জগন্নাথপুরে আব্দুল ওয়াহিদের মাগফেরাত কামনায় ইফতার ও  দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের সদ্য প্রয়াত বিশিষ্ট শালিষী ব্যাক্তি আব্দুল ওয়াহিদ এর রুহের মাগফেরাত কামনায় ইফতার ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) মরহুমের পরিবারের আয়োজনে নিজ বাড়িতে ইফতার পূর্ব দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মরহুমের বড় ছেলে সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মঞ্জুর হোসেন।

ইফতার ও দোয়া মাহফিলে জয়নগর, কুশারাই, কামরাখাই গ্রাম সহ বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক লোকজন অংশ নেন। এর আগে মরহুমের কবর জিয়ারত করা হয়।

মরহুম আব্দুল ওয়াহিদ সহ এলাকার মুর্দেগানদের রুহের৷ মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন কামরাখাই জয়নগর দাখিল মাদরাসা সহ সুপার মাওলানা হোসাইন আহমদ হাসান।

উল্লেখ্য, গত বুধবার সকালে বিশিষ্ট মুরব্বী আব্দুল ওয়াহিদ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য সিলেট নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।

ঐদিন বিকেল ৫ টা ২০ মিনিটের সময় কামরাখাই জয়নগর দাখিল মাদরাসা মাঠে জানাযার নামাজ শেষে পাঞ্চায়েতী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

নামাজের ইমামতি করেন মরহুমের বড় ছেলে মাওলানা মঞ্জুর হোসেন।  তিনি মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য নাতি নাতনী ও আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

জয়নগর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী গিয়াস উদ্দিনের মাতা জয়গুন নেছা খাতুনের ইন্তেকাল

মো: হুমায়ুন কবির-

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের মরহুম হাজি আব্দুস ছাত্তার এর স্ত্রী ও যুক্তরাজ্য প্রবাসী গিয়াস উদ্দিনের মাতা জয়গুন নেছা খাতুন ইন্তেকাল করেছেন। ইন্না—– রাজেউন।

আজ শনিবার (৮ মার্চ) লন্ডন  সময় সকাল ৬ টা ও বাংলাদেশ সময় দুপুর ১২ টায় লন্ডনের নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনির বয়স হয়েছিল (৯০) বছর।

তিনি মৃত্যুকালে ৪ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য নাতি নাতনী ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।  জয়গুন নেছা খাতুন এর দাফন লন্ডনে সম্পন্ন হবে বলে মরহুমার ছেলে তাজ উদ্দিন জানিয়েছেন।

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ লক্ষাধিক টাকা জরিমানা আদায়

মোঃ হুমায়ুন কবিরঃ-

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ লক্ষ ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার (৪  মার্চ) দুপুর থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত ক্যাপ্টেন শোয়েব আহমদ এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর টীম ও জগন্নাথপুর থানা পুলিশের সহযোগিতায় জগন্নাথপুর সদর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বরকত উল্লাহ।

এসময় বাজারে সয়াবিন তেলের প্রাপ্যতা, মজুদ পরিস্থিতি ও কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে কিনা, ভুষি মালের দোকান, ফলের দোকান, সবজির দোকান ও আড়তে পণ্যের মূল্য তালিকা টানানো, মালামালের ক্রয় রশিদ দোকানে সংরক্ষণ ও বিক্রেতাকে রশিদ প্রদান, পোলট্রি দোকানে কেজিতে মুরগি বিক্রয় ইত্যাদি বিষয় মনিটরিং করা হয়।

অভিযানকালে  সয়াবিন তেলের ডিলিং লাইসেন্স না থাকা, দোকানে মূল্য তালিকা হালনাগাদ না থাকা, পণ্যের মোড়ক না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় হাবিব ট্রেডার্সকে ১ লক্ষ টাকা, সয়াবিন তেলের ডিলিং লাইসেন্স না থাকা, মজুদ হিসাবের সাথে গুদামে বাস্তবে না পাওয়ায়, কৃত্রিম সংকট সৃষ্টির জন্য মান্না ট্রেডার্সকে ৫০ হাজার টাকা,  খেজুরের প্যাকেটে মূল্য লিখা না থাকা ও কিছু ফলের মূল্য তালিকা হালনাগাদ না থাকায় আল্লাহর দান ফলের আড়তকে ২০ হাজার টাকা,

দোকানে ক্রয় রশিদ না রাখা ও মূল্য তালিকা না থাকায় আনারস বিক্রেতা আবু বকরকে ১হাজার টাকা, লেবু ক্রয়ের ক্রয় রশিদ না থাকায় সবজি দোকানি মোঃসাদ্দামকে ২ হাজার টাকা, মূল্য তালিকা হালনাগাদ না থাকা ও পণ্যের ক্রয় রশিদ না রাখায় মোঃ তাজউল্লাহ সবজির আড়তকে ৩০ হাজার টাকাসহ মোট ২লক্ষ ৩হাজার টাকা অর্থদণ্ড প্রদান পূর্বক আদায় করা হয়।

এছাড়া ব্যবসায়ীগণকে ক্রেতাদের সাথে ভালো ব্যবহার ও আইন মেনে চলার জন্য অনুরোধ করা হয়। বাজার নিয়ন্ত্রনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বরকত উল্লাহ জানান।

জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সম্ভাব্য সেক্রেটারি প্রার্থী শাহজাহান মিয়া

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সম্ভাব্য সেক্রেটারি প্রার্থী হিসেবে অভিমত ব্যক্ত করেছেন বাজারের তরুন ব্যবসায়ী শাহ সুন্দর স’মিল এর পরিচালক মোঃ শাহজাহান মিয়া।

শাহজাহান মিয়া ২০০১ সাল থেকে সুনামের সাথে জগন্নাথপুর বাজারে ব্যবসা করে আসছেন। তিনি জগন্নাথপুর বাজারের বার বার নির্বাচিত সাবেক বাজার সেক্রেটারি মোঃ আব্দুল তাহিদের পুত্র।

সেক্রেটারি প্রার্থী মোঃ শাহজাহান মিয়া জানান, আমার বাবা জগন্নাথপুর বাজারের সাবেক বাজার সেক্রেটারি। তিনি বার বার নির্বাচিত হয়ে বাজারের ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে গেছেন।

আমিও আমার বাবার সেই ঐতিহ্যকে ধরে রাখতে আগামীতে বাজার সেক্রেটারি পদে প্রার্থী হয়ে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করতে চাই। তিনি বাজারের সকল ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করছেন।

জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান:ক্রেতাদের স্বস্তি

স্টাফ রিপোর্টঃ-জগন্নাথপুর পৌর শহরের প্রধান ব্যাবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মূল্যতালিকা না থাকায় তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয়েছে।

রবিবার (২ মার্চ)  বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়া এ অর্থদণ্ড প্রদান করেন।

পবিত্র মাহে রামাদ্বান মাসকে সামনে রেখে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় জিনিসের কৃত্রিম সংকট সৃষ্টি করে ক্রেতাদের নিকট থেকে অতিরিক্ত দাম হাকিয়ে নিচ্ছেন।এ

দিকে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে থেকে রবিবার জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়ার নেতৃত্বে জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানকালে মূল্যতালিকা না থাকায় তিন পোল্ট্রি ব্যবসায়ী কে ১ হাজার টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অতিরিক্ত দামে লেবু বিক্রি করায় ব্যবসায়ীদের সর্তক করা হয়েছে।অন্যতায় প্রমান সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে॥

নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়া বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে।
জটুডে

কুড়ি জন নারী জাতীয় নাগরিক পার্টির আহবায়ক কমিটিতে

ডেস্ক রিপোর্টঃ-  নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ ঘটেছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়েছে দলটির আংশিক অর্গানোগ্রাম।

সেখানে স্থান পেয়েছেন কুড়ি জন নারী।

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে দলটির আত্মপ্রকাশ ঘটে।

সেখানে আংশিক অর্গানোগ্রাম ঘোষণা করেন দলের সদস্য সচিব আখতার হোসেন।

নতুন এই রাজনৈতিক দলে স্থান পাওয়া নারীরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, তাসনুভা জাবীন, অর্পিতা শ্যামা দেব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নুর, সাগুফতা বুশরা মিশমা, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা মিতু, সংগঠক (দক্ষিণাঞ্চল) অ্যাডভোকেট মনজিলা ঝুমা, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাদিয়া ফারজানা দিনা, সংগঠক (উত্তরাঞ্চল) অ্যাডভোকেট শিরিন আকতার শেলী, দ্যুতি অরন্য চৌধুরী, যুগ্ম মুখ্য সমন্বায়ক দিলশানা পারুল।

এছাড়া সদস্য হিসেবে আছেন— জারতাজ পারভিন (জুলাই আন্দোলনে শহীদ শাফিক উদ্দিন আহমেদ আহনাফের মা), শ্যামলী সুলতানা জেদনী, তানহা শান্তা, নাহিদা বুশরা এবং নীলা আফরোজ।

উল্লেখ্য, শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এক সমাবেশের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। আত্মপ্রকাশকালে সমাবেশে উপস্থিত ছিলেন- বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের হাইকমিশনারসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিরা।

দলটির আহ্বায়ক পদে আছেন জুলাই অভ্যুত্থানে প্রধান সমন্বয়কারী নাহিদ ইসলাম। সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চলের) হাসনাত আব্দুল্লাহ এবং প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী।

ডেস্ক রিপোর্ট জটুডে

জগন্নাথপুরে পুরুষদের মানসম্মত পন্য সামগ্রী নিয়ে focus men’s wear এর উদ্বোধন

মোঃ হুমায়ুন কবির:-

জগন্নাথপুর পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারে আধুনিকতার ছোঁয়া নিয়ে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত পুরুষদের মানসম্মত পন্য সামগ্রীর বিপুল সমাহার নিয়ে focus men’s wear উদ্বোধন করা হয়েছে  ।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টায়  জগন্নাথপুর পৌর পয়েন্টের আল আরাফাহ মার্কেটে দোয়া ও মিলাদ মাহফিল করে এর উদ্বোধন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন আছাবুন নেছা জামে মসজিদের ইমাম মাওলানা ইসমাইল খান।

এসময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইয়াওর মাহমুদ, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া,  মাহিমা রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারী মকবুল হোসেন ভূইয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

focus men’s wear এ পুরুষদের বিভিন্ন ধরনের আকর্ষনীয় ডিজাইনের পোষাক সামগ্রী পাওয়া যাবে বলে জানিয়েছেন ব্যবসা প্রতিস্টানের স্বত্ত্বাধিকারী ইয়াওর মাহমুদ।

জগন্নাথপুরে উম্মর উল্ল্যা এন্ড মালা ফাউন্ডেশনের উদ্যােগে খাদ্য সামগ্রী বিতরণ

মো: হুমায়ুন কবির:-

পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী গ্রামে উম্মর উল্ল্যা এন্ড মালা ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার সুবিধা বঞ্চিত অস্বচ্ছল পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বালিশ্রী গ্রামে ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতার বাস ভবনে খাদ্য সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবীন মুরব্বি মোঃ আমির  উদ্দিনের  সভাপতিত্বে ও সাংবাদিক রিয়াজ রহমানের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের পরিচালক মোঃ আশরাফুল হক।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বালিশ্রী আফতাব আলী প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, রৌয়াইল দারুচ্ছুন্নাহ হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ নুরুল হক, উম্মর উল্ল্যা এন্ড মালা ফাউন্ডেশনের পরিচালক মোঃ জিয়াউল হক।শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী ফয়জুর রহমান।

বিতরণী অনুষ্ঠানে সাংবাদিক হুমায়ুন কবির, আমিনুর রহমান জিলু, মুরব্বি ছামির উদ্দিন, বালিশ্রী পুরাতন জামে মসজিদের ইমাম মাওলানা নূরুল আমিন, আলতা মিয়া, শাহ আলম, মাজিজুল, রিপন, অনিক রহমান, জিসান হক, আজির উদ্দিন, এহসান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উম্মর উল্ল্যা এন্ড মালা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী আব্দুল মুকিতের  আত্মীয় স্বজনের  রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন রৌয়াইল দারুচ্ছুন্নাহ হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ নুরুল হক।

পরে রাণীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল, রানীগঞ্জ,  আলমপুর, বালিশ্রী, নোয়াগাঁও গ্রামের সুবিধাবঞ্চিত অস্বচ্ছল পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নির্বাচিত হওয়ায় তকবুর হোসেনকে অভিনন্দন

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি তকবুর হোসেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজি নিজাম উদ্দিন,  সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সাংগঠনিক সম্পাদক জালাল মিয়া, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারিক,  বিএনপি নেতা আনহার মিয়া, সুমন মিয়া, লেবু মিয়া, ধন মিয়া, রাহেল মিয়া।

বিবৃতিদাতারা জানান, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জীবন বাজি রেখে রাজপথে  সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তকবুর হোসেন।

তিনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন। এদিকে তকবুর হোসেনকে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি কয়ছর এম আহমদ ও সুনামগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বিবৃতিদাতা।

জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার পৌর শহরের হরিহরপুর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যকালে তিনির বয়স হয়েছিল (৮২) বছর। মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে, ১১ মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারী) বিকেল সোয়া ৫ টায় জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তিনির দাফন সম্পন্ন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন জামেয়া ইসলামিয়া দারুল উলুম অলইতলী মাদরাসার মুহতামিম মাওলানা এমদাদুল্লাহ শায়খে কাতিয়া। নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ, জগন্নাথপুর থানার পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।

জানাযা পূর্ব মরহুমের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন মাওলানা এমদাদুল্লাহ শায়খে কাতিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হুরায়রা সাদ মাষ্টার, মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক সৈয়দপুরী, মরহুমের বড় ছেলে যুক্তরাজ্য প্রবাসী আবু বক্কর। জানাযার নামাজে বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান, মাওলানা আবু আলী, যুক্তরাজ্য প্রবাসী এম এ কাদির,

হাসপাতাল পয়েন্ট শান্তিনগর বাজার পরিচালনা  কমিটির সাবেক সেক্রেটারি আব্দুল হান্নানসহ ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির রবিবার বিকেল সোয়া ৫ টায় সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।