জাপা নেতা বিশিষ্ট শালিষী ব্যক্তিত্ব আলতাব আর নেই!

স্টাফ রিপোর্টঃ  জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের হাছন ফাতেমাপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট শালিষী ব্যক্তিত্ব জাপা নেতা আতাউর রহমান আলতাব ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রবিবার (১০ নভেম্বর)দিবাগত রাত ৩ টা কুড়ি মিনিটের সময় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কেউনবাড়ি এলাকার বাসিন্দা সমাজসেবক মোল্লা মোঃ সুলতানের ফেইসবুক আইডিতে পোস্ট করা তথ্য মৃত্যুর সংবাদ জানা গেছে। অত্যন্ত সদালাপী নিরহংকার আতাউর রহমান আলতাব জাতীয় পার্টির নিবেদিত সংগঠক ছিলেন, একাধিকবার মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিস্তারিত আসছে,,,,।

জগন্নাথপুরে পুলিশের অভিযানে হত্যা মামলার ৩ আসামীসহ ৪ জন গ্রেফতার

স্টাফ রিপোর্ট ঃ  সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার ৩ আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে। রোববার তাদেরকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত হত্যা মামলার ৩ আসামী হচ্ছে- হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর গ্রামের মৃত ইমান উদ্দিনের ছেলে দিদার হোসেন (২৫), মফিজ উদ্দিনের ছেলে মোঃ জাহিদ হাসান (২১), শাহাব উদ্দিনের ছেলে বাবলু মিয়া (১৯)। এছাড়া আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী জগন্নাথপুর পৌর এলাকার বাড়ি জগন্নাথপুরের মৃত নানু মিয়ার পুত্র ময়না মিয়া (২২) কে গ্রেফতার করা হয়।

জগন্নাথপুর থানা সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আখন্দের দিক নির্দেশনায় এস আই মোহাম্মদ সাকিব হোসেন ও এস আই মোঃ শাহীন হোসেন সঙ্গীয় ফোর্সসহ ময়মনসিংহে গত শনিবার রাতে অভিযান চালান। পরে রাত সাড়ে ৩ টার দিকে জগন্নাথপুর থানায় হত্যা মামলার এজাহারভুক্ত ৩ আসামীকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে জগন্নাথপুর থানার মামলা নং-০২,
ধারা- ১৪৩/৩২৩/৩২৫/ ৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড। অপরদিকে, শনিবার রাত সাড়ে ১২ টার দিকে জি আর মামলার আসামী ময়না মিয়াকে গ্রেফতার করা হয়।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে রোববার সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। জটুডে

নিখোঁজের ৮ দিন পর শিশু মুনতাহা আক্তার জেরিনের মৃত দেহ উদ্ধার

স্টাফ রিপোর্ট ঃ

রবিবার (১০ নভেম্বর) ভোরে নিজ বাড়ির পাশের পুকুর থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মুনতাহা কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।

পুলিশ জানায়, বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার হয়।ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।মুনতাহার গলায় রশি পেঁচানো ছিলো।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আওয়াল জানান, রবিবার (১০ নভেম্বর) ভোর ৪টার দিকে মুনতাহার নিজ বাড়ির পুকুরে তার নিথর দেহের সন্ধান পাওয়া যায়। তার গলায় রশি পেঁচানো ছিল। শরীরে ক্ষত চিহ্ন রয়েছে। মরদেহ দেখে বোঝা যাচ্ছে তাকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরেই নিখোঁজ শিশুটির সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেইজে পোস্ট দেওয়া হয়। গত ৩ নভেম্বর বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু মুনতাহা আক্তার জেবিন।

মুনতাহার বাবার দাবি, তাকে পরিকল্পিতভাবে অপহরণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরে শিশু মুনতাহা। পরে আশপাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। কিন্তু বিকেলে হলে বাড়ি না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। তারপর থেকে তাকে কোথাও পাওয়া যায়নি। জটুডে

চিলাউড়া-জগন্নাথপুর সড়ক প্রসস্তকরনসহ সংস্কারের দাবীতে সভা অনুষ্ঠিত

মো: হুমায়ুন কবির :-

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া- জগন্নাথপুর সড়ক প্রসস্তকরণসহ  সংস্কারের দাবীতে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় বৃহত্তর চিলাউড়া গ্রামবাসীর আয়োজনে চিলাউড়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

চিলউড়া গ্রামের বিশিষ্ট মুরব্বী সাবেক মেম্বার মোঃ সুরুত আলীর সভাপতিত্বে ও  বাংলাদেশ জামায়াতে ইসলামী চিলাউড়া হলদিপুর ইউনিয়ন শাখার সহ সাধারন সম্পাদক রেজাউল করিম রিপনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন

সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও যুক্তরাজ্য বিএনপি নেতা  হাজী এম এ রব, মাওলানা সেরুজ্জামান, সাবেক ইউপি সদস্য সাব্বির আহমদ, মাওলানা মোঃ আলী আক্কাস,  স্পেন প্রবাসী হারুনুর রশীদ, বিশিষ্ট সমাজ সেবক ছায়াদ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মোঃ আরজু মিয়া,

সমাজকর্মী  দিলোয়ার হোসেন, তরুণ  ছাত্রনেতা তুহিনুর রহমান, ছাত্র শিবির সিলেট এমসি কলেজ শাখার সাধারন সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, তরুন সমাজকর্মী  রুজিল ইসলাম, শিক্ষার্থী জসীম উদ্দিন রাহমানীসহ আরো অনেকে।

বক্তারা বলেন, জগন্নাথপুর উপজেলা সদরের সাথে যোগাযোগ স্থাপনকারী চিলাউড়া- জগন্নাথপুর সড়ক ভেঙে চুড়ে একাকার হয়ে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। গাড়ি চলাচল তো দূরের কথা পায়ে হেটে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।

দীর্ঘদিন ধরে স্কুল, কলেজ ওমাদরাসার শিক্ষার্থীরাসহ বৃহত্তর চিলাউড়াবাসী জীবন -জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে চলাচল করছেন। জরুরী ভিত্তিতে সড়কটি প্রসস্থকরন সহ সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ হোসাইন আহমদ খান। এসময় চিলাউড়া হলদিপুর ইউনিয়নের  সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

জগন্নাথপুরে কিশোরকন্ঠ মেধাবৃত্তি -২৪ সম্পন্ন

জগন্নাথপুর প্রতিনিধি:-

একযোগে সুনামগঞ্জ জেলা ভিত্তিক কিশোরকন্ঠ মেধাবৃত্তি প্রকল্প-২৪ শের কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরিক্ষা-২৪ সম্পন্ন হয়েছে। ২ নভেম্বর (শনিবার) সকাল ১০ টায় একযোগে জেলার ১২ টি উপজেলায় একযোগে শুরু হয় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরিক্ষা।

তারই ধারাবাহিকতায় জগন্নাথপুর উপজেলার আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় ও আল জান্নাত ইসলামিক এডুকেশন  ইনিস্টিউট কামিল মাদরাসায় সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরিক্ষা। এসময় হল পরিদর্শন করেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম জগন্নাথপুর উপজেলা শাখার সাবেক পৃষ্টপোষক জামাল উদ্দিন বেলাল, আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট কামিল মাদ্রাসার প্রিন্সিপাল  শহিদুল ইসলাম নিজামী, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান,

কেশবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পলাশ আহমদ,  আল জান্নাত ইসলামিক এডুকেশন  ইনিস্টিউট কামিল মাদরাসার শিক্ষক সামছুল হুদা।  উপস্থিত ছিলেন জগন্নাথপুর  উপজেলা মেধাবৃত্তি হল প্রধান রাখাব আহমদ শিশির, আবু তাহের সিদ্দিক, জাকির হোসাইন, হল পরিদর্শক রুহুল আমিন, কয়েস মামুন, আলিম উদ্দিন,মোজাম্মেল হোসাইন, শাহিনুর রহমান, তাজুল ইসলাম, সায়েক আহমদ,

আফজাল আহমেদ,সোহরাব আহমদ, রায়হান আহমদ, তানভীর আহমদ, হোসাইন আহমদ, এনামুল হক, নজরুল ইসলাম, বেলাল আহমদ,ফারজান আহমদ, শাহিনুর রহমান,  কামরান আহমেদ, সায়েম আহমেদ, তামিম আহমেদ, জিহাদ বাদশা, তরিকুল ইসলাম আদনান, ইমন আহমেদ,  সালমান আহমেদ, সুজন আহমেদ, হোসেন আল বান্না , রেদুয়ান তাহমীদ রিমন, জাবের আহমদ, সাকির আহমদ, মাহমুদ আল হাসান, সামির আহমদ, নাঈম আহমদ, জিহানুল হক, সাবাজ আলী প্রমূখ।

জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের ১৮তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের ১৮তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ৩১ অক্টোবর সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার স্কুল, আলীয়া মাদরাসা ও কওমি মাদরাসার ৮ম শ্রেণী সমমান পরীক্ষায় ২১টি আলীয়া মাদ্রাসা, ১৯টি উচ্চ বিদ্যালয় ও ১১টি কওমী মাদ্রাসার মোট ২শ ৫৫জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করেন।

পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রগুলো পরিদর্শন করেন ট্রাস্টের সদস্য সচিব সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ সৈয়দ রেজুওয়ান আহমদ। এসময় উপস্থিত ছিলেন হলিয়ারপাড়া জা. কা. সুন্নীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ড. মঈনুল ইসলাম পারভেজ, ট্রাস্ট পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ আলহাজ সৈয়দ খায়রুল ইসলাম, কবি সাহিত্যিক সৈয়দ ওবায়দুল হক, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জাবের, মাদরাসা গভর্ণিং বডির সদস্য হাফিজ সৈয়দ উযায়রুল হক মমনু,

সৈয়দ শিব্বির আহমদ সদরুল, কামরাখাই জয়নগর দাখিল মাদরাসার সুপার মাওলানা আমিরুল ইসলাম, মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হামজা, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেখলেছুর রহমান,  সৈয়দপুর ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান, সৈয়দ শাহ শামছুদ্দীন দারুল হাদীস বালিকা মাদরাসার শিক্ষা সচিব মাওলানা বেলাল আহমদ,  হযরত আবু বকর সিদ্দিক রা. দাখিল মাদরাসার সুপার মোঃ ইকবাল চৌধুরী, পূর্ব বুধরাইল আটঘর আউদত দাখিল মাদরাসার সহ সুপার মোঃ নুরুল ইসলাম তারেক, ষড়পল্লী স্কুল এণ্ড কলেজের শিক্ষক টি এন বর্মন,

পীরেরগাঁও সুন্নীয়া দাখিল মাদরাসার মাওলানা সামাদুল ইসলাম, রসুলগঞ্জ আলিম মাদরাসার মেঃ আব্দুন নূর, হবিবপুর কেশবপুর ফাজিল মাদরাসার এ টি এম শাকের, মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের তোফাজ্জিল হোসাইন, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের মোঃ আকবর আলী, কুবাজপুর ইসলামিয়া মাদরাসার মোঃ আনিসুর রহমান, উত্তর কালনীরচর দাখিল মাদরাসার মোঃ তাজুদ আলী, ইশহাকপুর লুদরপুর এনায়েতনগর দারুল হাদীস মাদরাসার কাওসার আহমদ, কুবাজপুর মাদরাসার রফিকুল ইসলাম, আইডিয়াল গার্লস উচ্চ বিদ্যালয়ের সৈয়দ জাওয়াদ, হলিয়ারপাড়া ফাজিল মাদরাসার মোঃ জানু মিয়া,

সোনাতনপুর ইসলামিয়া মাদরাসার রওনক হোসেন, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের পিযুষ দেবনাথ, হযরত শাহজালাল রহ. কুবাজপুর সুন্নীয়া দাখিল মাদরাসার মো: শামছুল ইসলাম, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের মোঃ কামরুল ইসলাম, জয়দা আরাবিয়া দাখিল মাদরাসার নাজমীন নাহার, রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আবুল কাসেম, ইকড়ছই জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার মোঃ রেদওয়ানুর রহমান, রসুলপুর দাখিল মাদরাসার শাহীনূর ইসলাম, চিলাউড়া দারুস্সুন্নাহ আলিম মাদরাসার আব্দুল মান্নান,

সোনাতনপুর ইসলামিয়া মাদরাসার মোঃ ফখরুল ইসলাম, রসুলপুর বনগাঁও দাখিল মাদরাসার মাওলানা আব্দুল্লাহ, সৈয়দপুর ফাজিল মাদরাসার মোঃ নূরুল হক, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের মিহির কান্ত দাশ প্রমূখ। অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মিলাদ মিয়া জিম্মাদার, মোঃ আব্দুল হান্নান, মোঃ কামরুল ইসলাম, মোঃ রাজন মিয়া, ফাহিম আহমদ, মোঃ ফজর আলী, মোছা. শেফা বেগম কামালী, মোছা. রুজি বেগম, আরিজুন নেছা, রাশেদা বেগম, হাফছা বেগম, রুবিনা বেগম লিপি রানী দাশ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৫ সালে সৈয়দপুর ইশানকোনা গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ হুমায়ুন কবির ফুজেল তার মা হালিমা খাতুনের নামে এ ট্রাস্ট গঠন করে উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করে আসছেন।

সুনামগঞ্জ শহরে মা -ছেলে খুন

স্টাফ রিপোর্টঃ

সুনামগঞ্জ পৌর শহরের হাছন নগর এলাকার একটি বাসায় মা-ছেলে খুন হয়েছেন।আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

নিহতরা হলেন ফরিদা বেগম (৪৫) ও তার সন্তান মিনহাজ (২০)। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায়। বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক। অফিসার ইনচার্জ নাজমুল হক জানান মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঐ বাসায় থাকা নিহত ফরিদা বেগমের খালাতো বোনের ছেলে ফয়সাল ও ফাহমিদ পলাতক রয়েছে।

লাশ দু’টির সুরতহাল প্রতিবেদন তৈরীর পর ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্বজনরা জানান, শহরের পুলিশ সুপার বাংলো এলাকার একটি বাসায় নিহত ফরিদা বেগম তার ছেলেকে নিয়ে থাকতেন। পাশের রুম ভাড়া দিয়েছিলেন তার খালাতো বোন ও বোনের ছেলেকে।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে বাসায় কাজের মহিলা এসে ঘর খোলা ও তাদের লাশ মাটিতে পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ দু’টি উদ্ধার করেন। বিস্তারিত আসছে,,,,,,,,।

জগন্নাথপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ-

বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার আয়োজনে ২০০৬ সালের ২৮অক্টোবর ও ২০২৪ সালের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৮অক্টোবর)  সোমবার বিকেলে জগন্নাথপুর উপজেলা সদরস্থ আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলার শিল্প ও বাণিজ্য বিভাগীয় সাধারন সম্পাদক এডভোকেট রেজাউল করিম তালুকদার।

সেক্রেটারি মাওলানা  আফজাল হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর এডভোকেট আবুল বাশার, জামায়াতে ইসলামী মহানগর  পেশাজীবি থানা আমীর এডভোকেট ইয়াসিন খান,  শান্তিগঞ্জ উপজেলা  জামায়াতের আমীর হাফিজ আবু খালেদ,

জগন্নাথপুর উপজেলা জামায়াতের  নায়েবে আমীর মাওলানা মোঃ দরছ উদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশন জগন্নাথপুর উপজেলা  সভাপতি মোঃ দিলোয়ার হোসেন, পৌর সভাপতি আব্দুল কাইয়ূম, জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলার মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য মাষ্টার মোঃ আবু তাইদ,

ছাতক উপজেলা যুব ফোরামের সভাপতি নাজমুল হোসেন, কলকলিয়া ইউনিয়ন সভাপতি মোঃ লুৎফুর রহমান, পেশা জীবি পরিষদের সভাপতি মোঃ কবির উদ্দিন, আইবিডাব্লিউএফের উপজেলা সভাপতি মোঃ জামাল উদ্দিন বেলাল, উপজেলা এইচ আরডি সেক্রেটারি  আ হ ম ওয়ালি উল্লাহ,

শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সেক্রেটারি  হাফিজ আব্দুল মুক্তাদির খালেদ, রানীগঞ্জ ইউনিয়ন  সভাপতি হাফিজ আনোয়ার হোসাইন, পাইলগাঁও ইউনিয়ন সভাপতি বেলায়েত হোসেন গুলজার, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন সেক্রেটারি রিয়াজ উদ্দিন রাজু, সৈয়দপুর-শাহারপাড়া  ইউনিয়ন  সভাপতি  সৈয়দ আব্দুল আলী, আশারকান্দি ইউনিয়ন সভাপতি মোঃ নেকবর মিয়া,

ছাত্র শিবির জগন্নাথপুর উপজেলা পশ্চিম শাখার সভাপতি  রাকাব আহমদ শিশির, উত্তর শাখার সভাপতি মোঃ জাকির হোসাইন, পূর্ব শাখার সভাপতি মোঃ আবু তাহের ও সদিক আহমদ প্রমুখ। আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জামায়াত নেতা এনাম আহমদ,  মাওলানা হোসাইন আহমদ,  রেজাউল করিম রিপন, আলী আহমদ,

জুলফিকার আহমদ মনি, শাহ আহমদ হোসেন আকমল, জান্নাতুল ফেরদাউস, তাজুদ আলী, শাহ আলম, সৈয়দ মুস্তাকিম আহমদ, সৈয়দ ফখরুল ইসলাম, জালাল আহমদ, কয়েছ মামুন, আলিম উদ্দিন, নেছার উদ্দিন, সুজন আলম, আবুল কাশেম, মাওলানা হোসাইন আহমদ সহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিবির কর্মী তরিকুল ইসলাম আদনান, ইসলামি সঙ্গীত পরিবেশন করেন শিবিরে সাথী মোঃ তামিম আহমদ।

জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টারঃ-

গৌরব  ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৬ বছর৷ বাংলাদেশ জাতিয়তাবাদী যুবদল এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌর যুবদল৷ বাংলাদেশ জাতিয়তাবাদী যুবদল এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত রবিবার ২৭ অক্টোবর  দুপুর ১২টায় জগন্নাথপুর উপজেলা বিএনপির কার্যালয়ে কেন্দ্রীয় যুবদলের কর্মসুচির অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷

জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম এর সভাপতিত্বে, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন ও জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শামিম আহমেদের পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও জগন্নাথপুর উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি  আব্দুল মুকিত, জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম এ মতিন, যুক্তরাজ্য স্বেচছাসেবক দলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচছাসেবক দলের সাবেক সদস্য আবুল হোসেন,

যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ, ঢাকা বিমান বন্দর থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন৷ শুভেচ্ছা বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া৷ আরও বক্তব্য রাখেন

সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজি সুহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আহবায়ক মিয়া মোহাম্মদ ইউসুফ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ ইসহাক আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম লেবু, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাদেক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রাসেল বক্স, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জাকির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রুহুল আমিন খান,

উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল মুহিত, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক বিলাল আহমদ, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল বশির, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক হেলাল মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক তারেক মিয়া, পৌর যুবদলের  যুগ্ম-আহবায়ক আবুল হোসেন রাব্বি সহ আরও অনেকে৷ এসময় উপস্থিত ছিলেন

জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটারিয়ান জামাল উদ্দিন আহমেদ, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তকবুর মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুসাব্বির আহমদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল হক, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মিজান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন,

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর  ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ, পৌর ছাত্রদের সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মারজান চৌধুরী সহ জগন্নাথপুর উপজেলা যুবদলের সদস্য বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ইউনিয়নের নেতাকর্মী বৃন্দ, জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য বৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি,

