জগন্নাথপুর বাজারে এই প্রথম আইরিন ভিসা কনসালটেন্সি ফার্ম এর উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর বাজারে এই প্রথম আইরিন ভিসা কনসালটেন্সি ফার্ম এর উদ্বোধন করা হয়েছে। শুক্তবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় জগন্নাথপুর থানার সামনে হাজি ফিরোজ মিয়া মার্কেটে ফিতা কেঁটে আইরিন ভিসা কনসালটেন্সি  ফার্ম এর উদ্বোধন করেন আইরিন ভিসা কনসালটেন্সি ফার্মের এমডি যুক্তরাজ্য প্রবাসী আকিক মিয়া।

এসময় আইরিন ভিসা কনসালটেন্সি ফার্মের এমডি যুক্তরাজ্য প্রবাসী আকিক মিয়ার  সহধর্মিণী ফারজানা বেগম, মেয়ে আইরিন জান্নাত, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল,  কামরুজ্জামান, আইরিন ভিসা কনসালটেন্সি ফার্মের পরিচালক সমাজসেবক তারেক মিয়া,

মো: আলী হোসেন, সমাজকর্মী নূর আলম, জুবেল মিয়া, রুবেল মিয়া, ছালেহ আহমদ, আরিয়ান রহমান, সুমন মিয়া, সুজন মিয়া, সামছুল আহমদ, শাকিল আহমদ, শাহিদ মিয়া, খাজা শাকিল মিয়া সহ আরো অনেকে।

আর নয় সিলেটে এখন থেকে আইরিন ভিসা কনসালটেন্সি ফার্ম এর মাধ্যমে এয়ার টিকেট এবং হোটেল, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট,  ভিজিট ভিসা, পাসপোর্ট প্রসেসিং, পুলিশ ক্লিয়ারেন্স সহ বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করা হয়ে থাকে।

পিএইচডি ও এম ফিল ডিগ্রিধারী ২৫০জন শিক্ষকের সংবর্ধনা

স্টাফ রিপোর্টারঃ-

বাংলাদেশ জমিয়তুল মোদার্রেসীনের পক্ষ থেকে আলীয়া মাদ্রাসা অঙ্গনে পিএইচডি ও এমফিল ডিগ্রিধারী শিক্ষকগণের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা মহাখালীর গাউসুল আজম কমপ্লেক্সে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দেশের আলীয়া মাদরাসায় শিক্ষকতা পেশায় নিয়োজিত এমফিল ও পিএইচডি ডিগ্রিধারীগণের প্রায় ২৫০ জন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহকারী অধ্যাপক, সুপার, প্রভাষক ও শিক্ষকগণকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. শাহনওয়াজ দিলরুবা খান, বগুড়া সরকারী কামিল মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর ড. মাওলানা আহমদ উল্লাহ।

বাংলাদেশ জমিয়তুল মোদর্রেসীন সভাপতি দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীনের সভাপতিত্বে ও জমিয়তুল মোদার্রেসীন’র যুগ্ম মহাসচিব ও সংবর্ধনা অনুষ্ঠানের আহবায়ক ড. মাওলানা মাহবুবুর রহমান’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন  জমিয়তুল মোদার্রেসীন’র মহাসচিব অধ্যক্ষ সাব্বির আহমদ মোমতাজী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জমিয়তুল মোদার্রেসীনের সহ সভাপতি মাওলানা মাছাদ্দিক বিল্লাহ, অধ্যক্ষ, চরমুনাই কামিল মাদ্রাসা ও ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেরশের নব নির্বাচিত গভর্ণর, ছরছিনা কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. সৈয়দ শরাফত আলীসহ পিএইচডি ও এমফিল ডিগ্রিধারী শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে সকল ডিগ্রিধারীগণকে সম্মাননা ক্রেস্ট, ব্যাগ ও একটি স্মারক প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলার পিএইচডি ডিগ্রিধারী হাফিজ মাওলানা ড. সৈয়দ রেজওয়ান আহমদ ও মাওলানা ড. মুহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ’র সংবর্ধিত হওয়ায় আমরা গর্বিত।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহাখালী কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান।

