চিলাউড়া হলদিপুর ইউনিয়নের রসুলপুর মাদরাসার এডহক কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টঃ

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের রসুলপুর চিলাউড়া গ্রামের রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।

অনুমোদিত কমিটিতে রয়েছেন সভাপতি জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ,অভিভাবক সদস্য জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, শিক্ষক সদস্য
রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সিনিয়র মৌলভী আব্দুল মান্নান, সদস্য সচিব রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার তাজুল ইসলাম। নবগঠিত এডহক কমিটিকে এলাকাবাসী সহ বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন।
জটুডে /এহাই

জগন্নাথপুর উপজেলার ৭ টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা

স্টাফ রিপোর্টঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়নের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার ও ১ম যুগ্ম আহবায়ক এডভোকেট জামাল উদ্দিন আহমদ এর যৌথ স্বাক্ষরিত ঘোষিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা হলেন

১নং কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিচুর রহমান তুতি, যুগ্ম-আহবায়ক মোঃ কামরুজজান,২নং পাটলি ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ খলিলুর রহমান, যুগ্ম-আহবায়ক মোঃ শফিকুল আলম, ৩ নং মীরপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক এমএ নূর, যুগ্ম-আহবায়ক মোঃ আখলুল করিম,৬ নং রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির আহবায়ক হাজী চান মিয়া, যুগ্ম-আহবায়ক মোঃ কয়েস উদ্দিন, ৭নং সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ লুৎফুর রহমান কামালী, যুগ্ম-আহবায়ক মোঃ রাহিন তালুকদার, ৮নং আশারকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আক্তার হোসেন, যুগ্ম-আহবায়ক মোঃ ফখরুল ইসলাম খান, ৯নং পাইলগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আলিম উদ্দিন, যুগ্ম-আহবায়ক সৈয়দ জোবায়ের আহমদ আবু। জটুডে/ এহাই

 

জগন্নাথপুরে ৭টি ইউনিয়নে বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টারঃ-

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়নে আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।  ঘোষণা করা হয়েছে।

রবিবার পহেলা জুন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার ও ১ম যুগ্ম আহবায়ক এডভোকেট জামাল উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এ কমিটিগুলো অনুমোদিত হয়।

অনুমোদন কমিটিতে  ১নং কলকলিয়া ইউনিয়ন বিএনপি নেতা আনিচুর রহমান তুতিকে আহবায়ক,  মোঃ কামরুজ্জামানকে যুগ্ম আহবায়ক । ২নং পাটলি ইউনিয়ন বিএনপির মোঃ খলিলুর রহমানকে আহবায়ক, মোঃ শফিকুল আলমকে যুগ্ম আহবায়ক । ৩ নং মীরপুর ইউনিয়ন বিএনপির এম. এ. নূরকে আহবায়ক,  মোঃ আখলুল করিমকে যুগ্ম আহবায়ক ।

৬ নং রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির হাজী চান মিয়াকে আহবায়ক,  মোঃ কয়েস উদ্দিনকে যুগ্ম আহবায়ক।  ৭নং সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন বিএনপির মোঃ লুৎফুর রহমান কামালীকে আহবায়ক,  মোঃ রাহিন তালুকদারকে যুগ্ম আহবায়ক।  ৮নং আশারকান্দি ইউনিয়ন বিএনপির মোঃ আক্তার হোসেনকে আহবায়ক,  মোঃ ফখরুল ইসলাম খানকে যুগ্ম আহবায়ক।

৯নং পাইলগাঁও ইউনিয়ন বিএনপির মোঃ আলিম উদ্দিনকে আহবায়ক, সৈয়দ জুবায়ের আহমদ আবুকে যুগ্ম আহবায়ক করে কমিটি করা হয়েছে।###

জ.টুডে/এইচ কে/০২ জুন ২০২৫

পাইলগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

গত রবিবার পহেলা জুন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ইউপি সদস্য আলিম উদ্দিনকে আহবায়ক ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক সৈয়দ জুবায়ের আহমেদ আবুকে যুগ্ম আহবায়ক করে

১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেছেন জগন্নাথপুর  উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টার ও ১ম যুগ্ম আহবায়ক এডভোকেট জামাল উদ্দিন আহমদ।###

জ. টুডে/ এইচ কে/০২ জুন ২০২৫

২৮ মে ঢাকায় যুবদলের সমাবেশ :জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের প্রস্তুতিমুলক সভা

