স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর গ্রামের আকমল হোসেন ও সাবেক ইউপি সদস্য কাজল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এনিয়ে দু-পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষে ঘটনা ঘটে এবং আদালতে মামলা চলমান রয়েছে। সম্প্রতি ১৭ মে পুনরায় দু-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ মামলার উভয় পক্ষের আসামীদের গ্রেফতারে সাড়াঁিশ অভিযান অব্যাহত রাখেন। থানা পুলিশ জানান, আজ মঙ্গলবার সকালে কাজল মিয়ার পক্ষের ৫জন আসামী থানায় স্বেচ্ছায় আত্মসমর্পন করেন। তারা হলেন রমাপতিপুর গ্রামের মৃত কুমেদ রায়ের ছেলে ঝন্টু রায় (৫৩), মৃত কুসুম রায়ের ছেলে ভাগবত রায় (৫০), মৃত কানু রায়ের ছেলে জীবন রায় (৪০), খোকা রায়ের ছেলে সুধন রায় (৪০), ভাগবত রায়ের ছেলে দ্বীপ রায় (২০)। পরে আসামীদের গ্রেফতার দেখিয়ে সকাল ১০টায় আদালতে পাঠানো হয়।
এদিকে সোমবার (২৪ মে) আকমল হোসেনের পক্ষের ৩৬জন আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। জগন্নাথপুর উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সকল প্রকার অপরাধ প্রবণতা প্রতিরোধে থানার দক্ষ, সাহসী চৌকস অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের সাড়াঁশি অভিযান অব্যাহত রয়েছে। দাঙ্গার অভিযোগে দায়েরকৃত মামলার ৫জন আসামী স্বেচ্ছায় থানায় আত্মসমর্পন করেন। তাদেরকে গ্রেফতার দেখিয়ে আজ মঙ্গলবার সকাল ১০টায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।