জগন্নাথপুরে প্রবাসীর অর্থায়নে ফ্রি খৎনা ও ব্লাড গ্রুপ নির্নয় ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গোলাপাড়া পুঞ্জি গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সমাজ সেবক জহিরুল ইসলাম লেবুর আর্থিক সহযোগিতায় ফ্রি খৎনা ও ব্লাড গ্রুপ নির্নয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জুন) চিলাউড়া হলদিপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চিলাউড়া হলদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে  স্বাগত বক্তব্য রাখেন চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম লেবু।

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রিয়াজ উদ্দিন রাজুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ ( জগন্নাথপুর – শান্তিগঞ্জ)  আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইয়াসিন খান। বিশেষ অতিথির বক্তব্য চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল,  উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, নায়বে আমীর মাওলানা দরছ উদ্দিন।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জামায়াত নেতা আলী আক্কাছ সংগ্রামী।  দিনব্যাপী উপজেলার ২৬জন শিশুকে খৎনা এবং শতাধিক লোকের ব্লাড গ্রুপ নির্নয় করা হয়।

এদিকে যুক্তরাজ্য জহিরুল ইসলাম লেবুর আর্থিক সহযোগিতায় এ ধরনের একটি মহৎ কাজ করায় অনুষ্ঠানে আসা অতিথিবৃন্দ সহ এলাকাবাসী জহিরুল ইসলাম লেবুকে অভিনন্দন জানিয়েছে।

খৎনা ক্যাম্পে জামায়াতের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। ###

জ.টুডে/ এইচ কে/১৫ জুন ২০২৫ইং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *