স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে গরু চোর ও বিভিন্ন মামলার পলাতক আসামী সহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। থানার সেকেন্ড অফিসার রাজিব রহমান জানান, এয়ারপোর্ট থানার দায়েরকৃত মামলার জিআর ৩১২/২০ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের তৈমুছ আলীর ছেলে মিটন মিয়া (২৩), আরমুছ আলীর ছেলে শাহজাহান মিয়া (২৬), সিআর পারিবারিক জারিমামলা ১/২০ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী পৌর শহরের হবিবপুর এলাকার তরিক উল্ল্যার ছেলে লুৎফুর রহমান,
জগন্নাথপুর থানার দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামী কলকলিয়া ইউনিয়নের সেরা মোহাম্মদপুর গ্রামের ওয়াজিদ আলীর ছেলে আজির উদ্দিন (২৬), চুরি যাওয়া একটি গরুসহ দক্ষিন সুনামগঞ্জ উপজেলার ভূরমপুর গ্রামের শাসছুল হকের ছেলে মিলন মিয়া (২২), মৃত গিয়াস উদ্দিনের ছেলে লিটন মিয়া (৩০), দিরাউ উপজেলার উমেদনগর গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে আবু খায়ের (৩৫), বিবিধ মামলা নং ৪৩/২০ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী
পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর গ্রামের মত মনির উদ্দিনের ছেলে নেক্কার উদ্দিন (৫৫), জিআর ৫৫/১৮ মামলার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী পাইলগাঁও ইউনিয়নের অলইতলী গ্রামের আরাধন মিয়ার ছেলে আব্দুস সোবহান উরফে ছোরত, সিআর ১০৭২/২০ কতোয়ালী থানার যৌতুক আইনের মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী আশারকান্দি ইউনিয়নের দাওরাই গ্রামের মরহুম আব্দুর রাজ্জাকের ছেলে নুরুল আলম, জিআর ৮৭/১৫ বিশেষ ক্ষমতা আইনের গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী
পাটলী ইউনিয়নের লাউতলা গ্রামের আব্দুল জলিলের ছেলে রাশিক মিয়া, নন জিআর ৩৮/২০ মামলার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত হাতিম আলীর ছেলে ছইল মিয়া (৫৮) কে গ্রেফতার করা হয়। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদক সহ বিভিন্ন অপরাধ প্রবনতা প্রতিরোধে পুলিশের সাড়াঁশি অভিযান অব্যাহত রয়েছে।