স্টাফ রিপোর্টারঃ-
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক ও পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী সমাজসেবক লিটন মিয়া জগন্নাথপুর পৌরসভা সহ উপজেলা, দেশ ও প্রবাসে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। তিনি হিংসা-বিদ্বেষ পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়ার আহবান জানান।
ঈদ আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে। তিনি বলেন পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে।