জগন্নাথপুরে ভূমি ও আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত একজনের হাসপাতালে মৃত্যু

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে ভূমি ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত মাজহারুল ইসলাম এমরান (২৪) ৯দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত মাজহারুল জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ফয়জুল ইসলামের ছেলে।

আজ রবিবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মাজহারুলের পরিবার জানায়, ৪ সেপ্টেম্বর সন্ধ্যার পর প্রতিপক্ষ মোহাম্মদপুর গ্রামের ছইল মিয়া ও সায়েল মিয়ার নেতৃত্বাধীন গ্রোপের কদ্দুছ মিয়া,তোফায়েল, রায়হান, লাহিন,রানা,রাজন,সেবুল,মুহিবুর,তামিনুর,আবু তাহের, আব্দুল হাই, দবির মিয়া, দুলু মিয়া, জিলু মিয়া, জাকির হোসেন, আলীনুর, আলমগীর , আলী হোসেন, বাবর, শিপন, আক্তার, আরজু, আবদাল, হাসান, মাহিন, সানু, সুমন, ইমন সহ সহযোগিরা স্থানীয় এরালিয়া বাজারে পূর্ব বিরোধের জের ধরে মাজহারুল ইসলাম এমরানকে কুপিয়ে আহত করে।

আহত মাজহারুলকে প্রথমে জগন্নাথপুর এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে মাজহারুল ইসলামকে তার পরিবার বাড়িতে নিয়ে আসেন ।

মাথায় প্রচন্ড আঘাতের কারণে মাজহারুল ইসলাম এমরান আবারো অসুস্থ হয়ে পড়লে তাকে শনিবার (১২ সেপ্টেম্বর) পূনরায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মাজহারুল এর মৃত্যু হয়।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মাজহারুল ইসলামের মৃত্যুর ঘটনায় তদন্ত ও আইনি কার্যক্রম চলছে ।

প্রসঙ্গত:: মোহাম্মদপুর গ্রামের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান হবির নেতৃত্বাধীন গ্রোপের ভূমি দখল সহ নানানভাবে হয়রানী করে আসছিল একই গ্রামের মৃত হাতিম উল্লার ছেলে ছইল মিয়া এবং লাল মিয়ার ছেলে সায়েল মিয়া সহ তাদের নেতৃত্বাধীন গ্রোপ। গ্রামে আধিপত্য বিস্তার সহ অস্রবাজি এবং সন্ত্রাসী কর্মকান্ডের কারণে ছইল মিয়া ও সায়েল মিয়ার নেতৃত্বাধীন গ্রোপের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *