স্টাফ রিপোর্টঃ-দ র্শক নন্দিত স্যাটেলাইট টেলিভিশন এনটিভি ইউরোপ এর সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মোঃ তাজিদুল ইসলাম। ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার সন্তান মোঃ তাজিদুল ইসলাম উপজেলাবাসীর দোয়া এবং সহযোগিতা কামনা করেছেন।
জটুডে
স্টাফ রিপোর্টঃ-দ র্শক নন্দিত স্যাটেলাইট টেলিভিশন এনটিভি ইউরোপ এর সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মোঃ তাজিদুল ইসলাম। ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার সন্তান মোঃ তাজিদুল ইসলাম উপজেলাবাসীর দোয়া এবং সহযোগিতা কামনা করেছেন।
জটুডে
স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরের নলুয়ার হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
সোমবার ( ৭ এপ্রিল) নলুয়ার হাওরের বেড়িবাঁধ পরিদর্শন কালে তিনি বলেন বাঁধগুলোর ঘাস লাগানো ও মাটি শক্তকরণ সঠিক ভাবে হয়নি।
বাঁধের উপর গাড়ি দিয়ে ভালো করে মাটি শক্তকরণ ও ঘাস আরো বেশী করে লাগানোর নির্দেশ দেন জেলা প্রশাসক।
এসময় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, উপজেলা কাবিটা স্কীম বাস্তবায়ন মনিটরিং কমিটির সদস্য কৃষি কর্মকর্তা মোঃ কাওছার আহমদ, পাউবোর উপ সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল,
চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, উপজেলা কাবিটা স্কীম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সাংবাদিক মো: হুমায়ুন কবির, ৩ নং পিআইসি কমিটির সভাপতি আবুল হাশিম ডালিম, ৪নং পিআইসি কমিটির সভাপতি নোমান আহমদ জুয়েল, স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে কৃষকরা হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের মাটির সমস্যা, নদী খনন ও কৃষকদের সুবিধার্থে একটি কৃষক ছাউনী নির্মাণের দাবি তুলে ধরলে জেলা প্রশাসক তা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এছাড়া জেলা প্রশাসক জগন্নাথপুর উপজেলায় দিনব্যাপী সরকারি বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন।
স্টাফ রিপোর্টঃ জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (০৭ এপ্রিল) বেলা ৩ টায় জগন্নাথপুর পৌর শহরস্থ হাসপাতাল পয়েন্ট এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার এর সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল,সদস্য এমএ মুকিত, সদস্য অ্যাডভোকেট ডক্টর জিয়াউর রহিম শাহীন,যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ,যুগ্ম আহবায়ক মোঃ আব্দুস সোবহান,যুগ্ম আহবায়ক হাজি সোহল আহমদ খান টুনু,
সদস্য আবুল লেইছ,সানোওয়ার হাসান সুনু,ফারজানা বেগম,মোঃফজলু কাবেরী,মোঃ সাদিকুর রহমান নান্নু,আব্দুর রউফ, আব্দুস শহীদ মেম্বার, ইছরাখ মিয়া মেম্বার।
সভায়,শীঘ্রই উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়াও গাজায় মুসলমানদের ওপর ইহুদি ইসরায়েল কর্তৃক নির্মম হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সভায় কতিপয় ব্যক্তি কর্তৃক দলের সিনিয়র নেতৃ বৃন্দকে জড়িয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা বিভ্রান্তিকর অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
জটুডে/এহাই
মোঃ হুমায়ুন কবির:-
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা ইউসুফ আশরাফ বলছেন ২০১৩ সালের শাপলা চত্বরে নবীপ্রেমীক মুসলিম জনতার উপর নরকীয় গণহত্যা ২১ শের মোদি বিরোধী আন্দোলন ও ২০২৪ এর জুলাই বিপ্লবের বীর শহীদদের বিচার নিশ্চিত করে প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে।
তিনি বলেন জগন্নাথপুর-শান্তিগঞ্জ ইসলামি রাজনীতির উর্বর ভূমি , আগামী জাতীয় নির্বাচনে এ আসেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তৃনমূল পর্যায়ে সংগঠনের কাজকে বেগবান করতে হবে।
আজ শনিবার (৫ এপ্রিল) সকাল ১১টায় বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে সুনামগঞ্জ -৩ সংসদীয় আসনের ১৫৩ টি ওয়ার্ড প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
কেন্দ্রীয় নায়েবে আমীর এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর সভাপতিত্বে বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার ও শান্তিগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা আজির উদ্দিন এর যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শায়খ ফয়েজ আহমদ, মাওলানা এনামুল হক্ব মুসা,
সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি আজিজুল হক, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, সুনামগঞ্জ জেলা সহ সভাপতি মাওলানা সৈয়দ শাহীদ আহমদ। অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারন সম্পাদক হাফেজ সৈয়দ জয়নুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ- সাধারন সম্পাদক মাওলানা রমিজ উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা সভাপতি সাংবাদিক কাজী জমিরুল ইসলাম মমতাজ, বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মতিন,

জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুনঈম কামালী শাহিন, সুনামগঞ্জ জেলা নেতা ছমির উদ্দিন ছালেহ, ছাত্র মজলিস নেতা হাফিজ মঈনুল বিন জামান, জগন্নাথপুর উপজেলা খেলাফত সহ-সভাপতি মুফতি আকমল হোসাইন, সুনামগঞ্জ জেলার নির্বাহী সদস্য আলমাছ উদ্দিন মামুন, জগন্নাথপুর উপজেলা সহ সভাপতি ছানাউর আলী, সহ- সাধারন সম্পাদক মাওলানা তারেক আহমদ, মিরপুর ইউনিয়ন
খেলাফত মজলিস নেতা কাউছার আহমদ চৌধুরী, জগন্নাথপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলে রাব্বি মারুফ, শান্তিগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ কবির আহমদ, খেলাফত মজলিস নেতা মাওলানা ওয়ালী উল্যা অলি, শান্তিগঞ্জ উপজেলা নেতা দেলোয়ার হোসাইন, খেলাফত মজলিস নেতা মাহফুজ আলম, হেলাল আহমদ নাহিম আহমদ,
মাওলানা বেলাল আহমদ, মাওলানা বদরুল আলম, মাহমুদুল হাছান, মাওলানা আজিজুর রহমান, মাওলানা নূরুল হক, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আমির আলী, কলকলিয়া ইউনিয়ন খেলাফত মজলিস নেতা আতাউর রহমান হানিফ, খেলাফত মজলিস নেতা মাওলানা জাহাঙ্গীর বিন হারুন, মাওলানা সুহেল আমিন, মাওলানা শরিফ কামালী।
সভাপতির বক্তব্যে সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় নায়েবে আমীর এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজ পথে অবস্থান করলেও বিগত নির্বাচনে আমাকে ও আমার ছেলেকে হত্যার ভয় দেখিয়ে আওয়ামী লীগ সরকার পাট প্রতীক নিয়ে আমাকে নির্বাচন করতে বাধ্য করেছে। আমি আওয়ামী লীগের দোসর নয়, আমি আওয়ামীলীগের জম। তারা বলেছে ইসলামের বিরুদ্ধে আর আমি তার প্রতিবাদ করেছি।
বাংলাদেশকে ফ্যাসিস্টমুক্ত করার জন্য সংস্কারের মাধ্যমে বিলম্বে হলেও আমরা নির্বাচনের দিকে এগিয়ে যেতে চাই। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সৈয়দ আতিকুল হক। সম্মেলন শেষে মোনাজাত পরিচালনা করেন মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ।
মো: হুমায়ুন কবির:-
বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর -শান্তিগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে আগামীকাল শনিবার (৫ এপ্রিল) সকাল ১১টায় ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে।
সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এর জগন্নাথপুর উপজেলার পাঠলী মাঝপাড়াস্থ নিজ বাড়িতে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের ১৫৩ টি ওয়ার্ডের প্রতিনিধিদের নিয়ে এ সমমেলন অনুষ্ঠিত হবে।
প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা ইউসুফ আশরাফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শায়খ ফয়েজ আহমদ।
ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন সফল করতে সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, সদস্য সচিব মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
স্টাফ রিপোর্টারঃ-
যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে বসবাসরত সৈয়দপুরের কৃতি সন্তানদের সমন্বয়ে প্রতিষ্ঠিত ”সোস্যাল নেটওয়ার্ক, বার্মিংহাম’ এর উদ্যোগে সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদের ইমাম-মোয়াজ্জিন, শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও দরিদ্র পরিবারে মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) ২৮ রামাদ্বান বাদ যোহর উপজেলার সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসায় নগদ অর্থ বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী হাফিজ মাওলানা সৈয়দ জুবের আহমদ, সৈয়দপুর সৈয়দিয়া শামছওয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ, লেখক-গবেষক ড. হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ।
পরে গ্রামের ৩৮টি মসজিদের ৪৭ জন ইমাম-মোয়াজ্জিন, ১৭টি শিক্ষা-প্রতিষ্ঠানের ১৭৯জন শিক্ষক-কর্মচারী এবং ৫৩০টি পরিবারে মোট নগদ ৮ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এসময় গ্রামের ৬টি পাড়ার প্রতিনিধি হিসেবে সৈয়দ ওবায়দুল হক, হাফিজ মাওলানা সৈয়দ শিব্বির আহমদ,
মাওলানা সৈয়দ শিব্বির আহমদ ছদরুল, হাফিজ সৈয়দ মাসুম আহমদ, মোঃ সুহেল আহমদ, সৈয়দ সাবির আহমদ। এছাড়াও হাফিজ মাওলানা মুহিবুর রহমান, মাওলানা সৈয়দ মারজান ফেদাউর, মাওলানা শেখ বিলাল আহমদ, মোঃ নুরুজ্জামান, হাফিজ মাওলানা আব্দুর রহমান, মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা শামসুজ্জামান, মাওলানা উবায়দুল হক,
হাফিজ মাওলানা নব্বির আহমদ, হাফিজ শফিক আহমদ, কারী সৈয়দ মনির আহমদ, মসজিদের ইমাম-মোয়াজ্জিন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী-পেশার নোতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দরা উপস্থিত বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জিন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে নগদ অর্থের খাম তুলে দেন। এছাড়া পাড়া ভিত্তিক বন্টনের জন্য সকল প্রতিনিধিদের হাতে নির্ধারিত খামের প্যাকেট প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার::
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (মুফতি ওয়াক্কাস) অংশের জগন্নাথপুর উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) ২৭ শে রমজান জগন্নাথপুর বাজারে আর,এফ,সিতে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জয়নাল আবেদীন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং জমিয়ত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহা আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা হোসাইন আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান,
শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজ, জামায়াতে ইসলামী বাংলাদেশ জগন্নাথপুর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আফজল হোসাইন, বিএনপি নেতা এবং সাবেক যুবদল সাধারণ সম্পাদক শাহ মাহফুজুল করিম, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর শাখার সেক্রেটারি মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার,
জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী জামাল উদ্দিন বেলাল, শাহজাহান মিয়া, বাজার সহ-সেক্রেটারি লিটন মিয়া প্রমুখ। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন যুব জমিয়ত সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা কবির আহমদ খান, সাংঘঠনিক সম্পাদক মাওলানা ওয়েস আহমদ, জগন্নাথপুর উপজেলা যুব জমিয়ত আহবায়ক আবু আসাদ চৌধুরী,
সদস্য সচিব আক্তার হোসেন, পৌর জমিয়ত আহবায়ক জাহিদ আহমেদ, ছাত্র জমিয়ত আহবায়ক সৈয়দ একরামুল হক সহ সকল ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। জগন্নাথপুর উপজেলা জমিয়তের আহবায়ক হাফিজ সৈয়দ ওজায়রুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা এরশাদ খান আল হাবিব ও যুগ্ম সদস্য সচিব মাওলানা এম শাহিনুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি বলেন অতীতের ন্যায় বিএনপি জোটের প্রার্থী হিসেবে তালহা আলমকে জমিয়ত ধানের শীষের প্রার্থী হিসেবে চায়।
জগন্নাথপুরের উন্নয়নে জমিয়তের বিকল্প নেই। প্রধান বক্তার বক্তব্যে সৈয়দ তালহা আলম বলেন আমরা চাই সাম্য, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় জগন্নাথপুরের একটি পিলার। বিশেষ করে জগন্নাথপুর পৌর এলাকার উল্লেখযোগ্য মানুষ হিন্দু সম্প্রদায়ের। তালহা আলম আগামীতেও বিশেষত ভাবে হিন্দু সম্প্রদায়ের উন্নয়নে কাজ করতে চান।
তিনি আরো বলেন জগন্নাথপুরে একমাত্র পৌর এলাকায় ফ্যাসিবাদ ডামি ভোট বিরুধী আন্দোলন যুগপৎ নেতা তারেক রহমানের কর্মসূচি পালন করে তালহা আলমের নেতৃত্বে জমিয়ত। আগামীতে তারই প্রেক্ষিতে ধানের শীষের মনোনয়ন চায় তার দল।
প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি করেন তিনি। জগন্নাথপুর উপজেলার প্রায় পাঁচ শতাধিক নেতৃবৃন্দ এবং অতিথিদের নিয়ে প্রাণবন্ত অনুষ্ঠান হয়ে উঠে জমিয়ত কর্মীদের একটি মিলন মেলা।
স্টাফ রিপোর্টারঃ-
সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ৮ ও ৯ নাম্বার ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যােগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী জয়নাল উদ্দিনের বাড়িতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পাইলগাঁও ইউনিয়ন বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক অলিউর রহমান মাস্টারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সহ-প্রচার সম্পাদক মহিদুল ইসলাম মাহিদের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব নেতা সৈয়দ সামির আলী ও তোফায়েল আহমদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপি’র সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা দবিরুল ইসলাম, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজমুদ্দিন, পাইলগাঁও ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সামাদ মিয়া, সাংগঠনিক ফরুক আহমেদ, কোষাধক্ষ মিজানুর রহমান জাবেদ,
ইউনিয়ন যুবদলের ক্রীড়া সম্পাদক শুয়েন আহমেদ প্রমুখ। আলোচনা সভায় ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মজনু মিয়া, ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি রশিক মিয়া, ৯নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আবু সাঈদ, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাদ মিয়া, রফু মিয়া, আব্দুল বাহার, ফারুক মিয়া, আলা মিয়া সাবেক মেম্বার, আলীম মিয়া,
ইউনিয়ন যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুয়েল মিয়া, যুব নেতা সোহেল আহমেদ, সোহেল মিয়া, সায়েদ মিয়া, লায়েক মিয়া, কামরুল আহমদ, সাবুল মিয়া, মাসুম আহমদ, ইয়াসিন আরাফাত, রিপন মিয়া, অলিউর, ছাত্রনেতা শাহরিয়ার আহমদ, আলমগীর ওমেদ আহমাদ, সাহান, নাঈম, নবীন খান, জাহিদ, সাঈদ, লায়েক, মাহিয়ান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা দবির উদ্দিন।
স্টাফ রিপোর্টারঃ-
জগন্নাথপুরে আইবিডব্লিউএফের আয়োজনে বিশিষ্টজন ও ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) জগন্নাথপুর পৌরভবন প্রাঙ্গণে ইন্ডাস্ট্রিয়ালীস্ট এন্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) জগন্নাথপুর উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আইবিডব্লিউএফের জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি জামাল উদ্দিন বেলালের সভাপতিত্বে ও তরুণ সমাজসেবক রেজাউল করীম রিপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর শাহজালাল জামেয়া দ্বীনিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল ও আইবিডব্লিউএফের উপদেষ্টা মাওলানা লুৎফুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জয়নাল হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, আইবিডব্লিউএফের উপদেষ্টা মাওলানা দরছ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আনোয়ার মিয়া, সিলেট এম সি বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ইসমাঈল খান,
জমিয়তে উলামায়ে ইসলামের জগন্নাথপুর উপজেলা সহ সভাপতি মাওলানা ফজল আহমদ, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সহ সাধারণ সম্পাদক লিটন মিয়া, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা নেছার উদ্দিন,জগন্নাথপুরবাজার তদারক কমিটির সম্ভাব্য সেক্রেটারি পদপ্রার্থী মোঃ শাহজাহান মিয়া।
শুরুতেই কুরআন তেলাওয়াত ও রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন আসাবুন নেছা জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা ইসমাঈল খান। উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত নেতা রাহি কামালী, ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক শেখ ওয়ালী উল্লাহ,
বিশিষ্ট ব্যবসায়ী শাহআলম, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, সাদিকুর রহমান, কামাল হোসেন, জাহাঙ্গীর আলম, শামসুল ইসলাম সুমন,মতিউর রহমান,মাওলানা সামছুল ইসলাম প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আইবিডব্লিউএফ এর সদস্য নুর মোহাম্মদ।
মোঃ হুমায়ুন কবিরঃ-
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে দিনের ভোট রাতে হয়েছে। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে কেউ ভোট দিতে পারেনি। তাই মানুষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করতে চায়।
নির্বাচন হলে তারেক জিয়া দেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি বলেন বিএনপি ক্ষমতায় এলে জগন্নাথপুর শান্তিগঞ্জ হবে মডেল উপজেলা। তিনি আজ রবিবার পাইলগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যােগে স্বাধীন বাজার মাঠে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেছেন।
পাইলগাও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান তহুর এর সভাপতিত্বে, সাধারন সম্পাদক সৈয়দ জুবায়ের আহমদ আবু ও বিএনপি নেতা আলীম উদ্দিন মেম্বারের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা,
সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম.এ মুকিত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ কয়েছ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট জামাল উদ্দিন আহমদ, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মতিন, সৈয়দ মোছাব্বির আহমদ, আব্দুস সোবান, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশীদ হারুন,
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব সামছুল ইসলাম জাবির, পাইলগাঁও ইউনিয়ন যুবদল সভাপতি সিরাজুল হক, ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুল কাদির। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন যুবদল নেতা ফরুক আহমদ।