০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ভূমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে, আহত-১৮

  • Update Time : ০৮:৫৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • / 687

স্টাফ রির্পোটার:
জগন্নাথপুরে সরকারি ভূমি নিয়ে বিরোধের জের ধরে দু-পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ১৮জন আহত হয়েছেন। গুরুত্বর আহত ৫জন কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের মোহাম্মদগঞ্জ বাজারে। অন্যান্য আহতদের মধ্যে আশিক মিয়া(৫৫) রফিক উদ্দিন হাসিম (৫০)এতিফুল মিয়া (৪০) আনু মিয়া (৩৮) উজ্জ্বল মিয়া (২৮)সহ আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্র জানাযায়, জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন ও ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের সীমান্তে অবস্থিত জগন্নাথপুর উপজেলার মোহাম্মদগঞ্জ বাজারে জগন্নাথপুর উপজেলার কচুরকান্দি গ্রামের ফজিজুল ইসলাম ও ছাতক উপজেলার পূর্ব বসন্তপুর গ্রামের খালিছ মিয়ার মধ্যে সরকারি ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধীয় সরকারি ভূমিতে জোরপূর্বক খালিছ মিয়ার লোকজন দোকান ঘর নির্মাণ করেন।

আজ সোমবার অবৈধ দোকানঘর পরিদর্শনে যান ইউনিয়ন ভূমি কর্মকর্তা কৃষ্ণ কান্তি দাশ। তিনি ঘটনাস্থলে পৌঁছার আগেই দু-পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন জানান, সরকারি জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণ করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জ. টুডে- এ হাই

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে ভূমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে, আহত-১৮

Update Time : ০৮:৫৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১