যুক্তরাজ্য ভিত্তিক চ্যারেটি সংস্থা দোয়া এর উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইফতার

স্টাফ রিপোর্টারঃ-

মানবতার কল্যানে প্রতিষ্ঠিত যুক্তরাজ্য ভিত্তিক চ্যারেটি সংস্থা দোয়া এর উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার মিরপুর ইউনিয়নের বড়কাপন  ও আধূয়া ইমদাদুল উলুম মাদরাসায় ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন মাদরাসার মুহতামিম মুফতি হামিদুল হক রহমানী, চ্যারেটি সংস্থা দোয়া এর সুনামগঞ্জ জেলা সমন্বয়ক শেখ শিব্বির আহমদ, সাংবাদিক রিয়াজ রহমান, শিক্ষার্থী আশরাফুল ইসলাম।

পরে বিশেষ মোনাজাত করেন মুহতামিম এসময় বড়কাপন  ও আধূয়া ইমদাদুল উলুম মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলা উদ্দিন, সহ সভাপতি মাষ্টার আবুল হোসেন, ক্যাশিয়ার হাজি মুজিবুর রহমান,  ইউকে কমিটির সদস্য যুক্তরাজ্য প্রবাসী সেলিম আহমদ, সহ ক্যাশিয়ার আপ্তাব আলী,

মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুল খয়ের, শিক্ষক মাওলানা ফারুক আহমদ, হাফিজ মাওলানা শাহ নেওয়াজ ক্বাসেমী, আব্দুল ওয়াহিদ সানী, মোঃ ছইল মিয়া, হাবিবিয়া ইসলামিয়া সমাজ কল্যাণ সংস্থা লোহারগাঁও এর সভাপতি সৈয়দ হাবিব আহমদ রাফি, সেক্রেটারি মোঃ হারুন মিয়া, মোঃ সাকিব আহমদ, জাকারিয়া আহমদ তানজিম,

মেহরাব হোসেন সুমন, অর্থ সম্পাদক হাফিজ জুয়েল আহমদ, সদস্য নাছিম আহমদ, হাফিজ বাছির আহমদ,  সাজেদ আহমদ সানী, সুহেল আহমদ, হাফিজ মাসুম আহমদ, সৈয়দ সাব্বির আহমদ,  শেখ সালমান আহমদ, সাদিক আহমদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

চ্যারোটি সংস্থা দোয়া শুক্রবার উপজেলার মিরপুর ইউনিয়নের মদিনাতুল উলুুম শ্রীরামসী মাদরাসায় শিক্ষক শিক্ষার্থী সহ প্রায় আড়াইশত রোজাদারকে ইফতার সামগ্রী প্রদান করেছেন। চ্যারেটি সংস্থা দোয়া এর সুনামগঞ্জ জেলা সমন্বয়ক শেখ শিব্বির আহমদ জানান, মানতার কল্যানে এ চ্যারেটি সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছে। ৫ টি দেশে এ সংস্থা কার্যক্রম চলমান রয়েছে।

রমজানে শেষ ১০ দিন সুনামগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় রোজাদারদের ইফতার করানো হবে। তিনি এ সংস্থার কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেছেন। দোয়া ও চ্যারেটি সংস্থার চেয়ারম্যান গোলাপগঞ্জের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী মিসেস রাণী বেগম,

অন্যতম সদস্য আবার ফিল্ডি মসজিদের ইমাম যুক্তরাজ্য প্রবাসী আল মাকনুন ট্রাভেলসের স্বত্বাধিকারী হাফেজ শামীম আহমেদ, সদস্য যুক্তরাজ্য প্রবাসী লেছু মিয়া ও সদস্য গোলাপগঞ্জের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী হামজা আহমেদ এর পৃষ্ঠ পোষকতায় এ সংস্থাটি পরিচালিত হয়ে আসছে।

জগন্নাথপুরে “লিড সোলজারস বিতর্ক সংসদ” এর আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুরে লিড সোলজারস বিতর্ক সংসদ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখে জগন্নাথপুর উপজেলার গুটিকয়েক স্টারস “লিড সোলজারস বিতর্ক সংসদ” এর প্রস্তাব করেন এবং  শনিবার (২২) শে মার্চ উক্ত বিতর্ক সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র মো: লোকমান মিয়াকে আহ্বায়ক ও লন্ডন প্রবাসী রুহুল আম্বিয়াকে যুগ্ম আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়ক শাহজালাল একাডেমির প্রধান শিক্ষক আবু কাওছার, যুগ্ম আহ্বায়ক ব্যবসায়ী শাহ জামিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক কুশিয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহের খাঁন,

সদস্য সচীব ব্যবসায়ী রুহেল আহমেদ সোহাগ, কার্যকরী সদস্য সমাজসেবী উজ্জ্বল মিয়া, মোঃ জুবায়ের আহমেদ, সিলেট সরকারি কলেজের ছাত্র জাবেদ মিয়া, সমাজসেবী লিলু মিয়া, মোঃ লুৎফুর রহমান, রাজু দাস, সাংবাদিক মো: হুমায়ুন কবির, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র মতিউর রহমান ও এমসি কলেজের ছাত্র নজরুল ইসলাম।

আহ্বায়ক কমিটি জগন্নাথপুর উপজেলার অধিনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের  ছাত্র-ছাত্রী, তরুণ-তরুণী, ও যে সকল সমাজসেবী স্বেচ্ছায়  উক্ত ক্লাবে জয়েন হতে ইচ্ছুক আগামী ১২ ই এপ্রিল ২০২৫ ইং তারিখের মধ্যে উক্ত ক্লাবের আহবায়ক মোঃ লোকমান মিয়ার সাথে ০১৭৫৯০৩৫৬৯৩  নাম্বারে যোগাযোগ করার জন্য আহ্বান করেন। পরবর্তীতে জগন্নাথপুর উপজেলার ইচ্ছুক প্রার্থিদের নিয়ে “লিড সোলজারস বিতর্ক সংসদ” এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

জগন্নাথপুরে যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ ছাত্তারের সৌজন্যে ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টারঃ-

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি ও সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনের বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এম এ সাত্তারের সৌজন্যে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক পৌর বিএনপির সাবেক সহ সভাপতি শাহ মাহফুজুল করীমের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক  জাহেদ আহমেদ এর পরিচালনায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এটি এম হেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপি নেতা কামাল হোসেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুনু আহমেদ ,

জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এস এম নিকসন খান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা জুয়েব হোসাইন। দোয়া পরিচালনা করেন হবিবপুর জালালাবাদ জামে মসজিদ এর পেশ ইমাম হাফেজ মাওলানা জামিলুল হক আমিনী। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর পৌর ছাত্রদল নেতা নেতা আলাউর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক  আশরাফুজ্জামান বাদশা, যুবদল আফজাল মিয়া, কাসেম মিয়া, জুয়েল হোসেন, যুবদল নেতা আলী হোসেন, জয়নুল হক জয়, পাইলগাও ইউনিয়ন যুবদল নেতা আলি হোসেন, কবির মিয়া,

উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি সৈয়দ আনিছুর রহমান, শাহিন মিয়া, সদস্য দিলশান মিয়া ছাত্রদল নেতা রুবেল আহমদ, সাঈদ আহমদ, ফয়সাল আহমেদ, জনি আহমদ, রাফসান আহমদ, মারজান আহমদ প্রমুখ।

জগন্নাথপুর-স্বজনশ্রী ভায়া চিলাউড়া সড়কের কাজ পরিদর্শন করেন ইউএনও বরকত উল্লাহ

মো: হুমায়ুন কবির:-

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জনবহুল সড়ক জগন্নাথপুর-স্বজনশ্রী ভায়া চিলাউড়া সড়কের পূন: নির্মাণ কাজ চলছে। কাজের মান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠলে আজ বৃহস্পতিবার (২০ মার্চ)  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বরকত উল্লাহ ও উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন সড়কের চলমান কাজ পরিদর্শন করেন।

এসময় তাদের উপস্থিতিতে পূন: নির্মাণকৃত সড়কের বিভিন্ন স্থানে পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে উপজেলা প্রকৌশলী জানান, কাজের মান সন্তোষজনক। যেখানে ২৫ মিলিমিটার কার্পেটিং কাজ করার কথা সেখানে ঠিকাদারী প্রতিষ্টান মেসার্স শংকর এন্টারপ্রাইজ ২৭ থেকে ২৮ মিলিমিটার কার্পেটিং কাজ করেন।

ইউএনও বরকত উল্লাহ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠন কাজের অনিয়ম তুলে ধরলে আমি চলমান সড়কের পুন:নির্মাণ কাজ উপজেলা প্রকৌশলীর উপস্থিতিতে পরীক্ষা নিরীক্ষায় দেখা যায় কার্যাদেশ মোতাবেক ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করছে।

সড়কের কাজে ব্যবহৃত নির্মাণ সামগ্রীতে কোন ধরনের ত্রূটি পরিলক্ষিত হয়নি। এর পরও ঠিকাদারী প্রতিষ্টানকে কাজের মান যাতে ভাল থাকে সে দিকে দৃষ্ঠি রাখতে পরামর্শ প্রদান করেন।  ##

জগন্নাথপুরে উপজেলা জমিয়তের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মো: হুমায়ুন কবির :-

জগন্নাথপুর উপজেলা জমিয়তের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ১৮ রামাদ্বান জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ  মাহিমা রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা জমিয়তের  সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ ক্বাসেমীর সভাপতিত্বে, সাধারন সম্পাদক  মাওলানা মুতিউর রাহমান ও যুগ্ম সম্পাদক মাওলানা সৈয়দ রশীদ আহমদ’র যৌথ পরিচালনায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক  মাওলানা তৈয়্যিবুর  রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউরোপ জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার সভাপতি মাওলানা জামিলুল হক আমিনী। পৌর জামায়াতের সভাপতি আহম ওয়ালি উল্লাহ, উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখর উদ্দিন।

জগন্নাথপুর পৌর জমিয়তের সেক্রেটারী মুফতি মুতিউর রহমান শাসননবী, উপজেলা জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক  মাওলানা কে এম ফয়েজ আহমেদ, প্রচার সম্পাদক মাওলানা মাহিদুল ইসলাম  আহমদ, সহকারী শ্রম বিষয়ক সম্পাদক মাওঃ সৈয়দ আলী আহমদ, অফিস সম্পাদক হাফিজ মাওলানা আমিরুল ইসলাম, পৌর ছাত্রনেতা মাওলানা রুহুল ইসলাম প্রমুখ।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল মালিক, মাওলানা ফজল আহমদ, পৌর জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান, শ্রমিক জমিয়ত সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক হাফিজ মাহমুদুল হাসান, উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, উপজেলা জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজ সাঈদ আহমদ, হাফিজ শাহীনুর রাহমান,

সিলেট মহানগর জমিয়তের সমাজ কল্যাণ সম্পাদক  এডভোকেট রেজাউল করিম, উপজেলা যুব জমিয়তের সভাপতি  মাওলানা সৈয়দ হাবিব সালেহ  সেক্রেটারী  ইব্রাহিম খলিল, উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবু তাহের।

এছাড়া উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিয়নের কর্মীবৃন্দ বক্তব্য রাখেন। ইফতার পূর্ব  দেশ ও মুসলিম উম্মাহের শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা লুৎফর রহমান মুরাদাবাদী।

জগন্নাথপুরে আশারকান্দি  ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

মোঃ হুমায়ুন কবির:-

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আশারকান্দি  ইউনিয়ন শাখার উদ্যােগে  বিশাল ইফতার ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ই মার্চ) স্থানীয় দাওরাই বাজারে  বিশাল ইফতার ও দোয়া মাহফিলে  ইফতার পূর্ব আলোচনা   সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির  সদস্য ,যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ।

আশারকান্দি  ইউনিয়ন  বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক কাবেরীর  সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক ফখরুল ইসলাম খান ও উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মিয়া মোহাম্মদ ইউসুফ এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুনামগঞ্জ জেলা ও দায়রাজজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল,

যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সুজাতুর রেজা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা যু্দলের  সাধারণ সম্পাদক এডভোকেট  মামুনুর রশিদ কয়েছ, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত। অন্যান্যর মধ্য বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক ছালা উদ্দিন মিঠু, যুগ্ন আহ্বায়ক এম এ মতিন,

উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক জামাল উদ্দিন, সৈয়দ মোছাব্বির আহমদ, হাজী আব্দুস সোবহান,হাজী সুহেল আহমদ খান টুনু,উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক জুবেদ আলী লখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক  হাজী হারুনুর রশীদ হারুন , সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, পৌর যুবদল যুগ্ন আহ্বায়ক শামিম আহমদ,

জেলা ছাত্র দল সাবেক যুগ্ন আহ্বায়ক বাবুল খান মুন্না, উপজেলা ছাত্রদলের  আহ্বায়ক মামুন,সদস্য সচিব শামসুল ইসলাম জাবির,  এম এ সালাম, আশারকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা  জামাল আহমদ, টিপু আহমদ,

আশারকান্দি ইউনিয়ন ছাত্রদলের  সভাপতি মোঃ সামছু উদ্দিন,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাকিল আহমদ প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন যুবদল নেতা ফখরুল ইসলাম।

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ সংক্ষিপ্ত সফরে আজ শনিবার বাংলাদেশে আসছেন

স্টাফ রিপোর্টঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক জগন্নাথপুর -শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী কয়ছর এম আহমেদ সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে নিজ এলাকায় আসছেন।

আজ শনিবার (১৫ই মার্চ) সকালে সিলেট ওসমানী ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করবেন।

শুক্রবার (১৪ই মার্চ) যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি যাত্রা করবেন।

দলীয় সূত্রে জানা যায়, কয়ছর এম আহমেদ এর সফরসঙ্গী হয়ে দেশে আসছেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা।

সফরকালীন সময়ে তিনি সামাজিক ,রাজনৈতিক সাংগঠনিক কর্মকান্ড ও সুধী শুভাকাঙ্খিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়াও তিনি স্হানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও কমিউনিটির নেতাদের সাথে বৈঠকে মিলিত হবেন। সফর শেষে আগামী ২৮ মার্চ যুক্তরাজ্যের উদ্যেশে যাত্রা করার কথা রয়েছে।

এদিকে জগন্নাথপুর -শান্তিগন্জ আসনের মাটি ও মানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী বান্ধব নেতা কয়ছর এম আহমেদ এর বাংলাদেশ আগমণকে ঘীরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

জটুডে/ এহাই

 

জগন্নাথপুরে ভুয়া সেনা কর্মকর্তা স্ত্রী সহ আটক:

স্টাফ রিপোর্টঃ-জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামের হাজী মোহাম্মদ দানিছ মিয়ার বাড়ি থেকে সেনাবাহিনীর পোশাক,ব্যাজ পরিহিত এক ভূঁয়া মেজরকে আটক করা হয়েছে।

আটককৃত ভূয়া মেজর চল্লিশ বছর বয়সী বাসেদ মিয়া কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কালিকাপুর গ্রামের সাইমুল হকের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়,ভূয়া মেজর বাসেদ মিয়া আশারকান্দি ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ডের হরিপুর গ্রামের মৃত কারী মখলিছ মিয়ার মেয়ে হামিদা বেগমের স্বামী পরিচয়ে দানিছ মিয়ার বাড়িতে কয়েকদিন ধরে বসবাস করে ভূঁয়া মেজর হিসেবে এলাকার লোকজন কে পরিচয় দিয়ে দাপট দেখান।

হামিদা বেগমের পরিবারের সঙ্গে একই এলাকার রাসেল মিয়ার পরিবারের জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে।

ভূয়া মেজর বাসেদ তার স্ত্রী পরিচয়কারী হামিদা বেগমের পক্ষ নিয়ে দাপট দেখালে এলাকার লোকজনের সন্দেহ হয়।

এলাকাবাসী সেনাক্যাম্পে বিষয়টি জানান। যার প্রেক্ষিতে আজ সোমবার সকাল ১০ টায় ছাতক ও জগন্নাথপুর সেনা ক্যাম্পের মেজর আল জাবির মোহাম্মদ আসিব, ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া অভিযান চালিয়ে ভূঁয়া মেজর বাসেদ মিয়া ও তাঁর স্ত্রী পরিচয়দানকারী হামিদা বেগমকে আটক করেন।

এসময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর মেজর পদমর্যাদার এক সেট ইউনিফর্ম, বুট, গামজাম্বুট, একটি ডোন ক্যামেরা,,দুইটি পাসপোর্ট, র্যার-৯ লেখা সম্বলিত একটি ক্রেস্ট, কিছু কসমেটিক্স সামগ্রী, দা,ছুরি,চাকু,উদ্ধার করা হয়।

ভূয়া মেজর বাসেদ মিয়া ২০০৪ সালে সেনাবাহিনীতে যোগদেন এবং ২০২০ সালে ৩৭ এডি রেজিমেন্ট কর্পোরাল হিসেবে কর্মরত থাকাবস্হায় ছুটিতে এসে পালিয়ে যায়।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন,ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জগন্নাথপুরে কুখ্যাত ডাকাত নজরুল গ্রেপ্তার :জনমনে স্বস্তি

বিশেষ প্রতিনিধিঃ-জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত নজরুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ডাকাত নজরুল জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ইসলামপুর (ব্রাহ্মণগাঁও) গ্রামের মৃত ওয়ারিশ উল্লার ছেলে।

শনিবার (০৮ মার্চ) বেলা ৩ টায় জগন্নাথপুর থানার একদল পুলিশ ইসলামপুর (ব্রাহ্মণগাঁও) গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

রবিবার (০৯ মার্চ) ডাকাত নজরুলকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

কুখ্যাত ডাকাত নজরুল ইসলাম গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে স্বস্তি ফিরে আসে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া জানিয়েছেন নজরুল ইসলাম একজন চিহ্নিত ডাকাত।

২০১৩ সালের একটি ডাকাতি মামলায় গত ৩ বছর পূর্বপ তার বিরুদ্ধে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষনা করে আদালত।

পুলিশ এবং এলাকাবাসী সূত্রে আরও জানা যায় নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিল।

তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।একাধিক বার জেল কেটে জামিনে মুক্ত হয়ে পূনরায় একই অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়।

ডাকাত নজরুলের অব্যাত অপরাধ কর্মকাণ্ডের ঘটনায় এলাকাবাসীকে সব সময় আতঙ্কে থাকতে হয়।

এলাকাবাসী সূত্র আরও জানান গ্রেপ্তারের
কয়েকদিন পূর্বে নজরুল ইসলাম গ্রামবাসীদের হুশিয়ারী দিয়ে বলে কেউ তার অপরাধ মূলক কাজে বাধা দেয় বা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় তাহলে গ্রামবাসীদের একে একে শাস্তি দেবে।

এসব হুমকিতে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এসব অপরাধ কর্মকাণ্ডের বিষয়ে শনিবার (৮ই মার্চ) গ্রামবাসী অপরাধ প্রবণতা প্রতিরোধে আলোচনার জন্য বৈঠকের আয়োজন করে।

বৈঠকে ডাকাত নজরুল ইসলাম কর্তৃক হুমকি প্রদশর্নের ফলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়। চরম -ধমকি দেয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।

নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক ডাকাতি, ছিনতাই ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

ডাকাত নজরুল ইসলাম গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসী মধ্যে স্বস্তিবোধ করছেন।

এলাকায় ডাকাতি ও মাদকের অভিশাপ থেকে মুক্তি পাবে এবং শান্তি ফিরে আসবে।

এলাকাবাসী কুখ্যাত ডাকাত নজরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।