জগন্নাথপুরে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সাথে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের  ট্রাস্টিবৃন্দের মতবিনিময়

মো: হুমায়ুন কবির:-

জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট রিসোর্স সেন্টারের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সাথে ট্রাস্টিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১৮ নভেম্বর) দুপুরে জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট রিসোর্সেস সেন্টার (জেবিবিইটি) এর আয়োজনে রিসোর্স সেন্টার প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি  আলহাজ্ব রফিক মিয়ার সভাপতিত্বে ও রিসোর্স সেন্টারের প্রাক্তন শিক্ষার্থী তাহের আল হামিদের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দাল মিয়া।

মতবিনিময় সভায়  প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন  ট্রাস্টের ট্রেজারার আনোয়ার আলী, রিসোর্স সেন্টারের প্রধান প্রশিক্ষক রাশিদ আহমেদ চৌধুরী, সহকারী প্রশিক্ষক নাহিদা আক্তার।

ট্রাস্টের চেয়ারম্যান আব্দাল মিয়া বলেন, ১৯৯৯ সালে জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রায় ২০ হাজার শিক্ষার্থীদের মধ্যে প্রদান করে আসছি। প্রায় আড়াই বছর ধরে রিসোর্স সেন্টারটি চালু করে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

এ পর্যন্ত প্রায় ৪০০ শিক্ষার্থীকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী জানুয়ারি থেকে বিনামূল্যে সেলাই মেশিনের মাধ্যমে সেলাই কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কাজের লক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনএফসি একাডেমির পরিচালক মাহবুব হাসান, রিসোর্স সেন্টারের শিক্ষার্থী তুহিন রহমান, মইনুল হুসাইন, মহি উদ্দিন, ফয়জুর রহমান, মাফিয়া আক্তার জলি সহ আরো অনেকে।

জগন্নাথপুরে অটোরিক্সা চালক সুজিত হত্যার ৩ খুনি গ্রেপ্তার: ধারালো চোরা সহ সিএনজি অটোরিকশা উদ্ধার

স্টাফ রিপোর্টঃ

জগন্নাথপুরে- রানীগঞ্জ -আউশ কান্দি ভায়া ঢাকা আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ সেতুর টোলপ্লাজার অদূরে সেতুর ওপর শনিবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ১০ টা থেকে ১১ টার মধ্যে নৃশংস কায়দায় খুন হন সিএনজি অটোরিক্সা চালক সুজিত দাস (৩০)।খুনিরা সুজিতকে গলা কেঁটে হত্যা করে তার সিএনজি অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান খুনি সহ ৩ জনকে গ্রেপ্ততার করেছে।র্যাব-৯ এর একটি আভিযানিক দল।ম

ঙ্গলবার(১৯ নভেম্বর) হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।এসময় হত্যায় ব্যবহৃত চোরা ও ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো প্রধান খুনি জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের সালদিঘা গ্রামের আনসার আলীর ছেলে আলী হায়দার (৩৬), হবিগঞ্জের সদর উপজেলার নোয়াহাটি গ্রামের মৃত তরমুজ আলীর ছেলে হাফিজুর রহমান (২৬) ও বাহুবল উপজেলার পনারাব্দা গ্রামের শিবলু মিয়া (২০)।


বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, তথ্যপ্রযুক্তি ও র‍্যাব-৯ এর সহযোগিতায় হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের তথ্যমতে সিএনজি অটোরিকশা ও হত্যায় ব্যবহৃত চোরা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা সিএনজি অটোরিক্সাটি ছিনতাইয়ের উদ্দেশে এ হত্যাকাণ্ড করেছে বলে স্বীকার করেছে। ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা জানতে আসামীদের রিমান্ডে এনে জিজ্ঞাসা করা হবে।

প্রসঙ্গতঃ নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার (১৮ নভেম্বর) নিহত সুজিত দাসের বড় ভাই সুবাস দাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।#
জটুডে /এহাই

মাওলানা লুৎফুর রহমান জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা আমীর পূন:নির্বাচিত

