স্টাফ রিপোর্টারঃ-
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী দবির মিয়ার উদ্যােগে এলাকাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারী) রাত ৯টায় লাউতলা নুরবালা গ্রামের লাউতলা বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নুরবালা গ্রামের বিশিষ্ট মুরব্বী আবর আলীর সভাপতিত্বে ও পূর্ব রসুলপুর গ্রামের বোরহান উদ্দিন মাষ্টার এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পূর্ব রসুলপুর গ্রামের মতিউর রহমান, সাবেক ইউপি সদস্য সোনা মিয়া, দবির মিয়া,
লুৎফুর রহমান, উত্তর রসুলপুর গ্রামের হোসাইন আহমদ, লাউতলা নুরবালা গ্রামের সাইদুর রহমান আবুল, বনগাঁও গ্রামের সমরাজ মিয়া, নুরবালা গ্রামের ফজলু মিয়া, পূর্ব রসুলপুর গ্রামের ডাঃ ফুল মিয়া, নুরবালা গ্রামের শিপু মিয়া।
মতবিনিময় সভায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী দবির মিয়া বলেন, আমি ইউনিয়নবাসী সেবা করতে চাই। অবহেলিত পাটলী ইউনিয়নের উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করে যাবো ইনশা আল্লাহ।
এসময় পূর্ব রসুলপুর গ্রামের মকছন আলী, নুরবালা গ্রামের সুবেদ আলী, কনা মিয়া, উত্তর রসুলপুর গ্রামের বশির আহমদ, মনর উদ্দিন, বনগাঁও গ্রামের হাবিবুর রহমান, পূর্ব রসুলপুর গ্রামের আব্দুল ওয়াদুদ, নুরবালা গ্রামের তাজুল ইসলাম বাবলু, আমির হোসেনসহ ১ নং ওয়ার্ডের পূর্ব রসুলপুর,
উত্তর রসুলপুর, লাউতলা নুরবালা ও বনগাঁও গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে লাউতলা নুরবালা সমাজ কল্যান সংস্থার পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী দবির মিয়াকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয় ।