জগন্নাথপুরে বিদ্যুৎ অফিস স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন

জগন্নাথপুর অফিসঃ-

জগন্নাথপুর বিদ্যুৎ সরবরাহ পিডিবি এর অফিস উপজেলা সদর হতে ৮কিলোমিটার দূরে স্থানান্তরের জনদূর্ভোগমূলক সিন্ধান্ত বাতিল ও সদরে বিদ্যুৎ অফিস বহাল রাখার দাবীতে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকেল ৪টায় স্থানীয় ব্যবসায়ীগন, বিদ্যুৎ গ্রাহকবৃন্দ ও সর্বসাধারনের আয়োজনে পৌর পয়েন্টে এ মানববন্ধন পালন করা হয়। বিশিষ্ট মুরব্বী আবুল লেইছের সভাপতিত্বে ও সংবাদকর্মী আব্দুল ওয়াহিদের পরিচালনায় বক্তব্য রাখেন

ব্যবাসায়ী ফারুক আহমদ, আলী আকবর, হাবিবুর রহমান হাবিল, এনসিপি নেতা আলী হোসেন খান, জগন্নাথপুর বাজার তদারক কমিটির জয়েন সেক্রেটারী লিটন মিয়া, মামুনুর রশীদ মামুন,  সংবাদকর্মী আমিনুর রহমান জিলু সহ আরো অনেকে।

বক্তারা জনদূর্ভোগ লাগবে বিদ্যুৎ অফিস স্থানান্তর না করার দাবী জানান। বিদ্যুৎ অফিস স্থানান্তর করার পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করা হলে সর্বস্তরের জনসাধারনকে নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। ####

পাইলগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির আলোচনা সভা

স্টাফ রিপোর্টারঃ-

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৮ জুলাই) বাদ জুমা স্বাধীনবাজারস্থ দলীয় কার্যালয়ে আহবায়ক কমিটির আয়োজনে প্রথম সভা অনুষ্ঠিত হয়।

পাইলগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক আলীম উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সৈয়দ জুবায়ের আহমদ আবুর পরিচালনায় বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য

মোঃ শফিকুর রহমান তহুর,  মনসুর উদ্দিন, মাওলানা দবিরুল ইসলাম,  এডভোকেট আবুল কাশেম, মোঃ শাহজাহান মিয়া,  হাজি মাসুক মিয়া, আব্দাল মিয়া, মোঃ শাহজাহান মিয়া মহুরী।

আহবায়ক কমিটির আলোচনা সভায় দলীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছাড়াও ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে পৃথক পৃথক কর্মী সভা এবং সদস্য সংগ্রহ কার্যক্রমের সিদ্ধান্ত গৃহীত হয়। ###

জ. টুডে/ এইচকে/১৮ জুলাই ২০২৫ইং

বিএনপি নেতা আখলুল করিমকে  যুক্তরাজ্যে সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আকলুল করিম যুক্তরাজ্যে আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির তিনবারের সফল সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মাস্টার আমির উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে  ও মীরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি দিলদার খানের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মীরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আকলুল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ। সংবর্ধনা অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ,

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, মিসবাহ উজ্জামান সুহেল সহ  জগন্নাথপুর ও যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ####

জ. টুডে/ এইচকে/১৮ জুলাই ২০২৫ইং

জগন্নাথপুরে থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার আসামী আলী গ্রেফতার

স্টাফ রিপোর্টাঃ-

জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামে রাজন দে  এর উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

আহত রাজন দে বাদী হয়ে কাদিপুর গ্রামের মৃত আলী নেওয়াজের পুত্র আলী হোসেনকে প্রধান আসামী করে ৮জনের বিরুদ্ধ জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১০ তাং ১২/০৭/২০২৫ ইং।

গত বুধবার (১৬ জুলাই) দুপুরে জগন্নাথপুর থানা পুলিশ কাদিপুর গ্রামে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত  প্রধান আসামী মৃত আলী নেওয়াজের পুত্র আলী হোসেন (৫০) কে পুলিশ গ্রেফতার করে।

আজ বৃহস্পতিবার গ্রেফতারকৃত আলী মিয়াকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ৭ জুন শনিবার সকাল সাড়ে ৯ টায় রাজন দে একই গ্রামের পবিত্র সূত্রধরের চায়ের দোকানে যান।

এসময় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ আলী হোসেন ও শংকর কুমার দের নেতৃত্বে  ১০/১২ জন দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে রাজন দে এর উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।####

জ. টুডে/ এইচ কে/ ১৭ জুন ২০২৫ইং

জগন্নাথপুরে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম পীর সাহেব এর দাফন সম্পন্ন

মোঃ হুমায়ুন কবিরঃ-

জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা বিশিষ্ট কনস্ট্রাকশন ব্যবসায়ী সমাজসেবক রাজনীতিবিদ মোঃ আব্দুর রহিম পীর সাহেব এর দাফন সম্পন্ন করা হয়েছে।

আজ সোমবার (১৪ জুলাই)  সন্ধ্যা ৬টায় মুন্সিপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়ে।

জানাযা পূর্ব মরহুমের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন মরহুমের বড় ভাই সাবেক ইউপি সদস্য আব্দুল করিম গেদন, মাওলানা আবু আইয়ুব আনসারী,

মাওলানা আজমল হোসেন জামী, মাওলানা ছলিম আহমদ ক্বাসেমী, মাওলানা আব্দুল মালেক, মাওলানা ইউনুছ মিয়া, মাওলানা সাজ্জাদুর রহমান সহ আরো অনেকে।

জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের নাতি হাফেজ আজিম আহমদ। আব্দুর রহিম পীর সাহেব এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাযার নামাজে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক,  সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার হাজারো ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশ নেন।

উল্লেখ্য, আব্দুর রহিম পীর সাহেব বাড়িতে অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (১২ জুলাই) দুপুর ১ টা ২০ মিনিটের সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না————— রাজেউন।

মৃত্যুকালে তিনির বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ৪পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের মৃত মোহাম্মদ শেখ ফরিদ উল্লাহ’র দ্বিতীয় পুত্র।

জগন্নাথপুরে ৬ জনকে ওএমএস ডিলার নিয়োগ

স্টাফ রিপোর্টারঃ-

খাদ্য মন্ত্রনালয়ের ০৯-১০-২০২৪ খ্রি. তারিখের ২০৫ নং স্মারকে সারা দেশে খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) নীতিমালা ২০১৫ বাতিলক্রমে খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয় ( ওএমএস) নীতিমালা ২০২৪ জারী করা হয়।

পরিপত্রের আলোকে ডিলারশীপের জন্য আগ্রহী প্রার্থীদের যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় শর্তাদি তুলে ধরে দ্রুত দরখাস্ত আহবান করা হয়। নির্ধারিত মেয়াদের মধ্যে ৬ টি পয়েন্টের জন্য ৩১টি আবেদন জমা পড়ে।

আবেদনগুলোর মধ্যে কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদগঞ্জ বাজারে ৩ টি, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজারে ৫ টি, জগন্নাথপুর পৌরসভার  সুনামগঞ্জ রোডে ৩ টি, রানীগঞ্জ রোডে ৫ টি, বটেরতল এলাকায় ৬ টি, এবং রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজারে ৯ টি আবেদন জমা পড়ে।

এদের মধ্যে ওএমএস ডিলার হিসাবে বিক্রয় কার্যক্রম পরিচালনার জন্য ৬ জনকে মনোনীত করা হয়।

মনোনীতরা হলেন পৌর সভার রানীগঞ্জ রোডে মেসার্স অদিতি ট্রেডার্স এর প্রোপাইটর সুশান্ত কুমার রায়, সুনামগঞ্জ রোডে মেসার্স আল জামী এন্টারপ্রাইজ এর প্রোপাইটর মোঃ ছিদ্দিকুর রহমান তালুকদার, বটেরতল এলাকায় মেসার্স দুদু স্টোর এর প্রোপাইটর মোঃ দুদু মিয়া,

চিলাউড়া বাজারে মেসার্স নূহা এন্ড শুভ এন্টারপ্রাইজ এর প্রোপাইটর আব্দুল শামীম মিটু, মোহাম্মদগঞ্জ বাজারে মেসার্স মাহির এন্টারপ্রাইজ এর প্রোপাইটর বাবুল মিয়া, রানীগঞ্জ বাজারে মেসার্স পলাশ ট্রেডার্স এর প্রোপাইটর ধনেশ চন্দ্র রায়।

উপজেলা ওএমএস কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ জানান,  ৬ টি পয়েন্টের জন্য ৩১ টি আবেদন জমা পড়ে।  ডিলারদের আবেদনপত্র ও সকল প্রয়োজনীয় কাগজাদি যাচাই বাছাই করে নীতিমালা অনুযায়ী ৬জনকে ওএমএস কার্যক্রম পরিচালনার জন্য মনোনীত করা হয়।###

জ.টুডে/ এইচ কে/ ৮ জুলাই ২০২৫ইং

জগন্নাথপুরে যুবদল নেতা তারেক মিয়ার জন্মদিন পালন

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তারেক মিয়ার জন্মদিন পালন করা হয়েছে। রবিবার (৬ জুলাই) রাত ৮ টায় পৌর পয়েন্টস্থ ফুলকলিতে কেক কাটাঁর মধ্যদিয়ে জন্মদিন পালন করা হয়।

অনুষ্ঠানে জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক তকবুর মিয়া, সদস্য আবুল লেইচ,  ফারুক আহমদ, মুহিবুর রহমান শিশু, পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাছিম আহমদ রুয়েল,

পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নুরুল আমীন, স্বেচ্ছাসেবকদল নেতা মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন,  সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, যুবদল নেতা লেবু মিয়া,  ধন মিয়া,

ছাত্রদল নেতা আকমল হোসেন,  জাকারিয়া আহমদ, ছাব্বির আহমদ সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ####

জ.টুডে/ এইচ  কে / ৬ জুলাই  ২০২৫ইং

জগন্নাথপুরে জমিয়তের কাউন্সিল ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ-

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার কাউন্সিল ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে আয়োজিত কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি শায়খুল হাদীস আল্লামা আব্দুর রহীম ইসলামাবাদী বলেছেন জমিয়ত এই আসনে ভাল অবস্থানে রয়েছে।

সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনটি আশা করি আমরা পাব। সৈয়দ তালহা আলমের জনপ্রিয়তা রয়েছে। তিনি তালহা আলমকে এগিয়ে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান।

জগন্নাথপুর উপজেলা জমিয়তের আহবায়ক হাফিজ ওযায়রুল হক মমনুর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক সুনামগঞ্জ -৩ ( জগন্নাথপুর- শাম্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহা আলম।

অনুষ্ঠিত কাউন্সিল ও কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি শায়খ আব্দুস শহীদ জামালাবাদী, কেন্দ্রীয় জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসাইন খান,

কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা ওয়ালি উল্লাহ আরমান, ভার্চুয়াল বক্তব্য রাখেন যুগ্ম-মহাসচিব মাওলানা জয়নাল আবেদীন, সহকারী মহাসচিব হাফিজ রশিদ আহমদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভপতি শায়েখ মাওলানা হোসাইন আহমদ, কেন্দ্রীয় সহকারী যুগ্মমহাসচিব সালেহ আহমদ আজম,

ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আহমদ ইসলামাবাদী। জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারন সম্পাদক মাওলানা এরশাদ খান আল হাবিব ও সাংগঠনিক সম্পাদক শাহীনূর রহমান শাহীনের যৌথ পরিচালনায়

বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের সদস্য সচিব হাফিজ মনিরুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা জমিয়তের সদস্য সচিব হাফিজ আব্দুল গফফার, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন জমিয়তের আহবায়ক হাকিম মাওলানা সৈয়দ তাজুল ইসলাম,

মীরপুর ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, আশারকান্দি ইউনিয়ন জমিয়তের সভাপতি আরব আলী, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জমিয়তের সভাপতি হাজি আনোয়ার মিয়া, পাইলগাও ইউনিয়ন জমিয়তের সভাপতি মাও. আলীনুর, জগন্নাথপুর পৌর জমিয়তের সদস্য সচিব মোহাম্মদ লিটন মিয়া,

সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জমিয়তের আহববায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মো. খোরশেদ আলী মেম্বার, সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদ খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়েস আহমেদ,

জগন্নাথপুর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাহিত্য সম্পাদক কবি আবু আসাদ চৌধুরী, ছাত্র জমিয়ত সুনামগঞ্জ শাখার সভাপতি মুফতি সুহাইল আহমেদ, সাধারণ সম্পাদক মারজান আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ আনসার প্রমুখ।

কাউন্সিল ও কর্মী সম্মেলনে হাফিজ সৈয়দ ওযায়রুল হককে সভাপতি, মাওলানা এরশাদ খান আল হাবিবকে সাধারণ সম্পাদক করে জগন্নাথপুর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন,

মাওলানা সুজাদ আলীকে সভাপতি, আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক করে জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি এবং সৈয়দ একরামুল হককে সভাপতি, হাফিজ আনহার উদ্দিনকে সাধারণ সম্পাদক করে জগন্নাথপুর উপজেলা ছাত্র জমিয়তের ৪১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

জগন্নাথপুর ইসলামিক একাডেমির স্থায়ী ভবনের উদ্বোধন করেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী

মোঃ হুমায়ুন কবিরঃ-

জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকায় জগন্নাথপুর ইসলামিক একাডেমির স্থায়ী ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে একাডেমির ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।

উদ্বোধন শেষে একাডেমির হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।

জগন্নাথপুর ইসলামিক একাডেমির ফাউন্ডার চেয়ারম্যান মোঃ বশির উদ্দিনের সভাপতিত্বে ও একাডেমির অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায়

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইকড়ছই সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন,  আঞ্জুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা সভাপতি অধ্যক্ষ তাজুল ইসলাম আলফাজ।

অনুষ্ঠানে ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড জগন্নাথপুরের সভাপতি হাফিজ নুরুল হক, আঞ্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর শাখার সেক্রেটারি সমছু মিয়া সজল, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড জগন্নাথপুরের সেক্রেটারি মাওলানা ইয়াহিয়া আলী,

আঞ্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর পৌর শাখার সহ সভাপতি হাফিজ আনোয়ার হোসেন, আঞ্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম খান শিহাব,  জগন্নাথপুর ইসলামিক একাডেমির পরিচালক ইলিয়াছ মিয়া, জিল্লুর রহমান, শিক্ষানুরাগী সাইফুল ইসলাম,

তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম শাখার সভাপতি মোঃ ইউনুছ আলী, সাংগঠনিক সম্পাদক মাসুদুল হাসান, যুগ্ম সম্পাদক ইমরান আহমদ জিলানী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে মিলাদ ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। ###

সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের প্রার্থী হলেন মাওলানা সৈয়দ তামীম আহমদ

স্টাফ রিপোর্টারঃ-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে দলীয় প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইউ.কে জমিয়তের সহ-সভাপতি জননেতা মাওলানা হাফিজ সৈয়দ তামীম আহমদের নাম প্রস্তাব করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা।

রবিবার (২৯ জুন) বিকেল ৪টায় জগন্নাথপুর উপজেলাস্থ জমিয়ত কার্যালয়ে উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের যৌথ গুরুত্বপূর্ণ মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ কাসিমীর সভাপতিত্বে মতবিনিময় বৈঠকে উপজেলা জমিয়তের দায়িত্বশীল ইউনিয়ন প্রতিনিধি ও যুব জমিয়ত ছাত্র জমিয়তের অর্ধশত নেতাকর্মীর উপস্থিতিতে প্রায় ৯৭ শতাংশ নেতাকর্মী সম্মিলিতভাবে মাওলানা হাফিজ সৈয়দ তামীম আহমদের নাম প্রস্তাব করেন।

উপজেলার শীর্ষস্থানীয় মুরব্বিদের পরামর্শ এবং তৃণমূল কর্মীদের ব্যাপক মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে মাওলানা সৈয়দ তামীম আহমদকে প্রার্থী হিসেবে তালিকায় প্রথমেই রাখা হয়েছে ।

উল্লেখ্য, তিনি গত এপ্রিল ও মে মাসে দেশে অবস্থান করে দুই উপজেলা জগন্নাথপুর শান্তিগঞ্জের প্রতিটি ইউনিয়নে সফর করেন, ব্যাপকভাবে দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সাথে সৌজন্যে বৈঠক, মতবিনিময়, গণসংযোগ প্রেস ব্রিফিং করে নির্বাচনী মাঠকে তাঁর পক্ষে প্রশস্ত করে গেছেন।

এবং তৃণমূল নেতাকর্মীদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন। নির্বাচনী মাঠে কাজ করেছেন বিদায় তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা প্রার্থী হিসেবে তাঁর বিকল্প নেই।

বৈঠকে নেতৃবৃন্দ  সুনামগঞ্জ-৩ আসনের সঙ্গে জমিয়তের শক্ত অবস্থান ঐতিহ্যে’র এবং স্বাধীনতা পরবর্তী সময়ে অনুষ্ঠিত প্রায় প্রতিটি জাতীয় নির্বাচনে এই আসনে জমিয়তের একাধিক প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে লড়াই করেছেন, বিজয়ী ও হয়েছেন।

তাই দলকে ঐতিহ্যগতভাবে টিকিয়ে রাখতে জমিয়তের অবস্থানকে আরও শক্ত করে তুলতে এই আসনে মাওলানা সৈয়দ তামীম আহমদকে নিয়ে নির্বাচন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

বৈঠকে আলোচনা সাপেক্ষে বিকল্প আরও দুজন প্রার্থীর প্রস্তাব করেন আংশিক নেতাকর্মীবৃন্দ, প্রস্তাবকৃত প্রার্থীরা হলেন সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, ইউরোপ জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম কামালী সিতু।###

জ. টুডে/ এইচ কে/ ০১ জুলাই ২০২৫ইং