জগন্নাথপুরে নান্দনিক স্পোর্টস বনগাঁওকে হারিয়ে লোহারগাঁও ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও ফুটবল ক্লাবের আয়োজনে  ফুটবল টুর্নামেন্ট-২০২৫ সম্পন্ন  হয়েছে। গত শনিবার (২২ফেব্রুয়ারি) বিকেল লোহারগাঁও নতুন বাজার মাঠে  ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচটি লোহারগাঁও ফুটবল ক্লাব বনাম নান্দনিক স্পোর্টস বনগাঁও এর মধ্যে অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে নান্দনিক স্পোর্টস বনগাঁও কে ২-১ গোলে হারিয়ে লোহারগাঁও ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন হয়েছেন।

খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটলী ইউনিয়ন বিএনপি  সাবেক সভাপতি হাজি মো:শফিকুল আলম, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, জগন্নাথপুর পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক তকবুল হোসেন, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া, মিরপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক নেওয়ার খান, জেলা সেচছাসেবকদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মুদাব্বির হোসেন রবিন, রুহেল আহমদ, সামছুন্নুর আহমদ,

প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী  মো:বকুল মিয়া, লন্ডন প্রবাসী মো: সেলিম মিয়া, লন্ডন প্রবাসী মো: ইমান আলী, লন্ডন প্রবাসী মো-শাহজাহান হোসাইন, লন্ডন প্রবাসী মো: মানিক মিয়া, লন্ডন প্রবাসী মো-লিলু মিয়া, এলাকার মুরব্বি মো:হারিছ আলী, মো:আব্দুল কাদির, সাবেক মেম্বার মো:নেছাফর আলী, মো: মনির উদ্দিন, আদর মিয়া,মো:কাচা মিয়া, মো:মকদ্দুছ আলী, সৈয়দ জহুর আলী, হাজি বশির মিয়া, ফজর আলী,আব্দুল তাহিদ, আফছুছ মিয়া, আবুল কালাম আজাদ,

আব্দুল মছব্বির, ছাদিক মিয়া, আব্দুল হেকিম, রাসেল বক্স, জাকারিয়া হোসাইন, সৈয়দ ইব্রাহিম, আব্দুল বাছির, হোছাইন আহমদ, আলী হোসেন, আবুল কাসেম কাজল, রায়হান আলী সুমন, সুন্দর আলী, হারুন রশিদ, আনোয়ার হোসেন, সৈয়দ রফি তুরন মিয়া, আলী আনাছ, সেনাউর আলী, রুহুল আমিন, মারুফ, সুমন, সাইফ, রাজু, আবু হানিফা, রাজন, রুমন আলী, জুনেদ আহমদ, রাহিম, আলী আহমদ, ইউসুফ আলী, রাকিব আলী সহ আরো অনেকে।

খেলা শেষে লোহারগাঁও ফুটবল ক্লাবের সভাপতি সমাজকর্মী  সুলেমান আলীর সভাপতিত্বে  পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। খেলায় সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

জগন্নাথপুরে হলিচাইল্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ-

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হলিচাইল্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারী) সকাল ১১টায় স্কুলের উদ্যােগে পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হলিচাইল্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি রুবেল আহমদ ভূইয়ার সভাপতিত্বে ও শিক্ষিকা সুমা বেগমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  পাড়ারগাঁও আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  মাহবুবুর রহমান,

জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরুপ রায়, জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারী সালাহ উদ্দিন ভূইয়া, হলিচাইল্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের সাবেক সভাপতি হাসির আলী,

সদস্য সচিব ও জগন্নাথপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, স্কুলের পরিচালক জুনেদ আহমদ ভূইয়া, মকবুল হোসেন ভূইয়া, ইয়াহদি সারোয়ার লিমান, প্রধান শিক্ষক মতিউর রহমান বিপ্লব, শিক্ষক আসিকুর রহমান, শিক্ষিকা লক্ষী রানী, সাদমিন আক্তার, সুমা বেগম, সুমি বেগম, অভিভাবক হালিমা বেগম, ইসলাম উদ্দিন প্রমূখ।

পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

হলিচাইল্ড কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের পূর্নাঙ্গ কমিটি গঠন

স্টাফ রিপোর্টারঃ-

সুনামগঞ্জের জগন্নাথপুরে হলি চাইল্ড কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল ১১টায় স্কুলের অফিসে নতুন কমিটি গঠনের লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাসির আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বেলালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে রুবেল আহমদ ভূইয়াকে সভাপতি ও মুহাম্মদ জামাল উদ্দিন বেলালকে সদস্য সচিব করে আগামী ২০২৫-২০২৬ সালের জন্য ১০ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটিতে অভিভাবক সদস্য হিসেবে মির্বাচিত হন জুনেদ আহমদ ভূইয়া, মকবুল হোসেন ভূইয়া, শিক্ষানুরাগী সদস্য ইয়াহদি সারোয়ার লিমান, ভূমিদাতা সদস্য আল আমীন, শহিদ মিয়া ভূইয়া, শিক্ষক প্রতিনিধি সদস্য মতিউর রহমান বিপ্লব, সদস্য সিজিল মিয়া,সম্মানিত সদস্য মোহাম্মদ হাসির আলী।

এর আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন- শিক্ষক আসিকুর রহমান,লক্ষী দেবী,সাদমিন আক্তার,জুনেদ আহমদ ভূইয়া, মকবুল হোসেন ভূইয়া, ইয়াহদি সারোয়ার লিমান, শহিদ মিয়া ভূইয়া, মতিউর রহমান বিপ্লব,  মোহাম্মদ হাসির আলী,জামাল উদ্দিন বেলাল, রুবেল আহমদ ভূইয়াসহ আরো অনেকে।

জগন্নাথপুরে এমপি প্রার্থী এডভোকেট ইয়াসিন খানের মতবিনিময়

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগন্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াসীন খান।

সুনামগঞ্জ-৩( জগন্নাথপুর-শান্তিগন্জ) আসনের প্রার্থী এডভোকেট ইয়াসীন খানকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার জামায়াতের উদ্যোগে পৌর পয়েন্টে মিতালী রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা আফজাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগন্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াসীন খান এপিপি।

মতবিনিময় সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়বে আমীর মাওলানা দরছ উদ্দিন, কর্ম পরিষদ সদস্য ও শিক্ষা সম্পাদক মাস্টার আবু তাহিদ, পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালী উল্লা, উপজেলা পেশাজীবি সভাপতি কবির আহমদ,

উপজেলা আইবিডব্লিউএফের সভাপতি সাংবাদিক জামাল উদ্দিন বেলাল, পাইলগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি বেলায়েত হোসেন গুলজার, যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আব্দুল কাদির লাক্সন। এসময় জগন্নাথপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জগন্নাথপুরে চিলাউড়া এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যােগে বৃত্তির নগদ অর্থ  ও সনদ বিতরণ

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যােগে ১ম বৃত্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১১টায় চিলাউড়া হাই স্কুল মাঠে আয়োজিত বৃত্তির নগদ অর্থ  ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট মুরব্বী আব্দুল হান্নান চৌধুরী সুফি মিয়া।

চিলাউড়া এডুকেশন ট্রাস্টের  ট্রাস্টী হাজি আব্দুস শহীদ খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চিলাউড়া হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক। তরুন সমাজসেবক রেজাউল করিম রিপন ও আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহবুব হোসাইন শাকিল এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির  বক্তব্য রাখেন দয়ামীর কলেজের প্রফেসার সাব্বির আহমদ।

অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম রাজা,  এলাকার সমাজসেবক শিক্ষানুরাগী আব্দুল গফুর, শিক্ষানুরাগী মো: ছায়াদ মিয়া, সাবেক ইউপি সদস্য ছাব্বির মিয়া, শিক্ষানুরাগী সমাজকর্মী জাহাঙ্গীর আলম, কিশোরকন্ঠ পাঠক ফোরামের পরিচালক আবু তাহের।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মির্জা নূছাইবা, গজল মির্জা হাফছা। অনুষ্ঠানে চিলাউড়া এলাকার সিরাজ মিয়া, কাজল মিয়া,  সাবেক ইউপি সদস্য মো: জামাল মিয়া, আব্দুল মালেক, তাজুদ আহমেদ, আনোয়ার মিয়া, আজির উদ্দিন,  লেবু মিয়া,

চিলাউড়া দারুচ্ছুন্নাহ আলিম মাদরাসার শিক্ষক আলী মর্তুজা,  চিলাউড়া হাই স্কুলের শিক্ষক আব্দুল আহাদ, জামাল উদ্দিন,  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ দাস, শাহ আলম, ঝলক তালুকদার, তানভীরুল হক সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পরে ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তির নগদ অর্থ  ও সনদ বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের ১৮তম বৃত্তি বিতরণ

মোঃ হুমায়ুন কবির :-

জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট-এর ১৮ তম  বৃত্তি বিতরণ  অনুষ্ঠিত হয়েছে।  পহেলা ফেব্রুয়ারী সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসা মিলনায়তনে বৃত্তি বিতরণী পূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ফরিদ আহমদ রেজা।

সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট’র সদস্য সচিব ড. সৈয়দ রেজওয়ান আহমদের সভাপতিত্বে এবং মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন

সৈয়দপুর আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এডভোকেট মোঃ আব্দুর রহমান, লন্ডনের সাপ্তাহিক সুরমা পত্রিকার এডিটর বিশিষ্ট কবি ও ছড়াকার কবি আহমদ ময়েজ, ট্রাস্টি বোর্ডের সদস্য বিশিষ্ট কবি ও ছড়াকার সৈয়দ ওবায়দুল হল, বিশিষ্ট কবি যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ শাহনূর, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোছাব্বির, বৃত্তি প্রাপ্ত ছাত্রী ঈশিতা দাশ (রাখী) ও মিথিলা দাস।

মেধাবৃত্তি পরীক্ষায় বিদ্যালয় পর্যায়ে ১ম স্থান অধিকারী সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ঈশিতা দাস (আখি), আলীয়া মাদ্রাসা পর্যায়ে ১ম স্থান অধিকারী ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্রী মোছা. নূরুন্নেছা এবং কওমি মাদ্রাসা পর্যায়ে ১ম স্থান অধিকারী পাটলী দারুল উলুম টাইটেল মাদ্রাসার ছাত্র মোঃ আব্দুর রকিবকে ক্রেস্ট, সনদ ও দুই হাজার নগদ অর্থ প্রদান করা হয়। তাছাড়া তিন স্থরের প্রতিষ্ঠানে ২য় স্থান অধিকারীদের সনদ ও নগদ এক হাজার পাঁচশত টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত আরও ২৮ জনকে সনদ ও এক হাজার টাকা করে মোট ৩৪ জনকে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্টানে মাদরাসার গভর্ণিং বডির সদস্য হাফিজ সৈয়দ ওযায়রুল হক, যুক্তরাজ্য প্রবাসী জনাব সৈয়দ শাহখান, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা সৈয়দ মনোয়ার, সৈয়দপুর মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান, ট্রাস্ট পরিচালনা কমিটির অন্যতম সদস্য এডিএম ফখর উদ্দিন, হযরত আবু বকর সিদ্দিক রা. দাখিল মাদরাসা সুপার মাওলানা ইকবাল চৌধুরী, চরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা আবদুল মান্নান,

পাটলী দারুল উলুম টাইটেল মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল হাফিজ, পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, পীরেরগাঁও দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা শফিকুল ইসলাম, সাতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক মিন্টু রঞ্জন দাশ, সৈয়দপুর মাদরাসার শিক্ষক জনাব নাজমুল হুদা, মোঃ নূরুল হক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পাটলী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী দবির মিয়ার মতবিনিময়

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী  দবির মিয়ার উদ্যােগে এলাকাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারী) রাত ৯টায় লাউতলা নুরবালা গ্রামের লাউতলা বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নুরবালা গ্রামের বিশিষ্ট মুরব্বী আবর আলীর সভাপতিত্বে ও পূর্ব রসুলপুর গ্রামের বোরহান উদ্দিন মাষ্টার এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পূর্ব রসুলপুর গ্রামের মতিউর রহমান, সাবেক ইউপি সদস্য সোনা মিয়া, দবির মিয়া,

লুৎফুর রহমান, উত্তর রসুলপুর গ্রামের হোসাইন আহমদ, লাউতলা নুরবালা গ্রামের সাইদুর রহমান আবুল, বনগাঁও গ্রামের সমরাজ মিয়া, নুরবালা গ্রামের ফজলু মিয়া, পূর্ব রসুলপুর গ্রামের ডাঃ ফুল মিয়া, নুরবালা গ্রামের শিপু মিয়া।

মতবিনিময় সভায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী দবির মিয়া  বলেন, আমি ইউনিয়নবাসী সেবা করতে চাই। অবহেলিত পাটলী ইউনিয়নের উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করে যাবো ইনশা আল্লাহ।

এসময় পূর্ব রসুলপুর গ্রামের মকছন আলী, নুরবালা গ্রামের সুবেদ আলী, কনা মিয়া, উত্তর রসুলপুর গ্রামের বশির আহমদ, মনর উদ্দিন, বনগাঁও গ্রামের হাবিবুর রহমান,  পূর্ব রসুলপুর গ্রামের আব্দুল ওয়াদুদ, নুরবালা গ্রামের তাজুল ইসলাম বাবলু, আমির হোসেনসহ ১ নং ওয়ার্ডের পূর্ব রসুলপুর,

উত্তর রসুলপুর, লাউতলা নুরবালা ও বনগাঁও গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে লাউতলা নুরবালা সমাজ কল্যান সংস্থার পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী দবির মিয়াকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয় ।

জমিয়ত কোন অপশক্তির সাথে আতাত করেনি– মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

স্টাফ রিপোর্টারঃ-

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব হাফিজ মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেছেন জমিয়তের অতীত ইতিহাস ঐতিহ্য রয়েছে। কোন অন্যায়ের ও অশক্তির সাথে আমরা আতাত করিনি। শহীদদের রক্তের সাথে কাউকে বেইমানী করতে দেয়া হবেনা। যারা বেইমানি করবে তাদের বিষদাঁত ভেঙ্গে দেয়া হবে।

তিনি বলেন দলীয় শৃংখলা ভঙ্গ করলে দল কাউকে ছাড় দেবেনা। তিনি দলীয় শৃঙ্খলা বজায় রেখে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান। গতকাল রবিবার বেলা ২টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যােগে আয়োজিত বিশাল কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মছরুর আহমদ ক্বাসেমীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহা সচিব ইউকে জমিয়তের সভাপতি মাওলানা ডাঃ  শোয়েব আহমদ, যুগ্ম মহা সচিব সুনামগঞ্জ জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা তফাজ্জুল হক আজিজ, যুগ্ম মহা সচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী।

জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারন সম্পাদক মাওলানা মুতিউর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা রশীদ আহমদ ও সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা কে এম ফয়েজ আহমদ এর যৌথ পরিচালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারন সম্পাদক শান্তিগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী,

উপজেলা জমিয়তের সাবেক সাধারন সম্পাদক শায়খ মাওলানা আব্দুল হাফিজ, সুনামগঞ্জ জেলা শ্রমিক জমিয়তের সভাপতি হাফিজ মাহমুদুল হাসান, সুনামগঞ্জ জেলা যুব বিষয়ক সম্পাদক মাওলানা আরশাদ নোমান, জমিয়ত নেতা সৈয়দ মঈনুল ইসলাম ক্বাসেমী, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা হাসমত উল্ল্যা খান,

মাওলানা লুৎফুর রহমান মুরাদাবাদী, মাওলানা ফজল আহমদ, মাওলানা আব্দুস সালাম, সাংঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান জুয়েল, পাইলগাঁও ইউনিয়ন জমিয়ত সভাপতি  মাওলানা বাহা উদ্দিন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা আলী আহমদ, পাটলী ইউনিয়ন জমিয়ত সভাপতি মাওলানা ফখর উদ্দিন, রানীগঞ্জ ইউনিয়ন জমিয়তের সেক্রেটারি হাফিজ শাহিনুর রহমান, জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা হাবিব সালেহ,

সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ কামরান, পৌর জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান, কলকলিয়া ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল হামিদ, আশারকান্দি ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা এমদাদুর রহমান খান,

জগন্নাথপুর পাঠাগার মসজিদের ইমাম ও খতিব মাওলানা দিলোয়ার আমিনী, জমিয়ত নেতা হাফিজ মাওলানা সাঈদ আহমদ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র জমিয়ত নেতা মারুফ আহমদ।

চিলাউড়া বাজারের জান্নাত এন্টারপ্রাইজের উদ্যােগে যুক্তরাজ্য প্রবাসী রিপন মিয়াকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টারঃ-

ইসলামী ব্যাংক মিরপুর বাজার আউটলেট এর পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী যুক্তরাজ্য প্রবাসী মোঃ রিপন মিয়ার স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৪ জামনুয়ারী)  সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার চিলাউড়া বাজারে জান্নাত এন্টারপ্রাইজের আয়োজনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

জান্নাত এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক রিপন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী যুব সমাজের আইকন সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী মোঃ রিপন মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর বাজার তদারক কমিটির সহ সেক্রেটারি মোঃ লিটন মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চিলাউড়া বাজার কমিটির সভাপতি আব্দুল মালিক, বাজার সেক্রেটারি তাজুদ মিয়া, চিলাউড়া মাঝপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল হান্নান, এলাকার মুরব্বী সিরাজ মিয়া, হাজি আনোয়ার মিয়া,

জামায়াত নেতা মাওলানা শাহজাহান, সমাজকর্মী শামসুজ্জামান রইছ, জাহাঙ্গীর মিয়া, জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী আজির উদ্দিন প্রমূখ। পরে সংবর্ধিত অতিথি রিপন মিয়ার হাতে সম্মাননা স্মারক ক্রেষ্ঠ তুলে দেন অতিথিবৃন্দ।

হবিবপুর ও কেশবপুর ফাযিল মাদরাসার ৬৭ তম ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর পৌর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হবিবপুর ও কেশবপুর ফাযিল মাদরাসার ৬৭ তম ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারী) মাদরাসা ময়দানে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী মহা সম্মেলনের ইন্তেজামিয়া কমিটির আহবায়ক জাহাঙ্গীর আলী ও মাদরাসার অধ্যক্ষ মোঃ আব্দুল হাকীম এর তত্ত্বাবধানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্মেলনটি সম্পন্ন হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথির বয়ান পেশ করেন  বাদে দেওরাইল ফুলতলী কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা নজমুদ্দিন চৌধুরী ফুলতলী। জলসায় পর্যায়ক্রমে সভাপতিত্ব করেন হবিবপুর পশ্চিমপাড়ার বাসিন্দা আলহাজ্ব মোহাম্মদ আবুল মনসুর, কিশোরপুরের বাসিন্দা আলহাজ্ব তাফাউল ইসলাম চৌধুরীর ও কেশবপুরের বাসিন্দা আলহাজ্ব আব্দুল বারী।

বিশেষ অতিথির বয়ান পেশ করেন মাওলানা শিহাব উদ্দিন চৌধুরী সাহেব জাদায়ে ফুলতলী। প্রধান বক্তার বয়ান পেশ করেন বরিশালের মাওলানা গাজী মুহিবুল্লাহ সিদ্দিকী, অতিথির বয়ান পেশ করেন লন্ডনের মাওলানা আব্দুর রহমান নেজামী, বিশ্বনাথ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহমদ, সৎপুর কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী সহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম।

জলসা ইন্তেজামিয়া কমিটিতে শিক্ষানুরাগী সমাজসেবক শামীনুর রহমান, হাজি হাসান, রাসেল রহমান, রাসেল চৌধুরী, হাজি আব্দুশ শহীদ, বজলুর রশিদ চৌধুরী, রিপন মিয়া, কবীর উদ্দিন, আকমল মিয়া, নজমুল হুসাইন, সাবেক কাউন্সিলার আলাল হোসেন,  সাবেক কাউন্সিলর কামাল হোসেন, জুমেন আহমদ ও দুদু মিয়া প্রমূখ তাদের আন্তরিকতাপূর্ণ তৎপরতা প্রশংসার দাবিদার।

মাদ্রাসার শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীর উজ্জীবিত অংশগ্রহণ ও দায়িত্ব পালন অনন্য নজির সৃষ্টি  করেছে। মাদ্রসার এডহক কমিটির সদস্য শিহাব উদ্দিন চৌধুরীর তদারকিতে ইন্তেজামিয়া কমিটির আহবায়ক জাহাঙ্গীর  আলী ও অধ্যক্ষ মোঃ আব্দুল হাকীম মহোদয়ের ঐকান্তিক পরিশ্রম স্মরনীয় হয়ে থাকবে। যারা কায়িক আর্থিক ও মনসিক সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

বিশেষতঃ লন্ডন প্রবাসী তাফাইয়ুল চৌধুরী,  আলহাজ মম্তাজ আলী, আকিকুর রহমান আকমান ও কেশবপুরের আলহাজ্ব আব্দুল বারীর অবদান সানন্দ অভিনন্দন যোগ্য। তাছাড়া প্রথম অধিনশনে কেজি- ইবতেদায়ী শাখার কোমলমতি শিক্ষার্থীদের আরবী, ইংরজী কনভার্সেশন সত্যিই জগন্নাথপুরের মাদ্রাসা শিক্ষার ইতিহাসে এক অভিনব সংযোজন।

আমরা আশান্বিত এমন উদ্যোগ মাদ্রাসা শিক্ষা শিক্ষার উন্নয়নে এক নব দোয়ার উন্মোচন করবে।  হবিবপুর ও কেশবপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা জাতীয় পর্যায়ে সোনালি অধ্যায়ের সুচনা করবে ইনশা আল্লাহ।

অধ্যক্ষ ও মাদ্রাসা কর্তৃপক্ষ এলাকাবাসী সহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। যাতে মাদ্রাসাটি এলাকাবাসী ও জাতির প্রত্যাশা পূরণে সফল হয়। জলসায়  বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশ নেন।