জগন্নাথপুরে এমপি প্রার্থী এডভোকেট ইয়াসিন খানের মতবিনিময়

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগন্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াসীন খান।

সুনামগঞ্জ-৩( জগন্নাথপুর-শান্তিগন্জ) আসনের প্রার্থী এডভোকেট ইয়াসীন খানকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার জামায়াতের উদ্যোগে পৌর পয়েন্টে মিতালী রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা আফজাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগন্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াসীন খান এপিপি।

মতবিনিময় সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়বে আমীর মাওলানা দরছ উদ্দিন, কর্ম পরিষদ সদস্য ও শিক্ষা সম্পাদক মাস্টার আবু তাহিদ, পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালী উল্লা, উপজেলা পেশাজীবি সভাপতি কবির আহমদ,

উপজেলা আইবিডব্লিউএফের সভাপতি সাংবাদিক জামাল উদ্দিন বেলাল, পাইলগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি বেলায়েত হোসেন গুলজার, যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আব্দুল কাদির লাক্সন। এসময় জগন্নাথপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *