স্টাফ রিপোর্টার:-
করোনা সংক্রমন নিয়ন্ত্রনে সারা দেশের ন্যায় জগন্নাথপুরে চলছে কঠোর লকডাউন। বৃহস্পতিবার (১লা জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন আগামী ৭জুলাই মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে। কঠোর লকডাউন কার্যকর করতে পুলিশ বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ সহ পুলিশ সদস্যরা উপজেলা সদরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজার সহ পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের হাটবাজারে করা নজরদারীর পাশাপাশি লোকজনদের সচেতনতা সৃষ্টির জন্য হ্যান্ড মাইকিং এবং মাস্ক বিতরণ করতে দেখা গেছে। এদিকে আইন শৃঙখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী সদস্যদের টহল দিতে দেখা গেছে।
করোনা সংক্রমন রোধে সরকারি নির্দেশনা অমান্য করে বিভিন্ন বাজারগুলোত লোকজনদের উপস্থিতি কিছুটা কম হলেও স্বাস্থ্য বিধি মানছেননা অনেকেই। মাস্ক বিহীন ঘুরাফেরা করতে দেখা গেছে লোকজনদের। অনেকেই আবার পৌর শহরে বিনা কারনেই ঘুরাঘুরি করতে দেখা গেছে। আইন শৃঙখলা বাহিনীর গাড়ির শব্দ পেলেই এদিক ওদিক ছুটাছুটি করতে দেখা গেছে বিনা কারনে ঘরের বাহিরে বের হওয়া লোকজনদের।
সরকারের দেয়া প্রজ্ঞাপনে নির্দেশিত আইন মেনে ব্যবসায়ীরা দোকান শপিংমল বন্ধ রেখেছেন। তবে কিছু অসাধু ব্যক্তিরা ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙখলাবাহিনীর চোখ ফাকি দিয়ে চোরাই রাস্তা দিয়ে সরকারের নির্দেশনা অমান্য করছেন। এদিকে সরকারি আদেশ লঙ্গন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ জগন্নাথপুর ও কলকলিয়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাস্ক পরিধান না করায় ৮জনকে ১হাজার ৪শত টাকা অর্থ দন্ড প্রদান করেন।
এছাড়াও একই অপরাধে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস হাসপাতাল পয়েন্ট, কেশবপুর, মিরপুর ও ভবের বাজারে অভিযান চালিয়ে ১২জনকে ১হাজার ৮শত টাকা জরিমানা করা হয়।