জগন্নাথপুরে যার্বের অভিযানে বিকাশ প্রতারক চক্রের স্বামী-স্ত্রী সহ ৩ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৯) সুনামগঞ্জের একটি আভিযানিক দল আজ বুধবার জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকা থেকে অভিযান চালিয়ে ‘বিকাশ প্রতারক’ চক্রের স্বামী-স্ত্রী সহ ৩ সদস্যকে গ্রেফতার করেছেন।

গ্রেফতারকৃত প্রতারক চক্রের সদস্যরা হলেন জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকার আব্দুস সামাদের ছেলে ময়নুল হক (২৯), মৃত তাহির উল্ল্যার ছেলে হানিফ মিয়া (৩৮) ও তার স্ত্রী পারভিন বেগম (৩৭)।

আজ বুধবার বিকেলে র‌্যাব-৯ এর সুনামগঞ্জের উপ-পরিচালক লে: কমান্ডার সিঞ্চন আহমদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা বিকাশের মাধ্যমে র্দীঘদিন ধরে মানুষের সাথে নানাভাবে প্রতারনা করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিত্বে আজ বুধবার সকালে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এসময় প্রতারক চক্রের হেফাজত থেকে ১টি টেলিফোন সেট, ১২টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চেকবই, এটিএম কার্ডসহ নগদ ১ লাখ ৬৫ হাজার ৬শ’ টাকা উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *