জগন্নাথপুরে যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দের দলীয় কার্যালয় পরিদর্শন

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর উপজেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করেছেন যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দ।

আজ শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নেতৃবৃন্দরা দলীয় কার্যালয়ে পৌছলে জগন্নাথপুর বিএনপির নেতাকর্মীরা তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, সোয়ানছি বিএনপি শাখার সাধারন সম্পাদক  জয়নাল কোরেশী, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল মতিন লাকি,

ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাধারন সম্পাদক আওলাদ হোসেন, যুক্তরাজ্য বিএনপি নেতা কবির আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকদল নেতা আলিফ মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অচিরেই দেশনায়ক তারেক রাহমান বাংলাদেশে ফিরে আসবেন– কয়ছর এম আহমদ

মো: হুমায়ুন কবির:-

যুক্তরাজ্য বিএনপির তিন বারের সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা কয়ছর এম আহমদ বলেছেন আমার মা কে কাছে নিয়ে দেখতে পারলেও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে জালিম স্বৈরাচারী আওয়ামিলীগ সরকার বন্দি করে রাখার কারণে দেশনায়ক তারেক রাহমান তাঁর মমতাময়ী মা’কে দেখতে পারেননি। অচিরেই দেশনায়ক তারেক রাহমান এই নতুন স্বাধীন বাংলাদেশে ফিরে আসবেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ৪টায় উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পৌর পয়েন্টে  গণসংবর্ধনা সভায় যুক্তরাজ্য বিএনপির তিন বারের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আওয়ামী লীগ সরকারের গুম হওয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক সিলেটের কৃতিসন্তান এম ইলিয়াস আলী সহ স্বৈরাচারী শেখ হাসিনার সময়ে গুম হওয়া সকল নেতাকর্মী সন্ধানের দাবী জানান। একটি পৌরসভা ও  ৮টি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা  খণ্ড খণ্ড মিছিল সহকারে সংবর্ধনা অনুষ্ঠানে এসে যোগ দেন।

গণসংবর্ধনায় আগত সংবর্ধিত অতিথিদের বসার জন্য প্রায় ২শত আসনের একটি বৃহৎ মঞ্চ তৈরি করা হয়। এদিকে দুপুরে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে শতাধিক গাড়িবহর নিয়ে যুক্তরাজ্য বিএনপির  সংবর্ধিত অতিথিবৃন্দ সহ বিএনপি কেন্দ্রীয় ও সিলেট বিভাগের নেতৃবৃন্দ জগন্নাথপুরে এসে পৌঁছালে কয়ছর এম আহমেদকে উপজেলা ও পৌর  বিএনপির নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত এম এ মুকিতের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীদ লুনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন মিলন।

সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহীন ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন আহমেদের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন,  সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল। বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী,

মৌলভীবাজার জেলা বিএনপির সাধারন মিজানুর রহমান, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক মিছবাহুজ্জামান জামান সোহেল,   সুনামগঞ্জ জেলা আইনজিবি ফোরামের সভাপতি এডভোকেট মাসুক আলম, যুক্তরাজ্য বিএনপি সহ সভাপতি তাজুল ইসলাম, যুক্তরাজ্যে বিএনপির সহ-সভাপতি  সুজাতুর রেজা,

যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মুজিবুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সহ সম্পাদক ফেরদৌস আলম, যুক্তরাজ্য বিএনপির অর্থ সম্পাদক ছালেহ আহমদ গজনবী, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুক্তরাজ্য বিএনপি নেতা রাজু আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের  সাধারণ সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির সভাপতি এম এ মতিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোছাব্বির আহমদ,

পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তকবুর হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম আহবায়ক জুবেদ আলী লকন, পৌর যুবদলের আহবায়ক লিটন আহমদ, যুগ্ম আহবায়ক শামীম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের  আহবায়ক হাজি হারুনুর রশীদ, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নুরুল আমীন, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম খেজর, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ, কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমীনসহ বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ  রাজনৈতিক মামলা সহ  নিরাপত্তাহীনতার  কারণে গত ১ যুগ ধরে যুক্তরাজ্য থেকে মাতৃভূমিতে আসতে পারেননি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর তিনি গত ১৬ অক্টোবর ৭৭  নেতাকর্মীকে সফরসঙ্গী করে যুক্তরাজ্য থেকে সৌদিআরবে গিয়ে পবিত্র ওমরা পালন শেষে করেন এবং ২০ অক্টোবর ভোরে এসে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

২১ অক্টোবর সোমবার দুপুরে কয়ছর আহমদের নেতৃত্বে সফরসঙ্গী নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে বিএনপির দলীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। ২২ অক্টোবর(মঙ্গলবার) কয়ছর এম আহমেদ তাঁর  সফরসঙ্গী  যুক্তরাজ্য বিএনপির শতাধিক নেতাকর্মী নিয়ে  তাঁর জন্মস্থান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আসলে তাকে গণসংবর্ধনা প্রদান করা হয়।

জগন্নাথপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালী, সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ-

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই  (নিসচা) জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর)  সকাল ১০ টায় বর্নাঢ্য র্যারীটি জগন্নাথপুর পৌর শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সমাবেশে নিরাপদ সড়ক চাই (নিসচা) জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি জাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান তালুকদারের পরিচালনায়প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ।

এসময় বিশিষ্ট সমাজ সেবক আশরাফুজ্জামান বাদশা, নিসচার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনহার, জয়নুল হক জয়, সহ সাংগঠনিক সম্পাদক শামিনুর রহমান, সদস্য জুয়েব হোসাইন, আলাউর রহমান, জুয়েল হোসেন,

রুবেল আহমদ, ফয়ছল আহমদ, আলী হোসেন, কাহার মিয়া, ছায়াদ মিয়া, জাকারিয়া হোসাইন, নুরুল আমিন, শামিম আহমদ, সজিব আহমদ, ইমরান আহমদ আলাউদ্দিন, মোহাম্মদ জামি,রাহি প্রমুখ উপস্থিত ছিলেন।

কয়ছর এম আহমেদ এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টারঃ-

যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২১শে অক্টোবর)  দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিতের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন আহমদ এর পরিচালনায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক উপজেলা বিএনপির সহ সভাপতি ড. এডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সৈয়দ মোছাব্বির আহমদ, আব্দুস সোবহান, যুগ্ম সম্পাদক আবু তালেব,  যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক নেওয়ার খান, যুব বিষয়ক সম্পাদক আলীম উদ্দিন,

উপজেলা বিএনপির সহ  প্রচার সম্পাদক  নুরুল আলম, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, সিনিয়র যুগ্ম আহবায়ক জুবেদ আলী লকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, পাইলগাও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ জুবায়ের আহমদ আবু, আশারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক কাবেরী, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রাহিন তালুকদার,

রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি চান মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপি নেতা মাসুদ আহমদ, মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আখলুল করিম, পাটলী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুল আলম, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান, কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমীন সহ আরো অনেকে।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা দবিরুল ইসলাম। আজ সোমবার থেকে দলের কোন কর্মী যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ঐ সিদ্ধান্ত সকল ইউনিট প্রদানকে অবিহিত করা হয়েছে। প্রস্তুতি সভায় উপজেলা ও প্রত্যেক ইউনিয়নের বিএনপি নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

একযুগ পর জন্মস্থানে ফিরে সভায় বক্তব্য রাখবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কয়ছর এম আহমদ

একযুগ পর জন্মস্থানে ফিরে সভায় বক্তব্য রাখবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কয়ছর এম আহমদ

স্টাফ রিপোর্টার:-

দীর্ঘ একযুগ পর দেশে ফিরেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। তার সঙ্গে দেশে ফিরেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের রোষানলে পড়ে নির্বাসিত আরও ৮৫ জন প্রবাসী নেতা।

যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা,যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আবুল হোসেন,বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন,সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালিক, সাবেক সহ সভাপতি জালাল উদ্দিন,সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান,সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কবির, স্বেচ্ছাসেবক দল সভাপতি রফু মিয়া,ও সিটি যুবদলের সভাপতি কয়ছর আলী শাহীন,বিত্রনপি নেতা ইমরান আহমেদ,সাজু আহমেদ এবং যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আব্দুর রউফ,সহ সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী,লন্ডন সিটি বিএনপির সভাপতি বাদল মিয়া,সহ ৮৫জন যুক্তরাজ্য বিএনপি ও বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে মঙ্গলবার (২২ অক্টোবর)ডাবর ছয়হারা রাস্তা হয়ে দুপুর ১ টা ৩০ মিনিটে জগন্নাথপুর পৌরপয়েন্টে আয়োজিত সুন্দর ও সমৃদ্ধশালী নতুন আশা,নতুন উদ্দীপনা,নতুন অঙ্গীকার,নতুন প্রতিশ্রুতি,নতুন সপ্ন নতুন বাংলাদেশ বিনির্মানের ওপর দুপুর ৩ টায় জনগনের প্রতি ভাষন প্রদান করবেন তিনি।

এদিকে কয়ছর এম আহমেদ ও তার সফর সংঙ্গীদের জগন্নাথপুর আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ ইসলাম উদ্দীন খান বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি।

জটুডে/এহাই

কয়ছর এম আহমেদ এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মিরপুর ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা, লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টারঃ-

যুক্তরাজ্য বিএনপির তিন বারের সফল সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সুনামগঞ্জ -৩ আসনের মাটি ও মানুষরের নেতা কয়ছর এম আহমেদ এক যুগ পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  (১৯ অক্টোবর) বিকেল ৩ টায় বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন টিম প্রধান জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন আহমদ।

মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ নুরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আখলুল করিমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির  ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ড. এডভোকেট জিয়াউর রহিম শাহিন,

উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জুবেদ আলী লকন, যুগ্ম আহবায়ক রাসেল বকস, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সহ আরো অনেকে।

এসময় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মিরপুর বাজার ও কেউনবাড়ি বাজারে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে ২২ তারিখে জগন্নাথপুর পৌর পয়েন্ট আয়োজিত সংবর্ধনা সভাকে সফল করার লক্ষে লিফলেট বিতরণ করা হয়।

ঐতিহ্যবাহী মুজিব মার্কেট বাজার পরিচালনা কমিটি গঠন

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামে ঐতিহ্যবাহী মুজিব মার্কেট বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি দুটি গ্রাম বাউধরন ও স্বজনশ্রী এলাকার সমাজসেবক ও ব্যবসায়ী ব্যক্তিবর্গদের সমন্বয়ে শাহ মহসিন আহমদ মামুরকে সভাপতি শাহিনুর রহমান শাহীনকে সাধারন সম্পাদক করে দুই বছর মেয়াধী বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়।

বাজার পরিচালনা কমিটির উপদেষ্টারা হলেন হাজি সামির আলী, হাজি মাসুক মিয়া, হাফিজুর রহমান প্রতাপ, আফজল হোসেন, মিছবাউজ্জামান, আব্দুল মতিন, আশ্রব মিয়া, ময়না মিয়া, হাফিজুর, আনর মিয়া, টাকন মিয়া, ফারুক কামাল, আব্দুল মজিদ, হাজি হামদু মিয়া, মোঃ আখলাকুর রহমান, ডাঃ মোঃ হীরা মিয়া, ফুলসাদ মিয়া, সুরত আলী, আংগুর মিয়া, মোঃ আক্কাছ মিয়া, এলাইছ মিয়া।

বাজার পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি জামাল উদ্দিন, ফয়জুল করিম, নাসির মিয়া, রাজু আহমদ, সুহেল মিয়া, শামীম আহমদ,  সহ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম জাবেদ, মোঃ সেজু মিয়া, শেখ অলিউর রহমান,  মোঃ সালেহ হক, মতিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ মিঠু, সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সুহেল আহমদ, ছাদিকুর রহমান, রাজু আহমদ,

অর্থ সম্পাদক আলমগীর হোসেন, সহ অর্থ সম্পাদক আব্দুল্লাহ, প্রচার সম্পাদক রাজু রায়হান, সহ প্রচার সম্পাদক সায়েক আহমদ, মহসিনুর রহমান গিলমান, দপ্তর সম্পাদক পাবেল আহমদ, সহ দপ্তর সম্পাদক সাগর আহমদ সাজু, সমাজসেবা সম্পাদক মিনার হোসেন লিমন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ ক্বারী আবদাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মনির হোসেন, যুব বিষয়ক সম্পাদক মোঃ লিকছন মিয়া, শ্রম ও জনকল্যান সম্পাদক মোঃ সাইদুর রহমান,

সদস্য আংগুর মিয়া, আনছার মিয়া, কামাল মিয়া, তাজুল ইসলাম, রাসেল মিয়া, সুহেল মিয়া, রাহিম আহমদ, কাহার মিয়া, গউছ মিয়া, রতন বাবু, আব্দুল গনী, হৃদয় মিয়া, জালাল মিয়া, কালাচান, সেলন মিয়া,  রহিম মিয়া, রুহুল মিয়া, সিদ্দিকুর রহমান, হোসাইন আহমদ, শাফিকুল, শহীদুল ইসলাম,  খয়রুল ইসলাম, দুদু মিয়া, চেরাগ আলী, আখতার, শিপন মিয়া, জমির মিয়া, নজরুল ইসলাম, সজ্জাদ মিয়া, আল আমিন, এনামুল হক ভান্ডারী, হানর মিয়া।

কয়ছর এম আহমেদের গণসংবর্ধনাকে সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টারঃ-

যুক্তরাজ্য বিএনপির তিন বারের সফল সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার  মাটি ও মানুষরের নেতা কয়ছর এম আহমেদ এক যুগ পর বাংলাদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ২২ অক্টোবর সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে।

উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠান  সফল করার লক্ষে আজ শুক্রবার  (১৮ অক্টোবর)  সন্ধ্যায় বিএনপির দলীয় কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশিদ হারুন এর সভাপতিত্বে ও  পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক নুরুল আমিনের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক  মিজানুর রহমান মিজান, নেওয়াজ মিয়া, হারুন মিয়া, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক কামাল হোসেন, নিজাম আহাম্মদ,শফিকুল ইসলাম খেজর, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা  মোহাম্মদ আশরাফুল হক, মোঃ শামীম আহমদ, মোহাম্মদ  মানিক মিয়া, মাসুম আহমদ, কয়েস আহমদ প্রমূখ।

এ সময়  স্বেচ্ছাসেবকদল নেতা শ্যামল আহমদ টিপু, নিজাম কোরশী, জয়  আচার্য, রনি আহমদ, রাসেল আহম্মদ,লালন আহম্মদ, নুর আলী, শিপন আহমদ, আলমগীর হোসেন জুয়েল, জাকির খান, মাজিদুল ইসলাম, মারজান আহমদ, শাহ আলম, তোফায়েল আহমদ, বেলাল আহমদ, শানুর মিয়া, রাহেল মিয়া, ধন মিয়া, আলিনুর রহমান সহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায়  বক্তারা আগামী ২২ অক্টোবর জগন্নাথপুর পৌর পয়েন্টের গণ সংবর্ধনাকে সফল করে তুলতে  স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীকে কাজ করে যাওয়ার আহবান জানান।

কয়ছর এম আহমদ এর স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষে পাটলী ইউনিয়নে বিএনপির লিফলেট বিতরণ 

স্টাফ রিপোর্টারঃ-

যুক্তরাজ্য বিএনপি’র তিন বারের সফল সাধারণ সম্পাদক বিএনপি’র জাতীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের জননেতা কয়ছর এম আহমদ এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ হয়েছে।

আজ শুক্রবার (১৮ অক্টোবর)  পাটলী ইউনিয়নে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন আহমদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক খলিল আহমেদ, উপজেলা বিএনপির সহ প্রচার সম্পাদক নুরুল আলম। ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল রহমান, সাধারন সম্পাদক আব্দুর নূর, সহ সভাপতি রুপ মিয়া,

উপজেলা বিএনপি নেতা কিম্মত আলী, সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক মদব্বির হোসেন চৌধুরী রবিন। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল বকস, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রুয়েল চৌধুরী, সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক হারুন আহমেদ, সদস্য জুবেল, কয়েছ আহমদ, সেলিম আহমেদ, বিএনপি নেতা সেলু মিয়া, বাবুল পীর, কামাল আহমেদ,

ইউনিয়ন যুবদলের সভাপতি সুলেমান আলী, সহ সভাপতি নুরুল ইসলাম নুরুল, সাধারন সম্পাদক রুপন মিয়া, সহ সভাপতি ইউসুফ আলী, সিরিজ আলী, সহ সম্পাদক রিপন আহমেদ, এমরান আহমদ, সাহেদ রানা, সজল মিয়া, ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান লিটন, সহ সভাপতি মাসুম আহমেদ, পারভেজ আহমেদ, সাধারণ সম্পাদক জুয়েল খান,

সাংগঠনিক সম্পাদক শয়ন আহমেদ, ছাত্রদল নেতা সুজিবুর, রুবেল আহমদ, সুজন মিয়া, মিজান আহমদ, আবর আলী, আলী নূর, আঃ শহীদ, টিপু মিয়া, রুপাই মিয়া, মন্টু মিয়া, আনাছ আলী, সুবেক মিয়া, জাবেদ আলী সহ আরো অনেকে।

কয়ছর এম আহমেদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জগন্নাথপুর পৌর যুবদলের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টারঃ-

যুক্তরাজ্য বিএনপির তিন বারের সফল সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনের মাটি ও মানুষের নেতা, জননেতা কয়ছর এম আহমেদ এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে  প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথপুর পৌর যুবদলের আয়োজনে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য লিটন মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব  জেলা যুবদলের সদস্য শামীম আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন

জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বিলাল মিয়া, যুগ্ম আহবায়ক আব্দুল বশির রুহেল, যুগ্ম আহবায়ক হেলাল মিয়া, যুগ্ম আহবায়ক তারেক মিয়া, যুগ্ম আহবায়ক আকমল হোসেন, যুগ্ম আহবায়ক আবুল হোসেন রাব্বী, সিনিয়র সদস্য রুকন মিয়া, শামসুল ইসলাম শাওন,  শিবলু মিয়া, লেবু মিয়া, ডালিম মিয়া, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাহিন মিয়া, সাধারন সম্পাদক মো: ফজলু মিয়া,

৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাহাব উদ্দিন,  সাধারন সম্পাদক আজমল হোসেন,  ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি রিপন গোপ,  সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক এনাম শাহ, ৩নং ওয়ার্ড  যুবদলের সহ সভাপতি আবু মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান,  ৪ নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি শামসুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক হোসেন আহমদ, ২নং ওয়ার্ড  যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ছানু মিয়া,

১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি  আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ, সদস্য মোঃ ফারুক মিয়া, হোসেন মিয়া, ধন মিয়া, সাজিদ মিয়া, সামী, তানভীর, আবুল কালাম শিশু, আব্দুল হেকিম, মানিক মিয়া, কদ্দুছ মিয়া, হুমায়ুন রশীদ, ছাব্বির আহমদ, রকিব মিয়া, এমদাদুল হক, সেলু মিয়া সহ আরো অনেকে।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুবদল নেতা ছানু মিয়া।