মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিশেষ ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিপুল উৎসাহ উদ্দীপনায় বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিশেষ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১১ জানুয়ারী) সকাল ৯টায় ঘোষগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি হাজি রেজাউল করিম রিজু। উদ্বোধনী বক্তব্যে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা সহ সর্বোপরী দেশব্যাপী অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। তিনি প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ঘোষগাঁও উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সাথে জড়িত দেশ ও প্রবাসে অবস্থানরত শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিবর্গের প্রতি কৃতজ্ঞতা জানান। পরে ঘোষগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক ও কমিটির সদস্যদের সহযোগীতায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায়

দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, মোরগ লড়াই, চেয়ার দখল, হাড়ি ভাঙ্গা, হামদ/নাত, সংঙ্গীত ও যেমন খুশি তেমন সাজ সহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি হাজি রেজাউল করিম রিজুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম মুখলেছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, যুব উন্নয়ন কর্মকর্তা প্রদীপ দেব। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিকরুল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল কাইয়ুম, আনছার মিয়া প্রমূখ। এ সময় জগন্নাথপুর সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক আব্দুল বাতেন, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহানুর আহমদ শানুর, ঘোষগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল মজিদ বাবু, আবুল বশর,

সুজন মিয়া, লিংকন মিয়া, তছর আলী, আনোয়ার হোসেন আনু, পূর্ব টিয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ উসমানী, ঘোষগাঁও টিয়ারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী সরকার, ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আবুল কাশেম, সহকারী শিক্ষক মো: মেহেদী হাসান, সহকারী শিক্ষিকা মোছা: ফারহানা বেগম, সহকারী শিক্ষিকা মোছা: কারিমা আক্তার সীমা, সহকারী শিক্ষিকা তানজিনা আক্তার তানিয়া, শিক্ষক, অভিভাবক সহ বিভিন্ন পেশাজীবির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *