জগন্নাথপুরে ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক কমিটির নির্বাচন সম্পন্ন

মোঃ হুমায়ুন কবিরঃ-

বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে সুনামগঞ্জ জেলার ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি.নং-( চট্রঃ-২৬২২) এর অর্ন্তভূক্ত জগন্নাথপুর উপজেলা আঞ্চলিক স্ট্যান্ড পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৮ জুন) দিনব্যাপী ২১০ জন ভোটার জগন্নাথপুর পৌরসভার হলে অনুষ্ঠিত  নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৭টি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

এর মধ্যে অর্থ সম্পাদক পদে নাছের গনী ও সদস্য পদে সুমন মিয়া বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে জাহেদ আলী (চেয়ার) প্রতীকে ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ইদন মিয়া (আনারস) প্রতীকে ৬৯ ভোট পান, ফয়জুননূর ( মোটর সাইকেল)  প্রতীকে পেয়েছন ৬১ ভোট।

সহ-সভাপতি পদে ফারুক মিয়া (গরুরগাড়ি) প্রতীকে ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সঈদ আলী ( ট্রাক গাড়ি) প্রতীকে পেয়েছেন ৭১ ভোট।

সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম (মোমবাতি) প্রতীকে ১১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আলী রাজা (খেজুরগাছ) প্রতীকে ৪৬ ভোট, শফিক আলী ( দেয়ালঘড়ি)  প্রতীকে পেয়েছেন ৩৩ ভোট।

সহ-সম্পাদক পদে সুলতান আলী (শাপলা ফুল) প্রতীকে ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দ্বীপ গুপ্ত ( তালা চাবি) প্রতীকে পেয়েছেন ৫৪ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে হাসান আলী মামুন (মই) প্রতীকে ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমন মিয়া ( ডাব) প্রতীকে পেয়েছেন ৭১ ভোট।#####

জগন্নাথপুরে শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সহ সম্পাদক পদে সুলতান আলী মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টারঃ-

সুনামগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ( চট্রঃ ২৬২২) এর অন্তর্ভুক্ত জগন্নাথপুর উপজেলা আঞ্চলিক স্ট্যান্ড পরিচালনা কমিটির ত্রি- বার্ষিক নির্বাচনে সহ সম্পাদক পদে সুলতান আলী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (১৬ জুন)  দুপুরে জগন্নাথপুর শ্রমিক ইউনিয়ন অফিসে সহ সম্পাদক প্রার্থী সুলতান আলী নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সুনামগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক নুর উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১৮ জুন প্রত্যাহার, ১৯জুন প্রতিক বরাদ্ধ ও ২৮ জুন সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ###

জ. টুডে/ এইচ কে/১৭জুন ২০২৫ইং

জগন্নাথপুরে শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে জাহেদ আলীর মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টারঃ-

সুনামগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ( চট্রঃ ২৬২২) এর অন্তর্ভুক্ত জগন্নাথপুর উপজেলা আঞ্চলিক স্ট্যান্ড পরিচালনা কমিটির ত্রি- বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোঃ জাহেদ আলী মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ সোমবার (১৬ জুন)  দুপুরে জগন্নাথপুর শ্রমিক ইউনিয়ন অফিসে সভাপতি প্রার্থী  শ্রমিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ মোঃ জাহেদ আলী নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সুনামগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক নুর উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১৮ জুন প্রত্যাহার, ১৯জুন প্রতিক বরাদ্ধ ও ২৮ জুন সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ###

জ. টুডে/ এইচ কে/১৬জুন ২০২৫ইং

জগন্নাথপুরে শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে ফয়জুন্নুর মিয়ার মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টারঃ-

সুনামগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ( চট্রঃ ২৬২২) এর অন্তর্ভুক্ত জগন্নাথপুর উপজেলা আঞ্চলিক স্ট্যান্ড পরিচালনা কমিটির ত্রি- বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

আজ সোমবার (১৬ জুন)  দুপুরে জগন্নাথপুর শ্রমিক ইউনিয়ন অফিসে সভাপতি প্রার্থী  শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ ফয়জুন্নুর মিয়া নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সুনামগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক নুর উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছে।

নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১৮ জুন প্রত্যাহার, ১৯ জুন প্রতিক বরাদ্ধ ও ২৮ জুন সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ###

জ. টুডে/ এইচ কে/১৬জুন ২০২৫ইং

জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে সুনামগঞ্জ-৩  আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা এম এ সাত্তারের মতবিনিময় সভা

মো: হুমায়ুন কবির:-

জাতীয়তাবাদীদল বিএনপির যুক্তরাজ্য শাখার সহ সভাপতি এমএ সাওার বলেছেন মানুষের সেবার জন্য আমার রাজনীতি। জনগনের মৌলিক অধিকার আদায়ে আজীবন কাজ করে যাবো।  জাতীয়তাবাদী শক্তির হাতকে শক্তিশালী করার লক্ষ নিয়ে বার বার দেশ মাতৃকার টানে ছুটে আসি।

তিনি বিএনপির ৩১ দফা উন্নয়নের পাশাপাশি অত্র অঞ্চলের বিশেষ করে জগন্নাথপুর -শান্তিগন্জ উপজেলার উন্নয়নে ভুমিকা পালনের অভিপ্রায় ব্যাক্ত করেন।

রবিবার (১৫ জুন) বিকাল ৩টায় জগন্নাথপুর পৌর শহরের টিএন্ডটি রোডস্থ আরএফসি রেষ্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে   তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।

এম এ সাত্তার জগন্নাথপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আরো বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রাহমানের নির্দেশে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের জনসাধারণের পাশে রয়েছি। দল আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিলে এই আসনের সার্বিক উন্নয়নে কাজ করবো।

তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারণী সিদ্ধান্তের বাহিরে গিয়ে প্রার্থী হবো না, দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করবো।

এসময় জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহেদ আহমদ সহ জগন্নাথপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

জগন্নাথপুরে প্রবাসীর অর্থায়নে ফ্রি খৎনা ও ব্লাড গ্রুপ নির্নয় ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গোলাপাড়া পুঞ্জি গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সমাজ সেবক জহিরুল ইসলাম লেবুর আর্থিক সহযোগিতায় ফ্রি খৎনা ও ব্লাড গ্রুপ নির্নয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জুন) চিলাউড়া হলদিপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চিলাউড়া হলদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে  স্বাগত বক্তব্য রাখেন চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম লেবু।

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রিয়াজ উদ্দিন রাজুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ ( জগন্নাথপুর – শান্তিগঞ্জ)  আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইয়াসিন খান। বিশেষ অতিথির বক্তব্য চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল,  উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, নায়বে আমীর মাওলানা দরছ উদ্দিন।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জামায়াত নেতা আলী আক্কাছ সংগ্রামী।  দিনব্যাপী উপজেলার ২৬জন শিশুকে খৎনা এবং শতাধিক লোকের ব্লাড গ্রুপ নির্নয় করা হয়।

এদিকে যুক্তরাজ্য জহিরুল ইসলাম লেবুর আর্থিক সহযোগিতায় এ ধরনের একটি মহৎ কাজ করায় অনুষ্ঠানে আসা অতিথিবৃন্দ সহ এলাকাবাসী জহিরুল ইসলাম লেবুকে অভিনন্দন জানিয়েছে।

খৎনা ক্যাম্পে জামায়াতের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। ###

জ.টুডে/ এইচ কে/১৫ জুন ২০২৫ইং

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় কবীন্দ্র দাশ গুরুতর আহত

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুরে প্রতিপক্ষের লোকজনের হামলায় কবীন্দ্র দাশ (৪০) গুরুতর আহত হয়েছেন। আহত কবীন্দ্র দাশ জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রামের রায়চান দাশের ছেলে। সে বর্তমানে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জানাযায়,  প্রায় ২ মাস পূর্বে মেঘারকান্দি গ্রামের জগৎ দাশের ছেলে দুর্গাপদ দাশসহ তার লোকজন রায়চান দাশের ছেলে কবীন্দ্র দাশের বাড়ির পাশ থেকে মাটি কেঁটে নিয়ে যায়। এসময় মাটি কাঁটায় নিষেধ দিলে দুর্গাপদ দাশের লোকজন কবীন্দ্র দাশকে মারপিঠ করে।

এ ঘটনায় কবীন্দ্র জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরই জের ধরে গত সোমবার (৯ জুন) বিকেল ৪টায় কবীন্দ্র দাশ মেঘারকান্দি মাঠে ফুটবল খেলা দেখারত অবস্থায় প্রতিপক্ষ দূর্গাপদ দাশের ছেলে ভৈরব দাশের নেতৃত্বে সুজন দাশ, সুমন্ত দাশ, দূর্গাপদ দাশ ও মাখন দাশ সহ একদল লোক কবীন্দ্র দাশের উপর হামলা করে।

এসময় হামলাকারীরা লোহার রড দিয়ে পিঠিয়ে কবীন্দ্র দাশকে গুরুতর আহত করে। হামলাকারীরা কবীন্দ্র দাশের সাথে থাকা গরু ক্রয়ের ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে কবীন্দ্র দাশ জানিয়েছেন। তার আর্ত চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

বর্তমানে কবীন্দ্র দাশ জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ####

জ. টুডে/ এইচ কে/১১ জুন ২০২৫ইং

পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া

স্টাফ রিপোর্টারঃ-

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক ও পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী সমাজসেবক লিটন মিয়া জগন্নাথপুর পৌরসভা সহ উপজেলা, দেশ ও প্রবাসে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল আজহার  শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। তিনি হিংসা-বিদ্বেষ পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়ার আহবান জানান।

ঈদ আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে।  তিনি বলেন পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে।

জগন্নাথপুর পৌর সভার ৭নং ওয়ার্ড  বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর পৌর সভার ৭নং ওয়ার্ড  বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

গত রবিবার পহেলা জুন জগন্নাথপুর পৌর বিএনপি নেতা শামসুল ইসলাম শাহীনকে আহবায়ক ও জয়নাল আবেদীনকে যুগ্ম আহবায়ক করে ১১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেছেন জগন্নাথপুর  পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু ও ১ম যুগ্ম আহবায়ক এম এ মতিন ।

কমিটিতে পৌর বিএনপি নেতা নিজাম ভূইয়া,  জামিল মিয়া, শামীম আহমদ, আব্দুস সালাম, শেখ টিপু মিয়া, জাকির হোসেন, ফজলু মিয়া, রিপন মিয়া, মির্জা কাজলকে আহবায়ক কমিটির সদস্য করা হয়েছে।

জ. টুডে/ এইচ কে/০২ জুন ২০২৫

জগন্নাথপুর পৌর সভার ৪ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর পৌর সভার ৪নং ওয়ার্ড  বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। গত রবিবার পহেলা জুন জগন্নাথপুর পৌর বিএনপি নেতা হাজি সোহেল আমীনকে আহবায়ক ও হাজি হাসান আহমদকে যুগ্ম আহবায়ক করে ১১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেছেন জগন্নাথপুর  পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু ও ১ম যুগ্ম আহবায়ক এম এ মতিন ।

কমিটিতে পৌর বিএনপি নেতা মাছুম আহমদ, মো: জাহাঙ্গীর মিয়া, মো:  ফজলুল হক আমিনী, মো: রিপন মিয়া, মো: খালেদ হোসেন চুনু, মো: আব্দুল কাইয়ুম বাবর, মো: জাহির মিয়া, মো: আবু এমরান আহমদ, মো: আব্দুল আহাদকে আহবায়ক কমিটির সদস্য করা হয়েছে।###

জ. টুডে/ এইচ কে/০২ জুন ২০২৫