আবুল হাশিম ডালিম বিশেষ প্রতিনিধিঃ

তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার ও তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষে আগামী ২৭ ও ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য ঢাকা, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগীয় যৌথ সমাবেশ সফল করার লক্ষে জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৪ মে) সন্ধ্যায় জগন্নাথপুর বিএনপির কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম এর সভাপতিত্বে ও জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শামিম আহমেদের পরিচালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ কয়েস।

বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমদ, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আলম, জেলা যুবদলের সহ-সাংগঠনিক লুতফুর রহমান, জেলা যুবদলের দপ্তর সম্পাদক শাহ আলম,

জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মিয়া মোহাম্মদ ইউসুফ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ ইসহাক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম লেবু, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রুহুল আমিন খান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মুস্তাফিজুর রহমান তালুকদার মুহিত,

জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক বিলাল আহমেদ, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক বশির মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক তারেক মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আবুল হোসেন রাব্বি সহ আরও অনেকে।

প্রস্তুতিমুলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশ গ্রহণ করেন জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের সদস্যবৃন্দ, জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন যুবদলের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, পৌর যুবদলের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ওয়ার্ড যুবদলের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ দলীয় নেতৃবৃন্দ।

প্রস্তুতিমুলত সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাদেক আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সহ-সভাপতি আমিনুর রশিদ আমিন বলেছেন তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার ও তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষে আগামী ২৭ ও ২৮ মে ২০২৫ইং. ঢাকায় অনুষ্ঠিতব্য ঢাকা, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগীয় যৌথ সমাবেশ সফল করতে জগন্নাথপুর উপজেলা যুবদল ও জগন্নাথপুর পৌর যুবদলের সকল নেতাকর্মীবৃন্দ এবং জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌর যুবদলের সকল ইউনিটের নেতাকর্মী কে ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য যুবদলের সমাবেশ যোগদান করে সমাবেশ কে সফল করার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদ কয়েস বলেছেন দেশে একটা অপশক্তি এখনও ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র কে মোকাবিলা করতে যুবদলের প্রতেকটি নেতাকর্মী অতিথের ন্যায় সজাগ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেত্রীত্বে যে ভাবে ফাস্টিট খুনি হাসিনা বিরুদ্ধে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গনতন্ত্র সর্বপরি জনগণের ভোটাদিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন রাজপথে থেকে অগ্রণী ভুমিকা রেখেছিলে টিক তেমনি ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবে হবে।

প্রস্তুতিমুলক সভায় সভাপতির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করেছেন। বিএনপির চেয়াপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজুর রহমান হাফিজের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং সুনামগঞ্জ ৩ জগন্নাথপুর ও শান্তিগঞ্জের আগামীর কান্ডারী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক জননেতা জনাব কয়ছর এম আহমেদ এর পক্ষ থেকে সকল নেতাকর্মী কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

জটুডে /এহাই

সুনামগঞ্জ-৩ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী সৈয়দ তালহা আলমের সমর্থনে তারুণ্যের সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ-

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলমের সমর্থনে তারুণ্যের সমাবেশ, মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।

রবিবার (১৯ মে) বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টে তরুণদের উদ্যােগে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ -৩ ( জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী  সৈয়দ তালহা আলম বলেন,  জগন্নাথপুর ও শান্তিগঞ্জের তরুণ প্রজন্ম জেগে ওঠেছে। তরুণদের আহ্বানে সাড়া দিয়ে  মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের প্রতিনিধি হিসেবে আমার পাশে রয়েছেন।

জগন্নাথপুর ও শান্তিগঞ্জের সর্বস্তরের মানুষের স্বতস্ফুর্ত সাড়ায় আমি অভিভূত।’ তিনি বলেন, ‘বিগত দিনে জনতার চেয়ারম্যান হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেও ফ্যসিস্ট সরকারের রোষানলে পড়ে আমাকে পরাজিত করা হয়েছে।

আগামীতে এ নির্বাচনী এলাকার জনগন ভোট বিপ্লবের মাধ্যমে এর জবাব দিতে প্রস্তুত রয়েছেন। জগন্নাথপুর উপজেলা জমিয়তের সদস্য সচিব মাওলানা এরশাদ খানের পরিচালনায় অতিথির বক্তব্য তরুণ প্রজন্ম  নাজিম উদ্দীন আল আদনান, এম আব্দুল হাফিজ,  হাজ্বী আনোয়ার মিয়া , শাহীনুর রহমান শাহীন, হাফিজর রহমান, কবি আসাদ চৌধুরী, মোঃ লিটন মিয়া, খুরশেদ আলম শাহ জাহান, শাকির আলম প্রমূখ।

শেষে জগন্নাথপুর বাজারে সমর্থকদের সাথে নিয়ে লিফলেট বিতরণ করেন সৈয়দ তালহা আলম।###

জ.টুডে/এইচ/২০২৫ইং

৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে  ইউনিয়ন বিএনপির  আলোচনা সভা

স্টাফ রিপোর্টারঃ-

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতে  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৩১দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  (১৬ মে) বিকেলে রানীগঞ্জ  ও পাইলগাঁও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে স্বাধীন বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ। রানীগঞ্জ  ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ চান মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন  জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক আলিম উদ্দিন মেম্বার।

পাইলগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক সৈয়দ জুবায়ের আহমদ আবু এর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা দবিরুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত,

এডভোকেট জিয়াউর রহিম শাহিন,  পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এডভোকেট জামাল উদ্দিন আহমদ, আব্দুস সোবহান, সৈয়দ মোছাব্বির আহমদ, সদস্য সুহেল আহমদ খান টুনু,  কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য এজে লিমন,

উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, বিএনপি নেতা নুরুজ্জামান, উপজেলা যুবদল নেতা আনহার মিয়া, পাইলগাঁও ইউনিয়ন বিএনপি সাবেক সহ সভাপতি  শাহজাহান, সাবেক যুগ্ম সম্পাদক শাহ জাহান, রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক মিয়া, পাইলগাঁও যুবদলের সাধারণ সম্পাদক সিরাজুল হক, ছাত্রদল নেতা বেলাল আহমদ,  আব্দুল কাদির। ###

জ.টুডে/ এইচ/২০২৫ইং

শহীদ আব্দুল হান্নানের স্মৃতি রক্ষায় হবিবপুর পাঠানবাড়ি নিজ ভবনে স্মৃতি ফলক স্থাপন

স্টাফ রিপোর্টারঃ-

১৯৭১ সালের ৩১ আগস্ট শ্রীরামসিতে পাক বাহিনীর হাতে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর পাঠান বাড়ির কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল হান্নান শহীদ হন। ঐ সময় পাক বাহিনী অনেক মানুষকে হত্যা করেছিল৷ আব্দুল হান্নান তার মামার বাড়িতে ছিলেন।

পাক বাহিনী হাফাতি হাওর থেকে ধরে নিয়ে আব্দুল হান্নানকে হত্যা করেছিল। সে সময় শহীদ আব্দুল হান্নানকে তার নানারা মিরপুর ইউনিয়নের গড়গড়ি গ্রামে দাফন করেছিলেন। ছাড়াও হবিবপুর গ্রামের অনেক মানুষ মুক্তিযোদ্ধে আংশ গ্রহন করেছিলেন। শহীদ আব্দুল হান্নানের স্মৃতি রক্ষায় দীর্ঘদিন পর তার ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব মন্তাজ আলী তাদের বাড়ির মূল ভবনে এ স্মৃতি ফলক স্থাপন করেছেন।

শুক্রবার (১৬ মে ২০২৫) বাদ জুমা শহীদ আব্দুল হান্নানের স্মৃতি ফলক স্থাপন অনুষ্ঠানে স্মৃতি চারন করে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর  ড. এডভোকেট জিয়াউর রহিম শাহিন, শহীদ আব্দুল হান্নানের ছোট ভাই আলহাজ্ব মন্তাজ আলী।

স্মৃতি ফলক স্থাপন অনুষ্ঠানে এডভোকেট জিয়াউর রহিম শাহিন বলেছেন ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সারা বাংলাদেশী জাতির জন্য একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ এর মহান মুক্তিযোদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ও একটি লাল সবুজের পতাকা পেয়েছিলাম।

৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। তাদের কাছে কৃতজ্ঞ ও চিরঋণী বাংলাদেশের মানুষ। এই দিনে পাক বাহিনীর হাতে আমাদের হবিবপুর পাঠান বাড়ির কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান শহীদ হয়েছিলেন।

পাক বাহিনী এসময় শ্রীরামসীতে অনেক এলাকার মানুষজনদের নিয়ে হত্যা করেছে। এই নির্মম হত্যাকান্ড আমাদের ইতিহাসে চির স্মরনীয়। আমরা সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করি।

এসময় হবিবপুর এলাকার  বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব নজরুল ইসলাম হীরা, আবুল মনসুর সাব মিয়া, বজলুর রশীদ চৌধুরী, সমাজকর্মী বাবর আহমদ, ফজলুল হক আমিনীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ####

জ.টুডে/হু/২০২৫ইং

জগন্নাথপুরে “জুলাই বিপ্লবীদের” মতবিনিময় সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণ ও নির্যাতিতদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন

স্টাফ রিপোর্টঃ-সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় ফ্যাসিবাদ বিরোধী “জুলাই গণআন্দোলন”-এ হামলা, মামলা ও রাষ্ট্রীয় নিপীড়নের শিকার বিপ্লবীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) সন্ধ্যায় জগন্নাথপুর বাজারস্থ স্থানীয় মেজবান রেস্তোরাঁয় এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলার বর্ষীয়ান বিপ্লবী নেতা মোঃ আবুল কাশেম এবং সঞ্চালনায় ছিলেন সিলেট অঞ্চলের “জুলাই বিপ্লব” আন্দোলনের অন্যতম সংগঠক ও সংগ্রামী নেতা রেজাউল করিম রিপন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন “জুলাই বিপ্লবী” আন্দোলনে কারা নির্যাতনের শিকার মজলুম জননেতা সাংবাদিক জামাল উদ্দিন বেলাল।

এসময় বিপ্লবী নেতা ইয়াহদি সারোয়ার লিমন,জাহিদ হাসান, জুয়েল মিয়া, আমজাদ আরিফ,জয়নুল ইসলাম, গিলমান রহমান, সাংবাদিক আমিনুর রহমান জিলু, কাওছার তালুকদার, সাংবাদিক শাহ ফুজায়েল আহমেদ, সাংবাদিক কয়েস মামুন, শামির হোসেন, আরিফুল ইসলাম, তিশা ইসলাম রিয়া সহ আরো অনেক বিপ্লবী কর্মী ও সহযোদ্ধারা।

বক্তারা বলেন,ফ্যাসিবাদ বিরোধী “জুলাই বিপ্লব” ছিল একটি ঐতিহাসিক গণজাগরণ, যেখানে দেশের সর্বস্তরের মানুষ গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজপথে নেমেছিলেন। সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আজকের সভায় আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহত-নির্যাতিতদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও সংহতি।

তারা আরো বলেন,যারা স্বাধীন মত প্রকাশের অধিকার প্রয়োগ করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন, কারাভোগ করেছেন বা হামলার শিকার হয়েছেন—তাদের ত্যাগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বক্তারা “জুলাই বিপ্লব”-এর আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও সংগঠিতভাবে গণতান্ত্রিক আন্দোলনের প্রস্তুতি গ্রহণের কথা বলেন।

সভায় বক্তারা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নিয়েও আলোচনা করেন।

অনুষ্ঠানটি শেষ হয় শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং মিলাদ ও দোয়ার মাধ্যমে।

জটুডে /এহাই

৩১দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে সৈয়দপুর শাহারপাড়া ও আশারকান্দি ইউনিয়ন বিএনপির  আলোচনা সভা

জগন্নাথপুর প্রতিনিধিঃ-

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতে  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৩১দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৪ মে) বিকেলে সৈয়দপুর শাহারপাড়া ও আশারকান্দি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে শাহারপাড়া বাজারস্থ ফেরদৌসী কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ। সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আজমল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মোছাব্বির আহমদ।

আশারকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফখরুল ইসলাম খান ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রাহিন তালুকদারের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন

সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক সহ সভাপতি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত,  এডভোকেট জিয়াউর রহিম শাহিন,

জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট জামাল উদ্দিন আহমদ,  পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন,  উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন,

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজি হারুনুর রশীদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী সুহেল আহমদ খান টুনু।

৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা নিয়ে খায়রুল ইসলাম, সৈয়দ মারুফ আহমদ, আক্তার হোসেন, আব্দুল হক, এম এ মালেক, শাকিল আহমদ, মারজান আহমদ, দিনার চৌধুরীর বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয়।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ কেফায়েত উল্ল্যা।