স্টাফ রিপোর্টঃ ২০২৫-২০২৬ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা আমীর হিসেবে পূন:নির্বাচিত হয়েছেন মাওলানা লুৎফর রহমান।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলার অস্হায়ী কার্যালয়ে আয়োজিত অধিবেশনে নির্বাচন কমিশনার ছিলেন সুনামগঞ্জ জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল কবির।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা আমীর মাওলানা লুৎফর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আফজাল হোসাইনের পরিচালনায় আমীর নির্বাচনী সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা কর্মপরিষদ সদস্য মাষ্টার আবু তাহিদ,লুৎফর রহমান,শ্রমিক কল্যান ফেডারেশন জগন্নাথপুর উপজেলা সভাপতি ব্যাংকার দিলোয়ার হোসেন,

আইবিডব্লিউ এফের জগন্নাথপুর উপজেলা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল,এইচ আরডি জগন্নাথপুর উপজেলা সভাপতি আবুল হোসাইন মোঃ ওয়ালী উল্লাহ,বায়তুলমাল সম্পাদক হোসাইন আহমদ,জগন্নাথপুর পৌর সভাপতি আব্দুল কাইয়ুম, আতিকুর রহমান,মাষ্টার বিল্লাল হোসেন,এনামুল হক, বেলায়েত হোসেন গোলজার,ব্যাংকার ওয়াহিদুল ইসলাম প্রমূখ।

পরে গোপন ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশনার মাওলানা আব্দুল কবির ভোট গননা শেষে বর্তমান আমীর মাওলানা লুৎফর রহমানকে আগামী ২ বছরের জন্য জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হিসাবে দায়িত্ব পালনে নাম ঘোষণা করেন।

জটুডে/এহাই

আঞ্জুমানে আল ইসলাহর জগন্নাথপুর পৌর শাখা ২০২৪ এর কাউন্সিল সম্পন্ন

স্টাফ রিপোর্টঃ বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর পৌর শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ৩ টায় ইকড়ছই সিনিয়র মাদ্রাসা হলরুমে কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়।

সৈয়দ মিজানুর রশিদকে সভাপতি ও মাওলানা মোঃ বদরউদ্দিন আল আমিনকে সাধারণ সম্পাদক করে
আল ইসলাহ জগন্নাথপুর পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সহ সভাপতি হাফিজ আনোয়ার হোসেন সহ সভাপতি ফিরোজ মিয়া, সহ সাধারণ সম্পাদক এটিএম শাকের,সাংগঠনিক সম্পাদক শাহ জুনায়েদ আহমেদ,সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মোঃ নুরুদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম,সহ প্রচার সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন আনহার,অর্থ সম্পাদক হাফিজ সিহাব উদ্দিন,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা লায়েক আহমেদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রেদুয়ানুর রহমান,পাঠাগার সম্পাদক মোঃ কামিল আহমেদ,সমাজ কল্যাণ সম্পাদক আবুল হাসনাত বেলাল,অফিস সম্পাদক শফি আহমেদ,কার্যনির্বাহী সদস্য রুমেন আহমেদ,আমির হুসেন,শুভন আহমেদ, আলীনুর খান।

কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করেন ইকড়ছই সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন,অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল,

সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাক আহমেদ,সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আজমল হোসাইন জামি, মাওলানা অলিউর শামিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মাওলানা আব্দুস সামাদ।

জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ সাবেক সভাপতি মাওলানা মহিউদ্দিন এমরানের সভাপতিত্বে
সাবেক সাধারণ সম্পাদক মাওলানা নূর আহমেদ ও পৌর আল ইসলাহর সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা আবু আইয়ুব আনছারী, মাওলানা আকবর আলী,মাওলানা নিজাম উদ্দিন জালালী,হাফিজ সমছু মিয়া সুজল,তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম সভাপতি মো: ইউনুস আলী,জগন্নাথপুর পৌর তালামীয সভাপতি মাহিম আহমেদ,মাওলানা জিয়াউল হক, মাওলানা ফয়জুল ইসলাম,মাওলানা হাবিবুর রহমান,মাওলানা দিলোয়ার হোসেন,মাওলানা জহিরুল ইসলাম জহির, মো: ইসলাম উদ্দিন, মাওলানা হারুন রশীদ।

এসময় আল ইসলাহর জগন্নাথপুর উপজেলার সাবেক সভাপতি মুফতি মাওলানা গিয়াস উদ্দিন, ইকড়ছই আলিম মাদ্রাসার অধ্যক্ষ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফিজ শওকত আলী,ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মুফতি মাওলানা বদর উদ্দিন আল আমিন।

বিশেষ মুনাজাত পরিচালনা করেন ইকড়ছই সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন।

জটুডে/এহাই

বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর জগন্নাথপুর পৌর শাখার কমিটি গঠন

মোঃ হুমায়ুন কবিরঃ-

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর জগন্নাথপুর পৌর শাখার ২০২৪ এর কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় ইকড়ছই সিনিয়র মাদ্রাসা হলরুমে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানের উদ্বোধন করেন ইকড়ছই সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন।

জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা মহিউদ্দিন এমরানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ।

উপজেলা আল ইসলাহর সাবেক সাধারণ সম্পাদক মাওলানা নূর আহমেদ ও  পৌর আল ইসলাহর সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল,

সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাক আহমেদ, জেলা সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আজমল হোসাইন জামি, মাওলানা অলিউর শামিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মাওলানা আব্দুস সামাদ। এসময়  আল ইসলাহর সাবেক উপজেলা সভাপতি মুফতি মাওলানা গিয়াস উদ্দিন,

ইকড়ছই আলিম মাদ্রাসার প্রিন্সিপাল সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে জগন্নাথপুর পৌর শাখা কমিটি সদস্যদের নাম ঘোষণা করেন জেলা আল ইসলাহর সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আজমল হোসাইন জামি।

কমিটির নব নির্বাচিতরা হলেন সভাপতি সৈয়দ মিজানুর রশিদ, সহ সভাপতি হাফিজ আনোয়ার হোসেন, ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ বদরউদ্দিন আল আমিন, সহ সাধারণ সম্পাদক এটিএম শাকের, সাংগঠনিক সম্পাদক শাহ জুনায়েদ আহমেদ,

সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মোঃ নুরুদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন আনহার, অর্থ সম্পাদক হাফিজ সিহাব উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা লায়েক আহমেদ,

শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো: রেদুয়ানুর রহমান, পাঠাগার সম্পাদক মো: কামিল আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক আবুল হাসনাত বেলাল, অফিস সম্পাদক শফি আহমেদ, সদস্য রুমেন আহমেদ, আমির হুসেন, শুভন আহমেদ, আলীনুর খান।

কাউন্সিল অধিবেশন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আবু আইয়ুব আনছারী, মাওলানা আকবর আলী, মাওলানা নিজাম উদ্দিন, হাফিজ সমছু মিয়া সুজল, মো: ইউনুস আলী, মাহিম আহমেদ, মাওলানা জিয়াউল হক, মাওলানা ফয়জুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান,

মাওলানা দিলোয়ার হোসেন, মাওলানা জহিরুল ইসলাম জহির, মো: ইসলাম উদ্দিন, মাওলানা হারুন রশীদ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শওকত আলী, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মুফতি মাওলানা বদর উদ্দিন আল আমিন।

পরে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ এবং পৌর আল ইসলাহর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন ইকড়ছই সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন।

বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর জগন্নাথপুর উপজেলা শাখার কমিটি গঠন

মোঃ হুমায়ুন কবিরঃ-

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর জগন্নাথপুর উপজেলা শাখার ২০২৪ এর কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল ৩টায় ইকড়ছই সিনিয়র মাদ্রাসার হলরুমে এ কাউন্সিল অধিবেশন অনুষ্টিত হয়। কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানের উদ্বোধন করেন ইকড়ছই সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন।

জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা মহিউদ্দিন এমরানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ।

জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর সাবেক সাধারণ সম্পাদক মাওলানা নূর আহমেদ ও  পৌর আল ইসলাহর সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন

জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাক আহমেদ, জেলা সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আজমল হোসাইন জামি, মাওলানা অলিউর শামিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মাওলানা আব্দুস সামাদ। এসময়  আল ইসলাহর সাবেক উপজেলা সভাপতি মুফতি মাওলানা গিয়াস উদ্দিন,

ইকড়ছই আলিম মাদ্রাসার প্রিন্সিপাল সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে জগন্নাথপুর উপজেলা  নাম ঘোষণা করেন জেলা আল ইসলাহর সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আজমল হোসাইন জামি।

কমিটির নব নির্বাচিতরা হলেন সভাপতি  মাওলানা নিজাম উদ্দিন জালালি, সহ সভাপতি হাফিজ নুরুল হক, মাওলানা নূর আহমেদ, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আকবর আলী, সাধারণ সম্পাদক হাফিজ সমছু মিয়া সুজল, সহ সাধারণ সম্পাদক কাজী জালাল উদ্দীন,

সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম খান সিহাব, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ এনাম উদ্দিন, প্রচার সম্পাদক কারী মো: শওকত আলী, সহ প্রচার সম্পাদক হাফিজ আজিরুল ইসলাম, অর্থ সম্পাদক মো: আব্দুল তাহিদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কবির আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা রুহুল আমিন,

পাঠাগার সম্পাদক মাস্টার রুহুল আমিন, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রাশেদ খান, অফিস সম্পাদক মো: শফিকুল ইসলাম, সদস্য মাওলানা রুহুল আমিন কবির, মাওলানা হাবিবুর রহমান, হাফিজ আবুল কাশেম, মো: শানুর আলী, মাওলানা ছালেহ আহমদ, হাফিজ ছমির হোসেন। কাউন্সিল অধিবেশন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আবু আইয়ুব আনছারী,

মাওলানা আকবর আলী, মাওলানা নিজাম উদ্দিন, হাফিজ সমছু মিয়া সুজল, মো: ইউনুস আলী, মাহিম আহমেদ, মাওলানা জিয়াউল হক, মাওলানা ফয়জুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা দিলোয়ার হোসেন, মাওলানা জহিরুল ইসলাম জহির, মো: ইসলাম উদ্দিন, মাওলানা হারুন রশীদ।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শওকত আলী, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মুফতি মাওলানা বদর উদ্দিন আল আমিন। পরে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ এবং পৌর আল ইসলাহর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন ইকড়ছই সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন।

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকদলে সেক্রেটারি আবুল হোসেনকে পৌর বিএনপির সম্মাননা স্মারক ক্রেষ্ঠ প্রদান

স্টাফ রিপোর্টারঃ-

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে জগন্নাথপুর পৌর বিএনপি উদ্যােগে দলীয় কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।

জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন।

পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি সালাহ উদ্দিন মিঠু, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তকবুর হোসেন, সাংগঠনিক সম্পাদক শামছুল হক সমছু, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম,

পৌর যুবদলের আহবায়ক লিটন আহমদ, যুগ্ম আহবায়ক শামীম আহমদ, হেলাল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য আশরাফুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম খেজর, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মারজান চৌধুরী, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ,

যুগ্ম আহবায়ক জুনায়েদ আহমদ হামজা। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি হাসান। পরে সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন ও ইটালির মিলান বিএনপি নেতা ছাব্বির আহমদকে পৌর বিএনপি ও শ্রমিক দলের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেষ্ঠ প্রদান করা হয়।

জগন্নাথপুরে ইউএনও’র বিদায় উপলক্ষে মাদরাসা শিক্ষক সমিতির সম্মাননা ক্রেস্ট প্রদান

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  আল-বশীরুল ইসলাম এর বিদায় উপলক্ষে মাদরাসা শিক্ষক সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

আজ সোমবার (১১নভেম্বর) দুপুরে ইউএনও কার্যালয়ে এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।

এসময় মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সহ সভাপতি মাওলানা মখছুছুল করীম চৌধুরী, সাধারণ সম্পাদক ড. সৈয়দ রেজওয়ান আহমদ,

যুগ্ম সম্পাদক মাওলানা মোঃ সায়ফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সালেহ আহমদ, নির্বাহী কমিটির সদস্য মাওলানা মোঃ সোলায়মান হেকীম, মাওলানা মোঃ নূরুল ইলসাম, মাওলানা লুৎফুর রহমান উপস্থিত ছিলেন।