান্স যোদ্ধাদের নেক হায়াত দান করেন, আমিন।
ভবিষ্যতেও প্রতিটি দূর্যোগে মানবজাতির কল্যাণে রেমিট্যান্স যোদ্ধারা অগ্রণী ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা আমাদের ।
পরিশেষে এইটুকু বলবো রেমিট্যান্স যোদ্ধাদের মধ্যে যাদের ছবি আমাদের হাতে এসে পৌছায়নি আশা রাখছি আগামীতে সকলের ছবি সহ মানব কল্যাণের তথ্যটুকু প্রকাশ করা হবে। আবারও চিলাউড়া প্রবাসী গ্রæপের পক্ষ থেকে রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।