স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে দাঙ্গার অভিযানে থানায় দায়েরকৃত নিয়মিত মামলার ৩৬ আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। আজ সোমবার বিকেল ৩টায় আসামীদের গ্রেফতার করে ঐদিন সন্ধ্যায় সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর গ্রামের কাওছার আহমদ (৩৫), রাজ্জাক মিয়া (২০), সোহেল মিয়া (৩০), আতাউর রহমান (৬৫), মুজিবুর রহমান (২০), মাসুক মিয়া (৪৫), সুন্দর মিয়া (৪০), বিলাল মিয়া (৩৮), সিরজন মিয়া (৩৮), হেক্কার মিয়া (৫৫), ফয়ছল মিয়া (৩২), সৈয়দ মিয়া (৫২), সজ্জাদ মিয়া (৬৪), আব্দুস সালাম (৫১),
জাহাঙ্গীর মিয়া (২৮), জাকির মিয়া (২২), রাইছ মিয়া (৩৮), দুদু মিয়া (৬৫), রাসেল মিয়া (২২), শরীফ উদ্দিন (২৮), হেলাল মিয়া (৩৫), রজ্জাক মিয়া (৪৫), গৌছ মিয়া (৬০), আলমাছ মিয়া (২৩), আছলাম উল্ল্যা (৪২), খালেদ মিয়া (২২), শাহ ফখরুল আলম (৩১), ফয়জুল হক (৩৫), আলফু মিয়া (৩০), ফিরোজ মিয়া (৩২), মিজান মিয়া (২০), সাকির মিয়া (২৪), বাটুল মিয়া (২২), ছালিম উদ্দিন (৪৫), আব্দুর রউফ (৪৮) ও জাকারিয়া (২০)।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, আজ সোমবার সিনিয়র সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল মো: কামরুল ইসলামের দিক নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে সেকেন্ড অফিসার এস আই রাজিব রহমান, এসআই অনিক চন্দ্র দেব এর নেতৃত্বে
এস আই জিয়া উদ্দিন, এস আই মো: শামীম আল মামুন, এস আই মো: শহিদুল ইসলাম, এ এস আই মো: মুক্তার হোসেন, এ এস আই সত্য নাইডু, এ এস আই মো: তালেব আলী, এ এস আই শফিকুল ইসলাম সহ পুলিশদল জগন্নাথপুর থানার মামলা নং ১৮, তারিখ ২৩-০৫-২০২১ইং, ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/১১৪ পেনাল কোডের এজাহার নামীয় ৩৫জন এবং সন্ধিগ্ধ ১জন আসামী সহ ৩৬জন আসামীকে গ্রেফতার করা হয়।
থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত: উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর গ্রামের শাহ আকমল হোসন ও কাজল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায়ই দু-পক্ষের মধ্যে এনিয়ে সংঘর্ষে ঘটনা ঘটে। গত ১৭ মে সন্ধ্যায় পূর্ব বিরোধের জের ধরে দু-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় দু-পক্ষই জগন্নাথপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।