সাধারণ সম্পাদক সহ নেতাকর্মী বৃন্দ৷ সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাদেক আহমদ৷ বক্তারা যুবদলের প্রতিষ্টাতা শহীদ জিয়াউর রহমান কে গভির শ্রদ্ধার সাথে স্বরণ করেছেন এবং মাগফিরাত কামনা করেছেন৷ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন৷ জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজুর রহমান হাফিজের মাগফিরাত কামনা করেছেন৷ গনতন্ত্র, স্বাধিনতা, সার্বভৌমত্ব,সর্বপরি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার  আন্দোলনে ও জুলাই আগষ্টে যারা রাজপথে শহীদ হয়েছেন সকল বীর শহীদদের মাগফিরাত কামনায় করেছেন৷

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাম্য মানবিক বাংলাদেশ বির্নিমানে কাজ করে যাওয়ার যুবদলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়েছেন৷ জগন্নাথপুর উপজেলা বিএনপির স্বাস্থ বিষয়ক সম্পাদক ডাঃ মারজান আহমেদের তত্ত্বাবধানে ৪ সদস্যের ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে জগন্নাথপুর উপজেলা ও  জগ্ননাথপুর পৌরসভার অসহায় হতদরিদ্র প্রায় ১৫০ জন রোগিকে ফ্রি চিকিৎসা ও ঔষধ  বিতরণ করা হয়েছে৷

একজন কর্মী হিসেবে পাশে থাকতে চাই— কয়ছর এম আহমদ

স্টাফ রিপোর্টারঃ-

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য যুক্তরাজ্য বিএনপির তিন বারের সফল সাধারন সম্পাদক সাবেক ছাত্র নেতা কয়ছর এম আহমদ এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় চিলাউড়া হলদিপুর ইউনিয়নের  ৮নং ওয়ার্ড বিএনপির, যুবদল, ছাত্রদল ও সহযোগি সংগঠনের উদ্যােগে যুক্তরাজ্য বিএনপি নেতা শফিকুল ইসলাম ফরাছ ও সুজাতুল ইসলাম সুজাত এর সার্বিক সহযোগিতায় এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

সংবর্ধিত অতিথির বক্তব্য যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন, আমাকে কেউ নেতা বলে সম্বোধন করবেন না। আমি আপনাদের সন্তান, জাতীয়তাবাদী দলের একজন কর্মী। আমি কর্মী হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।

দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যেভাবে বিগত ১৭ বছর  আপনারা আন্দোলন করেছেন, আজকে গভীর রাত পর্যন্ত  যেভাবে বসে  আজকের অনুষ্ঠান উপভোগ  করছেন তাই প্রমান করে আপনারা তারেক রহমানের একমাত্র হাতিয়ার হিসেবে একটা প্রোপ করেছেন।

তিনি আরো বলেছেন শেখ হাসিনা বাংলাদেশের হাজার হাজার নেতাকর্মীকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, সে আলিম উলামাদেরকেও জঙ্গি বানিয়েছে। এই হাসিনা হেফাজতের নেতৃবৃন্দকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। তিনি আরো বলেন বৃহত্তর সিলেটের নেতা এম ইলিয়াছ আলী সহ হাজার হাজার নেতা কর্মীকে গুম খুন করেছে শেখ হাসিনা। এর প্রত্যেকটি বিষয়ের বিচার করব আমরা ইনশাআল্লাহ।

চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি দুদু মিয়া সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি নেতা  শফিকুল ইসলাম ফরাছ। মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম আলাল ও যুবদল নেতা রুবেল আহমেদ এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল,

জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক উপজেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন আহমদ, যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি সুজাতুর রেজা, লন্ডন মহানগর বিএনপির সহ সভাপতি এম এ রব, বার্সুলনা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইপসুইচ বিএনপি নেতা মোঃ সাজ্জাদ,

জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুক্তরাজ্য বিএনপি নেতা রাজু আহমদ, জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি এম এ মতিন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক আবুল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল  হক সমসু, সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জুনায়েদ আহমদ, ফ্রান্স বিএনপি নেতা হারুনুর রশীদ,

জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম আহবায়ক জুবেদ আলী লকন, পৌর যুবদলের আহবায়ক লিটন আহবায়ক, যুগ্ম আহবায়ক শামীম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক হাজি হারুনুর রশীদ, স্বেচ্ছাসেবক দল নেতা এম এ মানিক সহ আরো অনেকে।