জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধের ২৮নং পিআইসির কাজ শুরু

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর হাওর রক্ষা বেড়ি বাঁধের ২৮নং পিআইসি কাজ শুরু করা হয়েছে।আজ সোমবার (১৬ডিসেম্বর) উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের পশ্চিমে

গোপাইখালী বেরি বাঁধের কাজ শুরু করেন পিআইসির সদস্য সচিব রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য  মোঃ আব্দুল জলিল।

এসময় জনপ্রতিনিধি, কৃষক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পিআইসির সদস্য সচিব মোঃ আব্দুল জলিল জানান, বেড়ি বাঁধের কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ আগামী ১৫ দিনের মধ্যে কাজটি সম্পন্ন করা হবে।

তিনি কাজটি সম্পন্ন করণে সকলের সহযোগিতা কামনা করেছেন।

জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধের কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় নলুয়ার হাওরের ৪নং পিআইসি ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধনের মধ্যদিয়ে জগন্নাথপুর ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন করেন কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি ইউএনও মোঃ বরকত উল্লাহ।

পাউবোর উপ সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি মোঃ বরকত উল্লাহ, উপজেলা কাবিটা স্কীম বাস্তবায়ন মনিটরিং কমিটির সদস্য থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহল আমীন, মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিন,

উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন, সাংবাদিক মোঃ হুমায়ুন কবির, সমাজসেবক আবুল হোসেন ডালিম, কৃষক সাজন মিয়া, ৪নং পিআইসি কমিটির সভাপতি নোমান আহমদ জুয়েল। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি বরকত উল্লাহ বলেন, নীতিমালা অনুযায়ী গণশুনানির মাধ্যমে এলাকার প্রকৃত কৃষক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের দিয়ে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের কমিটি গঠন করা হয়েছে।

বাঁধের কাজে কোনো অনিয়ম সহ্য করা হবে না। সকল পিআইসিকে সরকারের বেধে দেয়া সময়ে বাঁধের কাজ শেষ করতে হবে। কোনো অনিয়ম দুর্নীতির অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাউবো সূত্রে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থ বছরে উপজেলায় ৩৯টি পিআইসির মাধ্যমে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজ করা হবে।

ধনিয়া টাইগারস ইকড়ছই ক্রিকেট ক্লাবের টিম ডাইরেক্টর ইমরান উদ্দিনকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের কৃতি সন্তান ধনিয়া টাইগারস ইকড়ছই ক্রিকেট ক্লাবের টিম ডাইরেক্টর ইমরান উদ্দিন বাংলাদেশ আগমন উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা ও ক্লাবের জার্সি উম্মোচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় জগন্নাথপুর বাজারের আর এফ সি পার্টি  সেন্টারে ধনিয়া টাইগারস ইকড়ছই ক্রিকেট ক্লাবের আয়োজনে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ধনিয়া টাইগারস ইকড়ছই ক্রিকেট ক্লাবের টিম ডাইরেক্টর ইমরান উদ্দিন।

ধনিয়া টাইগারস ইকড়ছই ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেন মুন্না আহমদের সভাপতিত্বে ও সহ সাধারন সম্পাদক সুয়েব আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক শামীম আহমদ, সাংবাদিক হুমায়ুন কবির, সমাজকর্মী ছিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি শামছুল ইসলাম শাওন, শান্তিনগর হাসপাতাল পয়েন্ট বাজার কমিটির সেক্রেটারী বিলাল আহমদ, ক্রিকেটার উৎসব ঘোষ, শাহী ইমন, কাদির আহমদ, সুমন আহমদ। জার্সি স্পন্সর রিপন মিয়া ভূইয়া, আলী দিলদার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আবুল কালাম। অনুষ্ঠানে ধনিয়া টাইগারস ক্লাবের টিম ডাইরেক্টর যুক্তরাজ্য প্রবাসী ইমরান উদ্দিন, সম্মানিত শুভাকাঙ্ক্ষী ইতালী প্রবাসী সম্রাট আকবর, আরিয়ান উদ্দিনকে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেষ্ঠ প্রদান করা হয়।

এসময় ক্রীড়া অনুরাগী আবুল লেইচ, রূপন মিয়া, নোমান আহমদ জুয়েল, নুরুল আমীনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে ইমরান উদ্দিন টি ১৬ ক্রিকেট টুর্নামেন্ট এর ১ম রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুরের কৃতি সন্তান ব্যাডমিন্টন খেলোয়াড় ইশমাম’কে সংবর্ধনা

স্টাফ রিপোর্টঃ  বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত ইয়োনেস্ক- সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ২০২৪ -এ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান মোঃ আমান সারোয়ার ইশমাম আন্তর্জাতিক টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৯ বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাওয়ায় জগন্নাথপুর উপজেলা ব্যাডমিন্টন খেলোয়াড় বৃন্দের আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের কনফারেন্স হলে এই সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন জ্ঞানী গুণিজনদের জন্মভূমি জগন্নাথপুর উপজেলা শিক্ষার পাশাপাশি খেলাধুলায় ইতো মধ্যে স্বনাম ছড়িয়েছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তানরা গুরুত্বপূর্ণ পদে তাদের কর্মতৎপরতা অব্যাহত রেখেছেন।

তিনি কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় আমান সারোয়ার ইশমাম এর কৃতিত্ব পূর্ণ অর্জনের জন্য তিনি সহ তার পরিবারের প্রতি অভিনন্দন জানান।

ভবিষ্যতে সারা বিশ্বে ইশমামের স্বনাম ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশায় তরুন প্রজন্মকে শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ হওয়ার আহবান জানান।

খ্যাতিমান ব্যাডমিন্টন খেলোয়াড় ও জাজ মোঃ আব্দুল কাদির লাকসনের সভাপতিত্বে এবং ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরীফ উল মামুন এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেয়ার ফেইস জগন্নাথপুরের যুগ্ম সাধারন সম্পাদক আলী আকবর,জগন্নাথপুর বাজারের জাহান রেস্তোরাঁর স্বত্বাধিকারী লিমান ভূইঁয়া,জলিল ট্রেডার্সের স্বত্বাধিকারী ফরিদ আহমদ মনাই, সংবর্ধিত ব্যাডমিন্টন খেলোয়াড় আমান সারোয়ার ইশমাম এর গর্বিত পিতা আব্দুল মুকিত, ব্যবসায়ী মহব্বত আলী, শহীদুল ইসলাম, খেলোয়াড় একলিম আহমদ, রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় বিভিন্ন পেশাজীবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সংবর্ধিত কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় আমান সারোয়ার ইশমামকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।

জটুডে/এহাই

হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট’র ১৮তম বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট’র ১৮তম মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এ ফল প্রকাশিত হয়।

বিদ্যালয় পর্যায়ে মেধা তালিকায় ১ম হয়েছেন সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ঈশিতা দাশ (রাখী), ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় অহন দাস-২য়, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের মারুফ আহমদ খান-৩য়, জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মিথিলা দাস-৪র্থ, স্বরূপচন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের মুনতাসির মাহাদি মৃদুল-৫ম, মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের  রিপা আফরিন এনি-৬ষ্ঠ,

সৈয়দপুর গার্লস হাইস্কুলের  সৈয়দা সামিরা আহমদ-৭ম, আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের মাহমুদা সুলতানা মায়া-৮ম, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের  শামিয়া সুলতানা খাদিজা -৯ম, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের  নাহিদা অঅক্তার আনিছা -১০ম, রসুলগঞ্জ আব্দুল কাদীর উচ্চ বিদ্যালয়ের সানজিদা আক্তার তায়্যিবা -১১তম, মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের আয়শা করিম- ১২তম, শাহপরান মডেল হাইস্কুলের মোছা. সুমাইয়া আক্তার -১৩তম।

আলিয়া মাদরাসা পর্যায়ে ১ম হয়েছেন ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার মোছা. নূরুন নেছা, পাটকুড়া হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার মোছা. প্রিয়া বেগম -২য়, রসুলগঞ্জ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার জাকিয়াতুন নূর হুমায়রা -৩য়, পীরেরগাঁও সুন্নীয়া দাখিল মাদরাসার তানজিনা নিশাত-৪র্থ, পূর্ববুধরাইল আটঘর আউদত ইসলামিয়া দাখিল মাদরাসার মোছা. মাছুমা চৌধুরী-৫ম, হযরত আবু বকর সিদ্দিক (রা.) সুন্নীয়া দাখিল মাদরাসার সুমাইয়া বেগম -৬ষ্ঠ, চরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার  ফায়াজ কবিরী-৭ম,

জয়দা আরবিয়া দাখিল মাদরাসার  মো: তানভীর আহমদ-৮ম, চিলাউড়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসার মোছা. নাদিরা বেগম-৯ম, রসুলপুর বনগাওঁ ইসলামিয়া দাখিল মাদরাসার  মোছা. নাঈমা আক্তার কলি -১০ম, সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার  সৈয়দ সাইদুল ইসলাম -১১তম, হলিয়ারপাড়া জামেয়া ক্বাদেরিয়া সুন্নীয়া ফাজিল মাদরাসার জামিয়া নূরী -১২তম, কামড়াখাই জয়নগর আলিম মাদরাসার তাহরিমা বেগম মিম-১৩তম।

কওমী মাদরাসা পর্যায়ে ১ম হয়েছেন পাটলী দারুল উলুম টাইটেল মাদরাসার  মো: আব্দুর রকিব, সৈয়দপুর হাফিজিয়া হুসাইনিয়া দারুল হাদীস মাদরাসার মো: কামাল হুসাইন-২য়, পাটলী দারুল উলুম টাইটেল মাদরাসার  নাজিম উদ্দিন -৩য়, সৈয়দপুর হাফিজিয়া হুসাইনিয়া দারুল হাদীস মাদরাসার মো: মুস্তাকীম আহমদ -৪র্থ,

বড়কাপন ও আধুয়া ই,দাদুল উলুম মাদরাসার  মো: নূরুল আলম -৫ম, কুবাজপুর দারুল উলুম মাদরাসার মোবাশ্বির ইসলাম রাহাত -৬ষ্ঠ, সৈয়দ শাহ শামছুদ্দিন (রহ) দারুল হাদিস মাদরাসার সৈয়দা নাফিসা ইসলাম- ৭ম, ইসহাকপুর লুদরপুর দারুল হাদিস মাদরাসার তোফাজ্জল ইসলাম-৮ম স্থান অর্জন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি

জগন্নাথপুরে রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের ২০২৪-২০২৫ মৌসুমের জার্সি উন্মোচন করা হয়েছে

স্টাফ রিপোর্টঃ জগন্নাথপুর পৌর শহরের রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের ২০২৪-২০২৫ মৌসুমের জার্সি উন্মোচন করা হয়েছে।

পৌর শহরের ভবানীপুর এলাকার কৃতি সন্তান সাবেক ক্রিকেটার যুক্তরাজ্য প্রবাসী মুহিত মনির জার্সি স্পন্সর করেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৪ টায় জগন্নাথপুর পৌর এলাকার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিপুল উতসাহ উদ্দীপনায় আনন্দমূখর পরিবেশে বিপুল সংখ্যক ক্রিকেটার ও আমন্ত্রিত অতিথিদের অংশ গ্রহনে জার্সি উন্মোচন অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে।

রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের সকল নেতৃবৃন্দের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে কেক কাঁটার মধ্যে দিয়ে জার্সি উন্মোচন করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক জামাল উদ্দিন বেলাল সহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের সভাপতি মুস্তাকিন বিল্লাহ’র সভাপতিত্বে ও ঠিম ম্যানেজার রুকন আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি আকমল হোসেন ভূঁইয়া,ক্লাবের উপদেষ্টা আব্দুস সালাম,জামিল আহমদ,শেলু মিয়া,সাংবাদিক আমিনুল হক সিপন, অঞ্জন চৌধুরী,

রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম তাহের,টিম ম্যানেজার মোঃ জমির হোসেন, টিম ডিরেক্টর মুন্না আহমেদ সহ আরও অনেকে।

বক্তারা জার্সি স্পন্সর করায় সাবেক ক্রিকেটার যুক্তরাজ্য প্রবাসী মোঃ মুহিত মনিরকে অভিনন্দন জানানো হয়।

এসময় রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের উপদেষ্টা,রুবেল,জামিল,নোমান,রাহি,জাবেদ,রবিউল,তোফায়েল,জাকারিয়া, মতিউর,জাহিদ,ওয়াহিদুর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জটুডে /এহাই

জগন্নাথপুরে স্টুডেন্ট কেয়ারের শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টঃ দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন স্টুডেন্টেস কেয়ার জগন্নাথপুর।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্টেস কেয়ার জগন্নাথপুর। সংগঠনের সদস্য ও জীবন সদস্যদের অর্থায়নে শীতবস্ত্র কিনে উপজেলার ৮ ইউনিয়ন ও ১ টি পৌরসভার স্থানীয় গরীব, অসহায়,ছিন্নমূল মানুষদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

বৃহস্পতিবার রাত ৯ ঘটিকায় স্টুডেন্টেস কেয়ার জগন্নাথপুরের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হুসেনের পরিচালনায় জগন্নাথপুর পৌর পয়েন্টে শীতবস্ত্র (কম্বল) বিতরণের আনুষ্ঠানিকতা শুরু হয়। জগন্নাথপুর উপজেলার প্রতিটি ইউনিয়নের অসহায় মানুষের মাঝে শীতবস্র বিতরণের উদ্বোধন করে স্টুডেন্টেস কেয়ার জগন্নাথপুর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক জামাল উদ্দিন বেলাল,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাহিমা রেস্টুরেন্টের পরিচালক মকবুল হোসেন ভূঁইয়া, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ পৌর শাখার সেক্রেটারি, মাও বদর উদ্দিন আল আমিন, সমাজকর্মী শামিম আহমদ, সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ। আরো বক্তব্য রাখেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের
সাবেক সভাপতি মাছুম মিয়া, প্রতিষ্ঠাতা সদস্য
জামাল হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য
কুহিনুর রহমান,সহ-সভাপতি
আমিনুর রহমান হিমেল,সহ-সভাপতি
তারেক মাহমুদ জয়,যুগ্ম সাধারণ সম্পাদক জিকরুল আলম, সাংগঠনিক সম্পাদক
মুহিবুর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক
মোস্তাক হোসেন নাছিফ, সহ-সাংগঠনিক সম্পাদক
ইমরান হোসেন শিক্ষা, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক
রাহিম আহমদ,সহ-শিক্ষা ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক
রুমন আহমদ,প্রচার সম্পাদক
সাবাজ মিয়া,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক
সাদিকুল ইসলাম,প্রবাসি সদস্য
সদস্য মুহিত, সাইফুর,সাহেদ,আশিকুর,নাদিম,মেহরাব প্রমূখ।

বক্তব্যরা বলেন ২০১৪ সালে প্রতিষ্টিত হয় স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর। প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। শিক্ষার পাশাপাশি অসহায় মানুষের সার্বিক সহায়তা করে আসছে
এই সংগঠনটি। তাই সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

স্পেন বিএনপি নেতা এম এ আজিম উদ্দিনকে জগন্নাথপুর বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকার কৃতি সন্তান স্পেন বিএনপি সহ সাধারন সম্পাদক এম এ আজিম উদ্দিন স্বদেশ প্রত্যাবর্তন করেছেন।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৩ টায় স্পেন বিএনপি নেতা আজিম উদ্দিন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর এসে পৌছলে তার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান জগন্নাথপুর বিএনপি নেতৃবৃন্দ।

এসময় স্পেন বিএনপির সাধারন সম্পাদক আবু জাফর রাসেল, জগন্নাথপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা বিএনপির নেতা সেলিম আহমেদ, সাবেক যুবদল  নেতা আবাব মাস্টার,

পৌর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক আব্দুর রহিম, উপজেলা যুবদল নেতা মোঃ আফরোজ আলী, পৌর যুবদল নেতা আব্দুল কাইয়ুম বাবর, সাহেদ আহমেদ শাহিন, আফরোজ আলী, নজমুল হোসেন, লিটন মিয়া, জামাল মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুরের মামলায় আওয়ামীলীগের ৩ নেতার জামিন না মঞ্জুর 

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুর,  অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় আওয়ামী লীগের ৩ নেতার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন বিজ্ঞ আদালত।

সোমবার (২ ডিসেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে আওয়ামীলীগের ২০জন  নেতাকর্মী জামিন প্রার্থনা করেন। এদের মধ্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আতিক, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিব খান এর জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন এবং বাকী ১৭ জনের জামিন মঞ্জুর করেছে।

জামিন প্রাপ্তরা হলেন সাজাদ খান, এমেল মিয়া, জামান আক্তার, মাহবুব হোসেন, আবুল কালাম সোহেল, আনর আলী, কাওছার আহমদ, কামরান আহমদ, কালাম মিয়া, আকমল খান, আক্তার হোসেন খান, মির্জা মাসুম হোসেন, আব্দুল হান্নান হান্দু, জিলু মিয়া, মাহমদ মিয়া, জসিম মিয়া, কপিল মিয়া।

প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর রাতে উপজেলার মিরপুর বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও চুরির  অভিযোগে ৪৯জনকে আসামি করে ১৯ নভেম্বর থানায় মামলা দায়ের করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নুর।

জগন্নাথপুরে অনলাইন নিউজ পোর্টাল জুলাই বিপ্লব ২৪ ডটকম এর আত্ম প্রকাশ

বিশেষ প্রতিনিধিঃ জগন্নাথপুরে “জুলাই বিপ্লব ২৪ ডটকম ” আত্ম প্রকাশ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“বৈষম্যের বিরুদ্ধে, ন্যায় এর পক্ষে “জুলাই বিপ্লব ২৪ ডটকম ” এর কলম চলবে ” এই স্লোগানকে সামনে রেখে  জগন্নাথপুর উপজেলা থেকে প্রকাশিত “জুলাই বিপ্লব ২৪ ডটকম ” নামক নিউজ পোর্টাল এর আত্ম প্রকাশ উপলক্ষে ২৯ শে নভেম্বর রোজ শুক্রবার বাদ মাগরিব এই পোর্টালের কার্যালয়ে বিশিষ্ট ব্যবসায়ী, জুলাই বিপ্লব ২৪ ডটকম এর উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল এর সভাপতিত্বে ও এই পোর্টালের সম্পাদক ও প্রকাশক কয়েস মামুন এর পরিচালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর প্রেসক্লাব এর সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা আফজল হোসাইন,এনটিভি ইউরোপ এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আব্দুল হাই, জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, সাংবাদিক হুমায়ুন কবির, সাংবাদিক ফুজায়েল আহমদ ও বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি রাকাব আহমদ শিশির।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তারেক আহমদ, সাংবাদিক গোবিন্দ দেব, সাংবাদিক আমিনুল হক শিপন, সাংবাদিক আমিনুর রহমান জিলু, ও সাংবাদিক তৈয়বুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাহিনুর রহমান, জুলাই বিপ্লবের আইটি সম্পাদক নুর উদ্দিন। ।
আলোচনা পর্ব শেষে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।