জগন্নাথপুরে এলজিইডির সদ্য পুন:সংস্কারকৃত সড়কটিতে ফাঁটল

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে সদ্য পুন:সংস্কারকৃত জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কটির ভবের বাজার এলাকায় খাল ও নদী তীরবর্তী স্থানে সড়কে ফাঁটল সৃষ্টি হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির বাস্তবায়নে প্রায় ২৫ কোটি টাকা ব্যায়ে জগন্নাথপুর উপজেলা সদর থেকে কেউনবাড়ি বাজার পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কটি  কাজ সম্পন্ন হয় গত ৩১ মার্চ ।

পৌর শহরের ভবের বাজার এলাকায় নদী ও খাল তীরবর্তী স্থানে সড়কটির মোড়ে এই ফাঁটল দেখা দেয়। ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক দরপত্র অনুযায়ী কাজ করা হয়েছে  বলে টিকাদারী প্রতিষ্ঠান  দাবী করলেও স্থানীয় জনসাধারন নতুন সংস্কারকৃত সড়কটিতে ফাঁটল দেখা দেয়ায় ঠিকাদারী প্রতিষ্ঠানকে দায়ী করছেন। সড়কটির ঐ স্থানে মাটির কম্পেশন ঠিকমত না হওয়ায় গত ক দিনের টানা বৃষ্টিপাতের ফলে সড়কটির  মাটি ধেবে যাওয়ায় সড়কটিতে ফাঁটল দেখা দেয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম জানান, সড়কটির ভবের বাজার এলাকায়  ফাঁটল সৃষ্ঠি হওয়ার বিষয়টি শুনেছি দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেয়া হয়েছে।

এলজিইডির জগন্নাথপুর  উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার সড়কটির কিছু স্থানে ফাঁটল সৃষ্টি হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান। আজ সোমবার সকালে সড়কটির ফাটল অংশ পরিদর্শন করেছি । এবং ঠিকাদারী প্রতিষ্ঠানকে দ্রুত সংস্কারের জন্য নির্দেশ দেয়া হয়েছে।  ইতোমধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু করেছেন। ৩দিনের মধ্যে সড়কটির ফাঁটল অংশে কাজ সম্পন্ন করণের আশ্বাস দেন।

সড়কটির সংস্কার কাজের দায়িত্বরত এলজিইডির সহকারী প্রকৌশলী  আমির হোসেন জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে সড়কটির কাজ সম্পন্ন করলেও এখনো এলজিইডি বিভাগকে হস্তান্তর করা হয়নি।  সড়কটির ফাঁটল অংশে ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে।

প্রসঙ্গত:- জগন্নাথপুর -দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রচেষ্টায় প্রায় ২৫ কোটি টাকা বরাদ্দ প্রদানের মাধ্যমে গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরু হয়ে চলতি বছরের ৩১ মার্চ ঠিকাদারী প্রতিষ্ঠান হামীম সালেহ (জেভি) কাজটি সম্পন্ন করেন। সড়কটি পুন:সংস্কারের পর দৃষ্ঠি নন্দন সড়কে রূপান্তর হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *