স্টাফ রিপোর্টার::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
রবিবার দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম বকুল, কার্যনিবাহী সদস্য পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজি আব্দুল জব্বার, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী,
উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির আহমদ, আওয়ামী লীগ নেতা সুহিন আহমদ দুদু, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির,
মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আতিক, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব খান, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সুন্দর আলী, সাধারণ সম্পাদক ডা: ছদরুল ইসলাম, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আপ্তাব উদ্দিন ,সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, আব্দুল বারীক, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুল হক,
উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা ও পৌরসভার প্যানেল মেয়র সোহেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, রাজীব চৌধুরী বাবু , পাইলগাঁও ইউনিয়ন যুবলীগ সভাপতি কয়ছর রশীদ, রেজাউল হাসান রেজা, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক শাহ রুহেল আহমদ প্রমূখ।