এনটিভি অডিশনে সুযোগ পেল জগন্নাথপুরের ৬ মাদ্রাসা শিক্ষার্থী

স্টাফ রিপোর্টঃ পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে ২০২৪ প্রতিযোগিতায় এনটিভির অডিশনে সুযোগ পেল জগন্নাথপুর উপজেলার ৬ মাদ্রাসা শিক্ষার্থী।

শনিবার (৩০ নভেম্বর) পিএইচপি কোরআনের আলো ফাউন্ডেশনের উদ্যােগে সুনামগঞ্জ মডেল মসজিদে পুরো সুনামগঞ্জ জেলার শতাধিক ছাত্রের মধ্যে এই ৬ জনকে বাছাই করা হয়।

প্রতিযোগীতায় জেলা পর্যায়ে চান্স প্রাপ্তরা হলো- জালালপুর কাসিমুল উলুম মাদরাসা হতে ফুজায়েল আহমদ, সাইফুদ্দিন, আবু উবায়দা মাহদী,হাবিবুর রহমান ও টিএম হিফজুল কোরআন মাদরাসার হতে হাফিজ আবু তালহা, মাজিদুল ইসলাম।

তারা আগামী রমজান মাসে এনটিভিতে প্রচারিত কুরআনের আলো প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে অংশ নিবে।

জটুডে/এহাই

জগন্নাথপুরে জেলা প্রশাসকঃ দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর নির্দেশনা

স্টাফ রিপোর্টঃ সুনামগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন গ্রামীণ অবকাঠামো উন্নয়নয়ন সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে।অপরাধী যেই হোক তাকে আইনের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে। দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন জেলা প্রশাসক।

বৃহস্পতিবার (২৮ নভেম্ব) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে যোগদান শেষে বিকেল সাড়ে তিনটায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া এসব কথা বলেন।

উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ,থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নাল হোসেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হোরায়রা ছাদ মাস্টার,জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম উপজেলা সভাপতি সৈয়দ মসরুর আহমদ কাসেমী,জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, কলকলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি কাওছার তালুকদার।


এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া,এনডিসি মোস্তাফিজুর রহমান ইমন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়, কলকলিয়া ইউনিয়ন পরিষদ,ও ডিজিটাল সেন্টার, ইউনিয়ন ভূমি অফিস,কমিউনিটি ক্লিনিক, জগন্নাথপুর পৌরসভা পরিদর্শন করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া।

পরিদর্শন কালে জনগণের সেবামূলক কাজে দক্ষতা, আন্তরিকতা,ও সততার সাথে অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকার আহবান জানান তিনি।

এছাড়াও জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া জগন্নাথপুর থানা পরিদর্শনে গেলে থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ,ইন্সপেক্টর তদন্ত জয়নাল হোসেন সহ অফিসার ফোর্স জেলা প্রশাসককে উষ্ণ ফুলেল শুভেচ্ছা এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

পরিদর্শন কালে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি মাদক সহ সকল প্রকার অপরাধ প্রবণতা প্রতিরোধে সচেষ্ট থাকার জন্য থানার অফিসার ফোর্সদের প্রতি আহবান জানান। জটুডে/এহাই

খাশিলা পশ্চিমপাড়া কবিলপুর মুর্দেগানদের ঈসালে সওয়াব উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা পশ্চিমপাড়া কবিলপুর মুর্দেগানদের ঈসালে সওয়াব উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (২৭ নভেম্বর)  খাশিলা পশ্চিমপাড়া কবিলপুর মরহুম হাজী শামসু মিয়ার বাড়িতে আমেরিকা প্রবাসী আখলাকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে বাদ জোহর হতে মধ্যরাত পর্যন্ত এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বয়ান পেশ করেন বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন পীরজাদা আল্লামা শফিকুল ইসলাম পীর। খাশিলা গ্রামে বিশিষ্ট মুরব্বী  ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত উপ-সচিব নুরুল হক চৌধুরী ও সমাজসেবক মোঃ ফারুক আহমদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বয়ান পেশ করেন ইকড়ছই সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন।

প্রধান বক্তার বয়ান পেশ করেন  মুফাসসিরে কুরআন হযরত মাওলানা নুরুল হাসান তাওহীদ। প্রধান আকর্ষণ হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি, বিশেষ আকর্ষণ হাফিজ নাজমুস সাকিব। এছাড়াও হাফিজ ক্বারী নুরুল হক, মাওলানা রুহুল আমিন বিপ্লবী,

মাওলানা হাফিজ সুহেল আহমদ, হাফিজ মৌলভী মোস্তাক আহমদ,  ক্বারী মৌলভী রুমান আহমদ সহ স্থানীয় উলামায়ে কেরামগণ ওয়াজ ও দোয়া মাহফিলে বয়ান পেশ করেন। এ সময় জগন্নাথপুর  সহ বিভিন্ন স্থান থেকে শত শত ধর্ম প্রান মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

জয়নগর গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজি আব্দুল জব্বার আর নেই

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের টিনের বাড়ির বাসিন্দা যুক্তরাজ্য বিএনপি নেতা হাজি আব্দুল কালাম এর পিতা বিশিষ্ট মুরব্বী সমাজসেবক শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী হাজি আব্দুল জব্বার আর নেই। ইন্না—— রাজেউন।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় লন্ডনে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,  ৩ ছেলে, ১ মেয়ে ও নাতি নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুম হাজি আব্দুল জব্বার এর দাফন লন্ডনে সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

ডা: শারমিন আরা আশাকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারমিন আরা আশার বদলী জনীত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

আজ বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে ডা: শারমিন আরা আশার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন জগন্নাথপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন নেতৃবৃন্দ। এ সময় জগন্নাথপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোবিন্দ দেব, সাধারন সম্পাদক গোলাম সারোয়ার,

সাংগঠনিক সম্পাদক  শাহ এস এম ফরিদ, কার্যকরি কমিটির সদস্য হুমায়ুন কবির ও আল আমিন ইসলাম উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ডাক্তার শারমিন আরা উচ্চতর ডিগ্রি অর্জন জনীত কারণে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বদলি হয়েছেন।

তিনি জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ২০২৩ সালে যোগদান করেন। ডাক্তার শারমিন আরা যোগদানের পর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নতি ও স্বাস্থ্য সেবায় উল্লেখ যোগ্য অবদান রাখেন। ##

জগন্নাথপুরে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরন সভা

স্টাফ রিপোর্টারঃ-

চলতি বছরের জুলাই -আগষ্টের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে উপজেলা  প্রশাসনের আয়োজনে স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বরকত উল্ল্যার সভাপতিত্বে স্মরন সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শারমিন আরা আশা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোখলেছুর রহমান আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমদ,

উপজেলা বিএনপির সাবেক সভাপতি  আবু হোরায়রা সাদ মাস্টার, পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ মতিন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন আহমদ, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আফজাল হোসাইন,

উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুবদল নেতা শামীনুর রহমান, জামায়াত নেতা আ হ ম ওয়ালী উল্যা, সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া,  বিএনপি ফারুক আহমদ, আফরোজ আলী, ছাত্রদের পক্ষে উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামছুল ইসলাম জাবির, রুহুল আমীন, কাওছার আহমদ, জাহিদ হাসান, আরিফুল ইসলাম।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার নুরুজ আলী। পরে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সাংবাদিক জামাল ও শিক্ষক আলীর ওপর আ,লীগের মিথ্যা মামলা আদালতে খারিজ

স্টাফ রিপোর্টঃ জগন্নাথপুর পৌরশহরে প্রধান ব্যাবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারের পপুলার ইলেকট্রনিকস এর পরিচালক,নলুয়া হাউজিং এস্টেট লিমিটেড- এর চেয়ারম্যান সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল ও শিক্ষক আলী আহমেদ এর বিরুদ্ধে আওয়ামী লীগ কর্তৃক দায়েরকৃত মিথ্যা বিস্ফুরক নাশকতা মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৭ নভেম্বর) সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এই মিথ্যা মামলাটি খারিজ করে দিয়েছেন।

সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রচিকিউটর এপিপি অ্যাডভোকেট আবুল বাশার মামলা খারিজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন মামলা নম্বর ৯৮/২৪ চলতি বছরের ২০ জুলাই জগন্নাথপুর থানার এস আই আফসর উদ্দিন বাদী হয়ে জামায়াত বিএনপির ৩৬ জন আসামীর নাম উল্লেখ করে এই মামলাটি দায়ের করেন।

পরে ২২ জুলাই জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এস আই সাব্বির আহমেদ এস আই সজিব আহমদের নেতৃত্বে একদল পুলিশ বিকালে জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ জামাল উদ্দিন বেলালকে তার ব্যবসা প্রতিষ্ঠান ওয়াল্টন শো–রুমের ক্যাশ টেবিল থেকে অন্যায় ভাবে জোরপূর্বক গ্রেফতার করে থানায় নিয়ে আসেন এবং গভীর রাতে ডিভি পরিচয় দিয়ে মাদরাসা শিক্ষক আলী আহমদকে বাড়ি থেকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করে।

জেলা কারাগারে তাদেরকে গুম অবস্হায় কোন প্রকার ফ্যামেলীসহ বাহিরের সাথে যেগাযোগ বিছিন্ন অবস্হায় কারান্তিন করে রাখা হয় দীর্ঘ ১৬ দিন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভয়ে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে ৬ আগষ্ট মহামান্য রাষ্ট্রপতির নির্বাহী আদেশে সকল রাজবন্দিদের মুক্তি দেওয়া হয়।

সুনামগঞ্জ জেলা জজ আদালত মিথ্যা ও হয়রানি মূলক বিস্ফুরক আইনে দায়ের করা নাশকতা মামলায় মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল ও শিক্ষক আলী আহমদসহ বিএনপি জামায়াতের ৪০ জন আসামিকে নির্দোষ প্রমাণিত করে মামলাটি খারিজ করে দেন।

জটুডে /এ হাই

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দকে শিবির কর্মী বলে প্রচারণায় জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

“বাংলাদেশ আওয়ামী লীগ” নামে একটি ফেইসবুক আইডি থেকে ২৬ নভেম্বর মঙ্গলবার একটি পোস্টের মাধ্যমে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দকে শিবির কর্মী বলে প্রচারণা চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান ও উপজেলা সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন এক যৌথ বিবৃতিতে বলেন,পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করার ঘৃণ্য সংস্কৃতি এদেশে চালু করেছিল ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগ।

দীর্ঘ ১৬ বছর এই বাহিনীকে দিয়ে এহেন কোনো কাজ নেই যা আওয়ামী লীগ করে নাই।তারা গুম-খুন,লুটতরাজসহ জুলুমের ঘৃণ্য রাজনৈতিক সংস্কৃতি এদেশে চালু করে জনগনকে আয়নাঘরের মতো জুলুমের ঘরও দেখিয়েছে যা পৃথিবীর ইতিহাসে বিরল।

ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগের পতনের পর উপদেষ্টা সরকারের প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জনগণের মনে কোনো প্রশ্ন না থাকলেও আওয়ামী লীগ তার স্বৈরাচারী মনোভাবের অংশ হিসেবেই প্রশাসনকে বিতর্কিত করার অপচেষ্ঠায় লিপ্ত।

আমরা আওয়ামী লীগের এহেন মিথ্যা প্রচারণা ও গুজবের প্রতিবাদ জানানোর পাশাপাশি আওয়ামী ফ্যসিবাদের দোসর,দুর্নীতিবাজ ও অপরাধীদের গ্রেপ্তাতার করে বিচারের আওতায় এনে এদের শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।

জগন্নাথপুর সর্বদলীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে জুলাই -আগষ্ট বিপ্লবে অংশ গ্রহণকারি রাজনৈতিক দলের জগন্নাথপুর উপজেলা নেতৃবৃন্দের সাথে জুলাই-আগষ্ট বিপ্লবে প্রত্যাশা,প্রাপ্তি ও আজকের প্রেক্ষিতঃ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় জগন্নাথপুর পৌরপয়েন্টস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুনঈম শাহীন কামালীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার এর পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সহ সভাপতি মুফতি আকমল হুসাইন,প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ সভাপতি মাওলানা সৈয়দ শাহিদ আহমদ,বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা সেক্রেটারি হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম,বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবীদ আবু হুরায়রা সাদ মাষ্টার,উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা লুৎফুর রহমান,জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা সহ সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম (ওয়াক্কাস) জগন্নাথপুর উপজেলা আহবায়ক সৈয়দ ওযাইরুল ইসলাম মমনু, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সহ সভাপতি মাওলানা শামসুল হক্ব, জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা সহ সভাপতি মাওলানা হাসমত উল্লাহ খান,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন,সাংবাদিক জামাল উদ্দিন বেলাল,বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা তারেক আহমদ,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (ওয়াক্কাস) পৌর আহবায়ক মাওলানা ওয়ালি উল্লাহ ওলি।

উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সহ সভাপতি মাওলানা নুরুজ্জামান,মাওলানা আব্দুল বাসিত,জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা ফখর উদ্দিন,পৌর জমিয়তে উলামায়ে ইসলামের সেক্রেটারি মাওলানা মুতিউর রহমান শাষন্নবী,মজলিস নেতা ওলিউর রহমান চান মিয়া,জমিয়তে উলমায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর রহমান জুয়েল, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলে রাব্বি মারুফ, উপজেলা জামায়াতে ইসলামীর সুরা সদস্য মুহা.ওয়ালিউল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মোঃদিলওয়ার হোসেন। প্রমুখ।

সভায় সর্বদলীয় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হন,ঐক্যবদ্ধ আঞ্চলিক প্লাটফর্ম তৈরী করার ভুমিকা রাখা,মামলা বানিজ্য বন্ধ করতে পদক্ষেপ গ্রহণ,মেলা ও যাত্রা পালার নামে নাচ গান অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নিরপরাদ ব্যক্তিরা যাতে হয়রানি না হয় সেজন্য প্রশাসনের সাথে আলোচনা করা,ইস্কন দ্ধারা হত্যার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি

জগন্নাথপুরে খেলাফত মজলিসের উদ্যােগে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টারঃ-

জুলাই – আগষ্ট বিপ্লব প্রত্যাশা, প্রাপ্তী ও আজকের প্রেক্ষিত শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) পৌর পয়েন্টস্থ মাহিমা রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুনঈম কামালী শাহিনের সভাপতিত্বে ও মাওলানা সাইফুর রহমান সাজাওয়ারের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সৈয়দ শাহিদ আহমদ,

জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হোরায়রা সাদ মাস্টার, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারন সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, জমিয়ত নেতা মাওলানা উজায়ের আহমদ মবনু, উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা শামছুল হক, বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল,

উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলামা আফজল হোসাইন, উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা হাসমত উল্ল্যা খান, মাওলানা তারেক আহমদ, মাওলানা ওয়ালি উল্যা, বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাওলানা মুফতি আকমল হোসাইন। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ওয়ালি উল্যা।