০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে জাহেদ আলীর মনোনয়নপত্র দাখিল
- Update Time : ০৮:১৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
- / 42
স্টাফ রিপোর্টারঃ-
সুনামগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ( চট্রঃ ২৬২২) এর অন্তর্ভুক্ত জগন্নাথপুর উপজেলা আঞ্চলিক স্ট্যান্ড পরিচালনা কমিটির ত্রি- বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোঃ জাহেদ আলী মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ সোমবার (১৬ জুন) দুপুরে জগন্নাথপুর শ্রমিক ইউনিয়ন অফিসে সভাপতি প্রার্থী শ্রমিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ মোঃ জাহেদ আলী নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সুনামগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক নুর উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১৮ জুন প্রত্যাহার, ১৯জুন প্রতিক বরাদ্ধ ও ২৮ জুন সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ###
জ. টুডে/ এইচ কে/১৬জুন ২০২৫ইং










