০৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট বিভাগে করোনায় ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯

  • Update Time : ০৭:৪১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • / 512

টুডে ডেস্ক:
সিলেট বিভাগে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছেন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এসময় বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৯ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় কোভিড-১৯ বিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত একদিনে সিলেট বিভাগে করোনায় ৭ জনকে নিয়ে এ পর্যন্ত বিভাগের চার জেলায় মোট মৃত্যুবরণ করেছেন ৪৭৮ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৯১, সুনামগঞ্জের ৩৩, হবিগঞ্জের ১৯ ও মৌলভীবাজার জেলার ৩৫ জন রয়েছেন।

খুলনা বিভাগে করোনায় রেকর্ড ৩৯ জনের মৃত্যুস্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত এক দিনে সিলেট বিভাগের চার জেলায় মোট ৬৮৪ জনের করোনার নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৯৯ জন। এতে আক্রান্তের হার হচ্ছে শতকরা ২৯ দশমিক ০৯ ভাগ। গত এক দিনে সিলেট জেলায় সর্বোচ্চ সংখ্যক ১৪৭ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জের ১১, হবিগঞ্জের ১২ ও মৌলভীবাজার জেলার ২৯ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৮১ জনে।

এদিকে সিলেট বিভাগের চার জেলায় গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯৯ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত থেকে মোট সুস্থ হয়েছেন ২৩ হাজার ৬৭২ জন।

সূত্র——ইত্তেফাক

Please Share This Post in Your Social Media

সিলেট বিভাগে করোনায় ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯

Update Time : ০৭:৪১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১