০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় কবীন্দ্র দাশ গুরুতর আহত

  • Update Time : ০২:৪৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / 70

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুরে প্রতিপক্ষের লোকজনের হামলায় কবীন্দ্র দাশ (৪০) গুরুতর আহত হয়েছেন। আহত কবীন্দ্র দাশ জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রামের রায়চান দাশের ছেলে। সে বর্তমানে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জানাযায়,  প্রায় ২ মাস পূর্বে মেঘারকান্দি গ্রামের জগৎ দাশের ছেলে দুর্গাপদ দাশসহ তার লোকজন রায়চান দাশের ছেলে কবীন্দ্র দাশের বাড়ির পাশ থেকে মাটি কেঁটে নিয়ে যায়। এসময় মাটি কাঁটায় নিষেধ দিলে দুর্গাপদ দাশের লোকজন কবীন্দ্র দাশকে মারপিঠ করে।

এ ঘটনায় কবীন্দ্র জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরই জের ধরে গত সোমবার (৯ জুন) বিকেল ৪টায় কবীন্দ্র দাশ মেঘারকান্দি মাঠে ফুটবল খেলা দেখারত অবস্থায় প্রতিপক্ষ দূর্গাপদ দাশের ছেলে ভৈরব দাশের নেতৃত্বে সুজন দাশ, সুমন্ত দাশ, দূর্গাপদ দাশ ও মাখন দাশ সহ একদল লোক কবীন্দ্র দাশের উপর হামলা করে।

এসময় হামলাকারীরা লোহার রড দিয়ে পিঠিয়ে কবীন্দ্র দাশকে গুরুতর আহত করে। হামলাকারীরা কবীন্দ্র দাশের সাথে থাকা গরু ক্রয়ের ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে কবীন্দ্র দাশ জানিয়েছেন। তার আর্ত চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

বর্তমানে কবীন্দ্র দাশ জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ####

জ. টুডে/ এইচ কে/১১ জুন ২০২৫ইং

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় কবীন্দ্র দাশ গুরুতর আহত

Update Time : ০২:৪৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