জগন্নাথপুরে শিক্ষকদের অংশ গ্রহনে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্টিত

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর শেখ বাড়ির কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার জয়নাল আবেদীন উদ্যােগে প্রাথমিক বিদ্যালয়ের  প্রতিবন্ধী শিশুদের সচেতনতামূলক ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্টিত হয়েছে।

গতকাল শনিবার দুপুরে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশ গ্রহনে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ইউআরসি ইন্সট্রাকটর মোঃ মোস্তফা আহসান হাবিব।

বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্যবসায়ী আলীনুর রশীদ এর সভাপতিত্বে ও আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ তাহিদুর রহমানের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ব্যারিস্টার জয়নাল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া,

যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ দুদু মিয়া, যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার শেখ ফয়সল আবেদীন, ল ওয়ের শেখ  লর্ড সোলেমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল হাশিম, সফাত উল্ল্যা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাফিজুল ইসলাম চৌধুরী আকিক,

সমাজকর্মী নুরুল হক, ডাঃ সাজ্জাদুর রহমান, প্রধান শিক্ষক রূপক কান্তি দেব, জালাল উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী ছমির উদ্দিন, প্রধান শিক্ষক সালেহা পারভীন,  এনটিভি ইউরোপ প্রতিনিধি মোঃ আব্দুল হাই, সমাজকর্মী আঙ্গুর মিয়া। ওরিয়েন্টেশনে শতাধিক শিক্ষক শিক্ষিকা অংশ নেন। এসময় ব্যারিস্টার জয়নাল আবেদীনের সহধর্মিণী সেবিনা বিবি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

হবিবপুরের সাবেক ইউপি সদস্য আছকন আলী আর নেই

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর শাহপুর এলাকার সাবেক ইউপি সদস্য বিশিষ্ট মুরব্বী আছকন আলী আর নেই। আজ শনিবার (১৮ জানুয়ারী) রাত সাড়ে ৮টায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না—— রাজেউন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল রবিবার দুপুর ২টায় হবিবপুর কেশবপুর ফাজিল মাদরাসা প্রাঙ্গনে মরহমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

জানাযার নামাজে ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত থাকার জন্য মরহুমার বড় ছেলে শামসুদ্দিন অনুরোধ জানিয়েছেন।

জগন্নাথপুরে জাতীয় বিজ্ঞানমেলা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান 

স্টাফ রিপোর্টারঃ-

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ৯ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা সম্মেলন কক্ষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের  একাডেমিক সুপারভাইজার অরূপ রায় এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া সাআধ, মৎস্য কর্মকর্তা আল আমিন।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।  পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনয়ন পেলেন অ্যাডভোকেট ড.জিয়াউর রহিম শাহিন

স্টাফ রিপোর্টঃ- জগন্নাথপুর পৌর শহরের আবদুস সোবহান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী অ্যাডভোকেট ড.জিয়াউর রহিম শাহিন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট কর্তৃক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনয়ন দিয়েছেন।

লেখক ও গবেষক অ্যাডভোকেট ড.জিয়াউর রহিম শাহিন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এবং সাপ্তাহিক সুরমা এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি।

শিক্ষা সহ সামাজিক কর্মকান্ডে গুণি ব্যক্তিত্ব অত্যন্ত ন্যায়পরায়ন একজন আলোকিত পুরুষ অ্যাডভোকেট ড.জিয়াউর রহিম শাহিন বলেন ১৯৯৭ সালে আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে।

এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক এবং পরে দীর্ঘদিন পরিচালনা কমিটির সদস্য ছিলাম।বিদ্যালয়টি শিক্ষাক্ষেত্রে সারাদেশে স্বনাম কুড়াবে এটাই আমার প্রত্যাশা।

সভাপতি হিসেবে মনোনয়ন পাওয়ায় মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করেন।

পাশাপাশি দেশ এবং প্রবাসে বসবাসরত এলাকার সর্বস্হরের সুধীজনদের দোয়া এবং সহযোগিতা প্রত্যাশা করেন।

এদিকে অ্যাডভোকেট ড. জিয়াউর রহিম শাহিন আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হওয়ায় বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন।

জটুডে /এহাই

জগন্নাথপুরে সৈয়দা রাজিয়া নসর মেমোরিয়াল ট্রাস্টের বৃত্তি বিতরণ

মোঃ হুমায়ুন কবির:-

জগন্নাথপুরে সৈয়দা রাজিয়া নসর মেমোরিয়াল ট্রাস্টের ৩য় মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার সাইফুর রশীদ।

সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা নুরুন নাহার এঁর সভাপতিত্বে ও ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সৈয়দ হুসেইন আহমদের বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হাফিজ সৈয়দ রেজওয়ান আহমদ।

অতিথির বক্তব্য রাখেন সৈয়দা রাজিয়া নসর মেমোরিয়াল ট্রাস্টের অন্যতম প্রতিষ্টাতা সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সৈয়দা খাদিজা দীনা, অস্ট্রেলিয়ার ইঞ্জিনিয়ার সৈয়দ আবুল হাসান মাসরুর, তার সহধর্মিণী মিসেস শাহেলা জান্নাত,

বিদ্যালয়ের প্রক্তন ছাত্র তরুণ ছড়াকার যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ হিলাল সাইফ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সৈয়দ শেফুল আমীন,  সৈয়দ মনোয়ার মিয়া, সৈয়দপুর ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল মান্নান। এসময় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রউফ,  সৈয়দপুর গ্রামের মুরব্বী মল্লিক ফখরুল ইসলাম,

মো সিরাজুল ইসলাম নানু, শব্বির সিকদার, কবি সৈয়দ আজমল, সাংবাদিক রেজোয়ান কোরেশী সহ মাদ্রাসার সকল প্রভাষক, শিক্ষক, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সৈয়দা রাজিয়া নসর সৈয়দপুরের একজন মহিষী নারী।

তিনি সৈয়দপুর বড়মৌলভী সাহেবের বাড়ির বিশিষ্ট ব্যাংকার ও ইসলামিক স্কলার সৈয়দ আবু নসর সাহেবের সহধর্মিণী। প্রসঙ্গত, ২০২২ সালের ৫ই ফেব্রুয়ারী তিনির মৃত্যুর পর সৈয়দা রাজিয়া নসর এর মৃত্যুর পর মরহুমার সন্তানরা তাঁর নামে মেধাবৃত্তি ট্রাস্ট গঠন করে প্রতি বছর এসএসসি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ প্রথম ৫ জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করে আসছেন।

এবছর সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে পাস করা মেধা তালিকায় প্রথম ৫ জনকে জনপ্রতি নগদ ১০ হাজার টাকা এবং ক্রেস্ট প্রদান করা হয়। সৈয়দপুরের শিক্ষার্থীদের শিক্ষার প্রতি উৎসাহ বাড়াতে এবছর সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসায় আরেকটি মেধা বৃত্তি চালু করেন সৈয়দ আবু নসর ও সৈয়য়া রাজিয়া নসর পরিবারের  সন্তানেরা “সৈয়দ আবু নসর মেধা বৃত্তি ” ।

সৈয়দপুর ফাজিল মাদ্রাসা থেকে ২০২৪ সালে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ মেধা তালিকায় প্রথম ৫জন এবং আলিম পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ প্রথম ৫জনকে জন প্রতি ১০ দশ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়। এবছর মোট ২১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী  আরিফুল হক।

জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়ন জমিয়তের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

জগন্নাথপুর প্রতিনিধি:-

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৩টায় রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী।

জমিয়তে উলামায়ে ইসলাম রানীগঞ্জ ইউনিয়নের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে  প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মাসরুর আহমদ ক্বাসেমী, বিশেষ বক্তার বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা জমিয়তের  সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন লন্ডন জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হাই আল-হাদী,

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় নেতা রেজাউল হক এলএলবি, সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তুফায়েল আহমদ কামরান। রানীগঞ্জ ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ শাহীনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রানীগঞ্জ ইউনিয়ন জমিয়তের সাবেক সভাপতি মাওলানা ফজল আহমদ, সহ-সভাপতি মাওলানা মুজাহিদ খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, জমিয়ত নেতা মাওলানা হাবিবুর রহমান,

জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, জমিয়ত নেতা মাওলানা আব্দুর রশিদ, হলদিপুর-চিলাউড়া ইউনিয়ন ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ ইব্রাহিম খলিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  সমন্বয়ক তরিকুল ইসলাম হাসান, উপজেলা ছাত্র  জমিয়তের প্রচার সম্পাদক মাহিদুর রাহমান খান, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি রায়হান আহমেদ, সাধারণ সম্পাদক নাঈম আহমদ শিহাব  প্রমুখ। সম্মেলনে মাওলানা জিয়া উদ্দিন,

মাওলানা মোস্তফা আল-হোসাইন, মৌলভী আলী আসগর, হাফিজ কামরুল ইসলাম, মাওলানা মতিউর রহমান, শরীফ বিন আখলোছ, নূরউদ্দিন, ইব্রাহিম আহমদ, হাফিজ বোরহান আহমদ, হাফিজ জিহাদ আহমদ, হাফিজ কিবরিয়া আহমদ, হাফিজ রেজওয়ান আহমদ, হামীম আহমদ, হোসাইন আহমদ, আহমেদ মারুফ, শামীম আহমদ, আসআদ আহমদ, হাবীব আহমদ, ইব্রাহিম খলিল ও হাসান আহমদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ##

জগন্নাথপুরে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

মোঃ হুমায়ুন কবির :-

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্য তারণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় ইকড়ছই হারুনুর রশীদ হিরন মিয়া স্টেডিয়ামে পাটলী ফুটবল টুর্নামেন্ট একাদশ বনাম সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন একাদশ এর মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

বেধে দেয়া সময়ের মধ্যে খেলার দ্বিতীয়ার্ধে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন একাদশ ১-০ গোলে পাটলী ইউনিয়ন একাদশকে পরাজিত করে বিজয়ী হয়েছে। পরে পুরস্কার বিতরনী সভায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্ল্যাহ’র সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমীনের মনোমুগ্ধকর উপস্থাপনায়

বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্ল্যাহ, থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া,

সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ এমদাদ মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য শামীম আহমদ প্রমূখ। এসময় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ, সহকারী শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার অরূপ রায়,

ডাঃ শহিদুল্লাহ কায়সার, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি সালাহ উদ্দিন, বিএনপি নেতা দিলু মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল বক্স, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তারেক মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে বিজয়ীদল ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।

জগন্নাথপুরে ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর উপজেলার ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি মোঃ বরকত উল্লাহ।

আজ শনিবার (৪ জানুয়ারী) পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের পাইলগাঁও ও আশারকান্দি ইউনিয়নের প্রকল্প নং ৩১, ৩২, ৩৩ ও ৩৪ রমাপতিপুর, ভাঙ্গাবাড়ি ও মোকামের ঢালার ডুবন্ত বাঁধের ভাঙ্গা বন্ধকরণ এবং মেরামত কাজগুলো পরিদর্শন করা হয়।

এসময় উপজেলা কাবিটা স্কীম বাস্তবায়ন মনিটরিং কমিটির সদস্য সচিব উপ সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল, গনমাধ্যম প্রতিনিধি মো: হুমায়ুন কবির সহ প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফসল রক্ষা বাঁধ পরিদর্শনকালে ইউএনও  বাঁধ নির্মাণে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে সংশ্লিষ্টদের সতর্ক করেন এবং নির্ধারিত সময়েই ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করতে হবে।

স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের ক্যালেন্ডার উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন

জগন্নাথপুর প্রতিনিধি:
স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর ২০২৫ সালের ক্যালেন্ডার উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর- এর কার্য নির্বাহী পরিষদের সদস্য হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হোসেন এর পরিচালনায় এবং তারেক মাহমুদ জয় এর কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের ডিরেক্টর সাংবাদিক জামাল উদ্দিন বেলাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবসায়ী মকবুল হোসেন ভূঁইয়া,সমাজসেবক  শামিম আহমদ, সমাজসেবক, রুহুল আমিন,বাপোপে ফুটবল কোচ আকমল হোসাইন,ব্যাবসায়ী শাহ ফুজায়েজ আহমদ,মাসুম মিয়া হিল সামাজিক সংগঠনের সাবেক সভাপতি,জাবির হোসাইন সাধারণ সম্পাদক হিল সামজিক সংগঠন ,সুমন মিয়া সদস্য লতিফিয়া সমাজ কল্যাণ সংস্থা,

জিকরুল আলম সাংগঠনিক সম্পাদক স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর, আমিনুর রহমান হিমেল সহ-সভাপতি স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন : মোস্তাক হোসেন নাছিফ সহ-সাংগঠনিক সম্পাদক, রুমন আহমদ ভূইয়া প্রচার সম্পাদক, ইমরান হোসেন শিক্ষা ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক, আবুল কালাম

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, রাহিম সহ-শিক্ষা ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক, আরিফুল ইসলাম তামিম কার্যনিবাহি সদস্য, সাদিকুল প্রবাসি সদস্য, মুহাইমিন কার্যনিবাহি সদস্য, আশিকুর কার্যনিবাহি সদস্য, সাহেদ কার্যনিবাহি সদস্য, মামুন সদস্য, আবু হানিফ সুমন সদস্য,ছইফুর সদস্য, নাদিম সদস্য, সুৃমন সদস্য প্রমূখ

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যােগে জগন্নাথপুরে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ হুমায়ুন কবির:-

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত জগন্নাথপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অন্তর্ভুক্ত কিন্ডারগার্টেন স্কুল সমুহের অংশ গ্রহনে ২য় বারের মতো মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার  (২০ ডিসেম্বর) জগন্নাথপুর পৌর শহরের প্রাণ কেন্দ্র জগন্নাথপুর বাজারের ব্যারিস্টার মির্জা আব্দুল মতিন এস্টেট মার্কেট সংলগ্ন স্বনামধন্য শিক্ষা প্রতিস্টান ড্রিম ফ্লাওয়ার একাডেমি কেজি এন্ড হাইস্কুলে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মেধা ভিত্তিক পরীক্ষায় উপজেলার ড্রিম ফ্লাওয়ার একাডেমী কেজি এন্ড হাইস্কুল, হাজী মকবুল হোসেন একাডেমী, ইক্বরা ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা, বর্ণমালা বিদ্যা নিকেতন, মেরিট হোম কিন্ডারগার্টেন,  শিশু নিকেতন কেজি স্কুল,  ছালিক সোবহান কিন্ডারগার্টেন,  গোল্ডেন ভিউ স্কুল,

আল মদিনা মডেল কিন্ডারগার্টেন স্কুল, অগ্রযাত্রা কিন্ডারগার্টেন, রানীগঞ্জ মডেল কিন্ডারগার্টেনের ২শত ৬০জন  শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। অত্যন্ত মনোরম পরিবেশে অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের সাথে আসা  বিভিন্ন স্কুলের শিক্ষক,

অভিভাবকরা ড্রিম ফ্লাওয়ার  একাডেমীর পরীক্ষা কেন্দ্রের সুন্দর পরিবেশের জন্য জগন্নাথপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। পরীক্ষা কেন্দ্র গুলো পরিদর্শন করেন জগন্নাথপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি সঞ্জিব রায়,  সাধারন সম্পাদক আবুল কাশেম, অর্থ সম্পাদক শফিক উদ্দিন সহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।