০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে মৎস্যচাষিদের মধ্যে মৎস্য অধিদপ্তর এবং জাতি সংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নে মৎস্য খাদ্য, নগদ অর্থ বিতরণ

  • Update Time : ০৭:২৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
  • / 852

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মৎস্য অধিদপ্তর এবং জাতি সংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর বাস্তবায়নে কমিউনিটি-বেসড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় করোনা ভাইরাস ও বন্যায় ক্ষতিগ্রস্থ জগন্নাথপুর উপজেলার দেড় শত মৎস্যচাষিদের মধ্যে ১৫ মেট্রিক টন মৎস্য খাদ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার ( ১১ জানুয়ারী) জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসানের সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা মো: আখতারুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন জাতি সংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর ডক্টর মো: আবুল হাছানাত, সিলেট মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো: আহসান হাসিব খান, সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ, এফএও’র ক্লাইমেট চেঞ্জ এক্সপার্ট কর্মকর্তা উম্মে কুলসুম প্রমুখ।

গ্লোবাল এনভারনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ) এর আর্থিক সহায়তায় জাতি সংঘের খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহায়তায় মৎস্য অধিদপ্তরের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছেন প্রজেক্ট কো-অর্ডিনেটর ডক্টর আবুল হাছানাত। পরে তালিকাভুক্ত দেড়শত মৎস্যচাষিদের মধ্যে প্রতিজনকে ১শ কেজি করে প্যাকেট জাত মাছের খাদ্য এবং নগদ ১হাজার টাকা করে প্রদান করা হয়।

এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ নেতা সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুদন ধর, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিযন পরিষদের চেয়ারম্যান

তৈয়ব মিয়া কামালী, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, এনটিভি ইউরোপ প্রতিনিধি মো: আব্দুল হাই সহ প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে মৎস্যচাষিদের মধ্যে মৎস্য অধিদপ্তর এবং জাতি সংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নে মৎস্য খাদ্য, নগদ অর্থ বিতরণ

Update Time : ০৭:২৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১