জগন্নাথপুরে কয়ছর এম আহমদের অনুপ্রেরণায় সহস্রাধিক চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান

স্টাফ রিপোর্টারঃ-

যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কয়ছর এম আহমদের অনুপ্রেরণায় জগন্নাথপুরে সহস্রাধিক চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ মে) দিনব্যাপী জগন্নাথপুর পৌরশহরের হাসপাতাল পয়েন্টস্হ আলী কমিউনিটি সেন্টারে এ চিকিৎসা সেবা দেয়া হয়।

জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির সহযোগীতায় ও মৌলভীবাজার বি এন এস বি চক্ষু হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ফ্রি চক্ষু ক্যাম্পের ফিতা কেঁটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন।

পরে আলোচনা সভায় উদ্বোধকের বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন। প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক ও  বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কয়ছর এম আহমদ।

জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠুর সভাপতিত্বে ও প্রথম যুগ্ম আহবায়ক এম এ মতিনের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, এডভোকেট নুরুল ইসলাম নুরুল, আনিসুল হক, আনছার উদ্দিন,

জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টার,  এম এ মুকিত, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার প্রমুখ। চক্ষু রোগীদের  মধ্যে ছানী পড়া প্রায় শতাধিক রোগীদের বাছাই করে মৌলভীবাজার বি এন এস বি চক্ষু হাসপাতালে বিনা মূল্যে চোখে অপারেশনের জন্য পাঠানো হয়েছে।

দিনব্যাপী চিকিৎসা সেবায় জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট জামাল উদ্দিন আহমদ, সৈয়দ মোছাব্বির আহমদ,  পৌর বিএনপির যুগ্ম আহবায়ক দিলু মিয়া, শামসুল হক সমসু, তকবুর মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম আহবায়ক জুবেদ আলী লকন,  পৌর যুবদলের আহবায়ক লিটন আহমদ,  যুগ্ম আহবায়ক শামীম আহমদ,

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজি হারুনুর রশীদ,  যুগ্ম আহবায়ক নাসিম আহমদ রুয়, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন,উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা সৈয়দ তামীম আহমদের মতবিনিময়

স্টাফ রিপোর্টারঃ-

সুনামগঞ্জ -৩ (জগন্নাথপুর – শান্তিগঞ্জ)  আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ইউকে জমিয়তের সহ সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ জগন্নাথপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

আজ সোমবার (১২ মে) দুপুরে জমিয়তের উপজেলা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলার সৈয়দপুর গ্রামের কৃতি সন্তান সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তামীম আহমদ বলেছেন, জগন্নাথপুর -শান্তিগঞ্জ আসন থেকে জমিয়তের প্রার্থীরা বার বার সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন।

এ আসন থেকে জমিয়তের প্রার্থী নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিতও হয়েছেন। জগন্নাথপুর ও শান্তিগঞ্জ হচ্ছে দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী ইসলামী দল জমিয়তের ঘাটি। তিনি বলেন দল তাকে মনোনয়ন দিলে এবং নির্বাচিত হলে জগন্নাথপুর – শান্তিগঞ্জ আসনে শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তাঘাটের উন্নয়নসহ একটি কল্যাণকর সমাজ প্রচেষ্টায় কাজ করবেন।

জগন্নাথপুর- শান্তিগঞ্জ আসনকে একটি মডেল আসনে রূপান্তরিত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় জগন্নাথপুর উপজেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রাহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ রশিদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজ সাঈদ আহমদ,উপজেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা সৈয়দ হাবিব ছালেহ, ছাত্রনেতা আব্দুল আহাদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

হাফিজ সৈয়দ তামীম আহমদ ১৯৭৬ সালের ৬ নভেম্বর জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর গ্রামের মাওলানা সৈয়দ আব্দুন নূর রাহ. ও সৈয়দা আফিয়া খাতুন এর ঔরসে জন্ম গ্রহন করেন। ১৯৯২ সালে ছাত্র জমিয়তের রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু।

বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে সিলেটবাসীর প্রতি সিলেট বিভাগ বিএনপির আহবান

স্টাফ রিপোর্টঃ-
চিকিৎসা শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে দুই পুত্রবধুকে সাথে নিয়ে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সোমবার (০৫ মে) সকাল ৯ টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে তিনি ঢাকায় ফিরবেন।

এদিকে, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে সকাল ৮ টার মধ্যে সিলেট এম এ জি ওসমানী বিমান বন্দরে সিলেট বিভাগের সিলেট জেলা ও মহানগর, মৌলভীবাজার জেলা, সুনামগঞ্জ জেলা এবং হবিগঞ্জ জেলার অন্তর্গত সকল ইউনিটের বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মী সহ সিলেটবাসীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জিকে গউস, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতাহ্ সিদ্দিকী।

জটুডে /এহাই

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নতুন কমিটি গঠন:মাওলানা রেজাউল হক সভাপতি ও মুফতি ছালেহ সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

স্টাফ রিপোর্টঃশাইখুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক সভাপতি ও মুফতি ছালেহ আহমেদকে সাধারণ সম্পাদক পুনঃ নির্বাচিত করে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

 

রবিবার (২৭ এপ্রিল) পূর্ব লন্ডনের ফোর্ডস্কয়ার কনফারেন্স হলে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক শূরা সদস্যদের অংশগ্রহণে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার মজলিসে শূরার অধিবেশনে এই কমিটি ঘোষনা করা হয়।

 


বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মজলিসে শূরার অধিবেশনে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমীর শাইখুল হাদীস আল্লামা মুহাম্মাদ মামুনুল হক।

বিশেষ অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে শাখা পূনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম মহাসচিব শায়খুল হাদীস মাওলানা জালালুদ্দিন আহমদ।

সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ।

শূরার অধিবেশনে বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও হেফাজতে ইসলাম বাংলাদেশ ইউ’কের সভাপতি শাইখুল হাদীস মুফতী আব্দুর রহমান মনোহরপুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান,সহ সভাপতি শায়খ হাফিজ মাওলানা ইকবাল হোসাইন,সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া,ওল্ডহ্যাম শাখার সভাপতি বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা কমর উদ্দিন।

শূরার অধিবেশনে যুক্তরাজ্য শাখার রিপোর্ট পেশ করেন শাখার সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ।

অধস্তন শাখা সমূহ থেকে লন্ডন মহানগর শাখার রিপোর্ট পেশ করেন শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন, লীডস শাখার রিপোর্ট পেশ করেন শাখার সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান,লুটন শাখার রিপোর্ট পেশ করেন শাখার সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান,বার্মিংহাম শাখার রিপোর্ট পেশ করেন শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ শিহাব উদ্দিন, ওল্ডহ্যাম শাখার রিপোর্ট পেশ করেন শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, রচডেল শাখার রিপোর্ট পেশ করেন শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান, মিডল্যান্ড শাখার রিপোর্ট পেশ করেন শাখার সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুশফিকুর রাহমান মামুন।

রিপোর্ট পেশ করার পর শাখা রিপোর্ট ও যুক্তরাজ্যের রিপোর্টের উপর পর্যালোচনা করেন ও পরামর্শ প্রদান করেন শূরার সদস্যবৃন্দ।

প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম মহাসচিব শায়খুল হাদীস মাওলানা জালালুদ্দিন আহমদ উপস্থিত শূরার সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৫—২০২৬ সেশনের জন্য যুক্তরাজ্য শাখার সভাপতি হিসেবে কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক কে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মুফতি ছালেহ আহমদের নাম ঘোষণা করেন।

পরে সহকারী নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে পরামর্শ করে ৩৭ সদস্য বিশিষ্ট যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদ ও ১৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এর কমিটি ঘোষণা করেন।

শূরার অধিবেশনে কুরআন তিলাওয়াত,সভাপতির উদ্বোধনী বক্তব্য, অধস্তন শাখা সমূহের রিপোর্ট পেশ ও পর্যালোচনা, যুক্তরাজ্য শাখার রিপোর্ট পেশ ও পর্যালোচনা, বায়তুল রিপোর্ট পেশ ও পর্যালোচনা, দায়িত্ব হস্তান্তর, শাখা পূনর্গঠন, নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ, হেদায়েতী বক্তব্য, সভাপতির বক্তব্য, দু’আ ও মোনাজাত কর্মসূচির অন্তর্ভূক্ত ছিল।

শূরার অধিবেশনে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি ও বার্মিংহাম শাখার সভাপতি ব্যারিস্টার মাওলানা বদরুল হক, সহ সভাপতি শায়খ মাওলানা নাজিম উদ্দিন, যুক্তরাজ্য সহ সাধারণ সম্পাদক ও লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন, যুক্তরাজ্য শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী,সাংগঠনিক সম্পাদক হাফিজ মন্জুরুল হক, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, বায়তুলমাল সম্পাদক ইমাম মাওলানা আবুল কালাম আজাদ, মিডল্যান্ড শাখার সভাপতি হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাছুম, হাফিজ শহির উদ্দিন,মাওলানা আল আমিন,রচডেল শাখার সহ সভাপতি মাওলানা সাইফ আহমদ সেবুল, সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন, লীডস শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মুফিজুর রহমান মারুফ, প্রমূখ।

 

পরে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ।  জটুডে /এহাই

জগন্নাথপুর পৌর সভার ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

জগন্নাথপুর প্রতিনিধিঃ-

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জগন্নাথপুর পৌর সভার ৫ ও ৬ নাম্বার ওয়ার্ডের উদ্যােগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।  গত বৃহস্পতিবার বিকেল ৪টায় বাড়ি জগন্নাথপুর  এলাকায় আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার।

পৌর বিএনপির আহবায়ক সালা উদ্দিন মিঠুর সভাপতিত্বে ও আহবায়ক কমিটির ১ম যুগ্ম আহবায়ক আব্দুল মতিনের পরিচালনায় বক্তব্য রাখেন আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সামছুল হক সমছু, তকবুর মিয়া, দিলু মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান আছকির আলী, ফারুক কবির মিয়া, মুহিবুর রহমান শিশু, হাবিবুর রহমান হাবিল, আনোয়ার হোসেন আনহার,

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশীদ হারুন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম খেজর, পৌর বিএনপি নেতা মঈন উদ্দিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমদ, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন,

ওয়ার্ড বিএনপির নেতা নছির মিয়া, আনকার মিয়া,  লেবু মিয়া, রূপন আহমদ, কলেজ ছাত্রদল নেতা ছাব্বির মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির নেতা ধন মিয়া, জাহাঙ্গীর মিয়া সহ আরো অনেকে। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা  ইকরাম হোসেন।

জগন্নাথপুরে ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে ওয়াকফ বিল বাতিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ-

সুনামগঞ্জের জগন্নাথপুরে ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর গণহত্যা বন্ধ ও ভারত বিতর্কিত ওয়াকফ বিল বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে উলামা ঐক্য পরিষদ জগন্নাথপুর।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মিছিলটি জগন্নাথপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে এসে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জগন্নাথপুর পৌর পয়েন্টে বিক্ষোভ সমাবেশে মিলিত  হয়। মিছিলে অংশগ্রহণকারীরা তাদের দাবির পক্ষে ঈমানদীপ্ত স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন।

মিছিলোত্তর প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, পুণ্যভূমি ফিলিস্তিনের গাজায় জায়নবাদী, ইহুদীবাদী রাষ্ট্র ইসরাইলের বর্বরোচিত হামলা পৃথিবীর ইতিহাসের সব নির্মমতার রেকর্ড ভঙ্গ করেছে। নারী ও শিশুসহ হাজার হাজার মুসলমানদের হত্যা করে তারা গাজাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে।

তাদের এমন জঘন্যতম হত্যাযজ্ঞে মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। অপরদিকে ভারতের বিতর্কিত ওয়াক্ফ বিল পাস ও মসজিদ-মাদ্রাসাসহ ইসলামী ঐতিহ্য ও নিদর্শনের ওপরে হিন্দুত্ববাদী কর্তৃত্ব প্রতিষ্ঠার গভীর চক্রান্তের অংশ। এমতাবস্থায় ফিলিস্তিন ও ভারতসহ দেশে দেশে মজলুমানের সঙ্কট উত্তরণে জাতিসংঘ, ওআইসি, আরবলীগসহ বিশ্বসভাকে অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

নেতৃবৃন্দ এ বিষয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সেইসাথে মার্কিন, ইসরাইল ও ভারতীয় পণ্য বর্জন এবং তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। নেতৃবৃন্দ অবিলম্বে ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিল বাতিলেরও জোর দাবি জানান। উলামা ঐক্য পরিষদ জগন্নাথপুর উপজেলা সহ সভাপতি হাজি এমদাদুল্লাহর সভাপতিত্বে, মাওলানা হাসমত উল্লাাহ খান, হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম ও মুফতি সৈয়দ শামীম আহমদ এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন

সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট, উলামা ঐক্য জগন্নাথপুর উপজেলা সহ সভাপতি  মাওলানা বাহাউদ্দী, মাওলানা গিয়াস উদ্দিন, ভবের বাজার মাদ্রাসার মুহতামীম মাওলানা  আজিজুল হক্ব,সেক্রেটারি মাওলানা আব্দুল মুনঈম শাহিন কামালী, পাঠলী মাদ্রাসার শিক্ষা সচিব ইউসুফ হাবিব, শয়ামারগাও মাদ্রাসার মুহতামীম মুফতি আকমল হুসাইন, হাড়গ্রাম মাদ্রাসার মুহতামীম মাওলানা নুরুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান,মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার,

বড়কাপন আধূয়া ইমদাদুল উলুম মাদ্রাসার মাওলানা আবুল খায়ের, হবিবপুর আশিঘর মাদ্রাসার মুহতামীম মাওলানা আব্দুল মুমিন,মাওলানা ফজল আহমদ, মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ফজলুর রহমান, সৈয়দপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা আলী আহমদ, আমিনুল ইসলাম রাজু,মাওলানা আতিকুর রহমান ক্বাসেমী, শ্রীধর পাশা মাদ্রাসার শিক্ষক তাজুল ইসলাম প্রমুখ।

ওসমানী বিমানবন্দরে ভালোবাসায় সিক্ত যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি এম এ ছাত্তার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর – শান্তিগঞ্জ) আসন থেকে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত  যুক্তরাজ্য বিএনপির অন্যতম সহ সভাপতি এম এ সত্তার আজ শনিবার (১৯ এপ্রিল) বাংলাদেশে এসেছেন।

সকাল ৯ টায় সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌছলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের ৯০ এর সৈরাচার বিরোধী আন্দোলনের বিপ্লবী ছাত্রনেতা যুক্তরাজ্য জাছাস শাখার অন্যতম উপদেষ্টা, গ্রেটার লন্ডন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল বাসিত তপু,

সিলেট বিমানবন্দর থানা বিএনপির  আহব্বায়ক  আব্দুল কাদির শমছু, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য সিলেট মহানগর বিএনপি নেতা  মহি উদ্দিন বাবলু, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুন্ম সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এটি এম হেলাল,সিলেট মহানগর বিএনপি নেতা আব্দুল্লাহ শফি শাহেদ,তুহিন নাগ,ইকবাল আহমেদ,

মুজিবুর রহমান, মাসুক আহমদ, জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা গিয়াস উদ্দিন,বিএনপি নেতা খলিল মিয়া মেম্বার, পৌর বিএনপির সদস্য আলফুজ্জামান বকুল,শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী, বিএনপি নেতা জাবেদ মিয়া,আব্দুল কুদ্দুস,আব্দুল আওয়াল, জুহা আহমদ ,তাজির আহমদ ,মুকাব্বির আহমদ ,

জয়নাল নিয়া,আলতা মিয়া,,সিলেট মহানগর সেচ্চাসেবক দলের যুন্ম আহব্বায়ক রুনু আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুন্ম আহব্বায়ক এস এম লিকছন খান,আশরাফুজ্জামান বাদশা,সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুন্ম আহব্বায়ক, জগন্নাথপুর পৌর যুবদলের যুন্ম আহব্বায়ক জাহেদ আহমদ। অন্যান্যদের মধ্যে উপজেলা যুবদল নেতা জয়নুল হক জয়,সামিনুর রহমান, শাহ আলম,আলী হোসেন,

রমজান আলী,আব্দুল কাহার,জুয়েল হোসেন,জগন্নাথপুর উপজেলা সেচ্চাসেবক দলের সাবেক সহ সভাপতি সৈয়দ আনিসুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দাল মিয়া,মিরপুর ইউনিয়ন সেচ্চাসেবক দলের সাবেক সভাপতি আব্বাস মিয়া,শান্তিগঞ্জ উপজেলা সেচ্চাসেবক দলের যুন্ম সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সহ সভাপতি  রেজাউল হক,সেচ্চাসেবক দল নেতা  সুজন,জাবেদুর  রহমান, সেচ্চাসেবক দল নেতা আক্তার হোসেন,সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুন্ম আহব্বায়ক এইচ এম নাসির,

উপজেলা ছাত্রদল সদস্য জুয়েব হোসাইন,ছাত্রদল নেতা ফয়ছল আহমদ,  সাকিব আহমদ,পৌর ছাত্রদল সদস্য আলাউর রহমান,উপজেলা ছাত্রদল নেতা জাহিদ খান,সুহাব আহমদ, মাহিন আহমদ, ইমন আলী, কাওসার আহমদ,রাফসান আহমদ, হাসাইন আহমদ, ইব্রাহিম আহমদ, কিবরিয়া,সহ জগন্নাথপুর এবং শান্তিগঞ্জ উপজেলার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

জগন্নাথপুরে ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ-

ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জের সহযোগিতায় ও জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (১৬ এপ্রিল)  সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগের উপ পরিচালক মো: আরিফ মুর্শেদ ।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া সা’আধ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্ল্যাহ, থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত জয়নাল হোসেন,

উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা রাজন আকন্দ, পৌরসভার প্রকৌশলী স্বতীশ গোস্মামী, জগন্নাথপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ,  জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাংবাদিক শাহজাহান, শাহ ফুজায়েল আহমদ,

ব্যবসায়ী জালাল উদ্দিন, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমদ,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৃষা ইসলাম প্রমূখ। মতবিনিময় সভায় বাজারের ব্যবসায়ীসহ সকল শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

শহীদ হাফিজুর রহমান হাফিজ এর ২৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টঃ

পার্বত্য শান্তি চুক্তির নামে কালো চুক্তি করার প্রতিবাদে ১৯৯৮ সালের ১৫ এপ্রিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে সারাদেশে অর্ধদিবস হরতাল চলাকালে জগন্নাথপুরের আওয়ামী সন্ত্রাসীদের হাতে নির্মম ভাবে নিহত হন জগন্নাথপুর উপজেলা যুবদলের অন্যতম সহ-সভাপতি হাফিজুর রহমান হাফিজ।

শহীদ হাফিজুর রহমান হাফিজ এর ২৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা যুবদলের আয়োজনে দলীয় কার্যালয়ে মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৪ টায় আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম এর সভাপতিত্বে ও  জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা  বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট ডক্টর.জিয়াউর রহিম শাহীন, সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, সাধারন সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ কয়েস, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক এম এ মতিন।

বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজি সোহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক দিলু মিয়া, যুগ্ম-আহবায়ক শামসুল হক,

জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম লেবু, যুগ্ম–আহবায়ক রাসেল বক্স, যুগ্ম-আহবায়ক জাকির হোসেন, যুগ্ম-আহবায়ক রুহুল আমিন খান, যুগ্ম-আহবায়ক মুস্তাফিজুর রহমান তালুকদার মুহিত, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক বিলাল মিয়া, যুগ্ম-আহবায়ক তারেক মিয়া, যুগ্ম-আহবায়ক হেলাল মিয়া,

জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ, উপজেলা স্বেচ্ছাসেবক  দলের সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল ,জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম খেজর,

জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জাবেদ মিয়া, জগন্নাথপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব মোবারক হুসেন তুহিন, জগন্নাথপুর উপজেলা যুবদলের সদস্য রোকন মিয়া, আল-আমীন, দিলতাজ মিয়া,রুহেল চৌধুরী, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, মীরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ফখরুল ইসলাম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি সাদিক মিয়া, আশারকান্দি ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক শামিম আহমদ , সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুল হক কামালী, পাইলগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক  সিরাজুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা শহীদ হাফিজুর রহমান হাফিজের রুহের মাগফিরাত কামনা করে বলেন জগন্নাথপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে নির্মম ভাবে নিহত শহীদ হাফিজুর রহমান হাফিজ হত্যা মামলাটি পুনরায় সুষ্টু তদন্তের মাধ্যমে সুবিচারের দাবী জানান।

সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাদেক আহমদ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলা সদর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজমল হোসাইন জামী।

বিএনপির চেয়াপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুসাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়েছে। বিএনপির প্রতিষ্টাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনা করা হয়। বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহত সকল জাতীয়তাবাদী পরিবারের সদস্যদের মাগফিরাত কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আবু লেইছ, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আছকির আলী, ফারুক আহমেদ, রুপন মিয়া,হাবিবুর রহমান হাবিল মিয়া সহ জগন্নাথপুর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের  নেতাকর্মী এবং জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তিঃ

 

মোদের ঠিকানা —আব্দুল মুকিত মুখতার

স্টাফ রিপোর্টঃ

নববর্ষের শুভেচ্ছা জানাই
আজ চৌদ্দ’শ বত্রিশে
স্কুলজীবনের স্মৃতিকথা
বলবো নাকি হরষে।

পহেলা বৈশাখের উৎসব হতো
স্বরূপচন্দ্র হাইস্কুলে
স্মৃতিময় সেই দিনের কথা
যাওয়া যায় কি ভুলে?

আজ এসেছে নববর্ষের
সেই পহেলা বৈশাখ
অর্ধ শতাব্দি পরেও শুনি
সেই আনন্দের হাঁক ডাক।

চৈত্র সংক্রান্তির আনন্দকথা
অনেকটা যাইনি ভুলে
স্মৃতির খাতায় লেখা রয়েছে
দেখলাম পাতা খুলে।

সহপাঠি সব মিলে করতাম
নানান ফুর্তি আমোদ
মনে হলে সে স্মৃতিকথা
মন মানে না প্রবোধ।

রাতে হতো পূজা—পার্বন
দিবসে কত খেলাধূলা
হালখাতার মিষ্টি খাওয়া
যাবে না কখনো ভোলা।

জগন্নাথপুর বাজার ডাকতো
‘যা পারো খাও মিষ্টি’
দল বেধে মিষ্টান্ন খাওয়ার
কী আনন্দময় কৃষ্টি।

বাজারে ঘুরতাম এ—ঘর ও—ঘর
হায় ভোজণের হালখাতা
কোথায় সেসব দরদী মানুষ
স্বজনপ্রীতির দিত বারতা।

নববর্ষের শুভেচ্ছা দিতাম
হ্যান্ডশ্যাক কিম্বা কোলাকুলি
হারিয়ে গেল জীবন থেকে
অতি আনন্দের দিবসগুলি।

সেই সহপাঠি নাইরে পাশে
অনেকে গেছে ভুলে
কেউ তো আজ নিজেই স্মৃতি
ওপার গেছে চলে।

তবুও তাদের স্মৃতির প্রতি
রইল তাজা শুভেচ্ছা ফুল
শুভ নববর্ষ মোদের ঠিকানা
স্বরূপচন্দ্র হাইস্কুল।