০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র ঈদুল ফিতর শান্তিপূর্ন ভাবে উদযাপন

  • Update Time : ১২:০৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১
  • / 775

স্টাফ রির্পোটার:
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় জগন্নাথপুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর শান্তিপূর্ন ভাবে উদযাপিত হয়েছে।
আজ শুক্রবার বৃষ্টি উপেক্ষা করে জগন্নাথপুর উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের প্রায় সাড়ে পাচঁশত মসজিদে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল ফিতরের জামাত। এদিকে ভোররাত থেকেই থেমে থেকে বৃষ্টি শুরু হয়। ঈদের জামাতের সময়ও গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে।

করোনা মোকাবেলায় ও সংক্রমন রোধে সরকারের নির্দেশনায় এবার খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। মসজিদের ভেতরে শারিরীক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। তবে কিছু এলাকায় ঈদগাহ মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। পৌর শহরের সবকয়টি মসজিদ সহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত আদায়ে ভীর করেন মুসল্লিরা। অনেকেই ফাঁকা হয়ে স্বাস্থ্যবিধি মেনে দাঁড়াতে দেখা গেলেও মাস্ক বিহীন অবস্থায় স্বাস্থ্যবিধি ছিল অপেক্ষিত ।

ঈদের জামাত ও খুতবা শেষে মোনাজাতের সময় আবেগে আপ্লুত মুসল্লিরা চোখের জলে গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চান। এবং করোনা দূর করে স্বাভাবিক জীবনের জন্য আল্লাহর কাছে প্রার্থনা সহ দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা করা হয়। ঈদের নামাজ শেষে মুসল্লিদের কোলাকুলি ও হাত মেলানোর চিরাচরিত চিত্রটি তেমন একটা ছিলনা। নামাজ শেষে যে যার মতো বেরিয়ে গেছেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান জানান জগন্নাথপুর উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে । করোনা সংক্রমণ রোধে সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত আদায়ের জন্য নির্দেশনা দেয়া হয়।

জ.টুডে-এ হাই

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র ঈদুল ফিতর শান্তিপূর্ন ভাবে উদযাপন

Update Time : ১২:০৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১