কয়ছর এম আহমেদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জগন্নাথপুর পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টারঃ-

যুক্তরাজ্য বিএনপির তিন বারের সফল সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনের মাটি ও মানুষের নেতা, জননেতা কয়ছর এম আহমেদ এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে  প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় জগন্নাথপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে হাসপাতাল পয়েন্ট শান্তিনগর বাজারস্থ দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি হাসান এর সভাপতিত্বে ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বিলাল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক সামছুল হক সমসু,

উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রিপন মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ছাদেক মিয়া, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তারেক মিয়া, আবুল হোসেন রাব্বি,  পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ,  কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমীন,

স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক কামাল মিয়া, স্বেচ্ছাসেবকদল নেতা নিজাম আহমদ, যুবদল নেতা শামসুল ইসলাম শাওন, শামসুল ইসলাম,  রকিব মিয়া সহ আরো অনেকে।

কয়ছর এম আহমেদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জগন্নাথপুরে বিএনপির প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টারঃ-

যুক্তরাজ্য বিএনপির তিন বারের সফল সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, দেশনায়ক তারেক রহমানের আস্থাভাজন, সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনের মাটি ও মানুষের নেতা, জননেতা কয়ছর এম আহমেদ দীর্ঘ এক যুগ পর বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (১৩ অক্টোবর) জগন্নাথপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিতের সভাপতিত্বে, জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি এম এ মতিন ও জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদের যৌথ পরিচালনায় প্রস্তুতি সভায় আলোচনার অংশগ্রহণ করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এড. জিয়াউর রহিম শাহিন, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মিছবাউজ্জামান সুহেল, জগন্নাথপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তকবুর মিয়া, জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি কয়েস উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আলিম উদ্দিন মেম্বার, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান কমরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিকুর রহমান নান্নু, পাটলী ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম সফিক, মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ নূর, সাধারণ সম্পাদক আখলুল করিম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ রাজা মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী চান মিয়া, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আজমল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাহিন তালুকদার, আশারকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক কবেরী, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম খান, পাইলগাও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান তহুর, সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আহমদ আবু, জগন্নাথপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মিটু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল হক, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, পৌর বিএনপির সদস্য শিশু মিয়া, সদস্য মঈন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শামিম আহমদ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুনুর রশিদ হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মিজান, জগন্নাথপুর পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক নূরুল আমিন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন সহ আরো অনেকে।

আগামী ২২ অক্টোবর মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপি জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, কয়ছর এম আহমেদের সম্মানে জগন্নাথপুর পৌর পয়েন্টে গণসংবর্ধনা কে সফল করে  তুলতে গণসংবর্ধনা ব্যবস্থাপনা কমিটি সহ বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে৷ ব্যবস্থাপনা কমিটিতে সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত, সহ সভাপতি এড. জিয়াউর রহিম শাহিন, পৌর বিএনপির সভাপতি  এম এ মতিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জামাল উদ্দিন আহমেদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তকবুর মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  সৈয়দ মোসাব্বির আহমদ, আব্দুস সোবহান, পৌর বিএনপির সাংগঠনিক শামসুল হক, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক  দিলু মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক,  নুরুল আমিন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক, জগন্নাথপুর  মামুনুর রশীদ, জগন্নাথপুর পৌর  ছাত্রদলের আহবায়ক, ইমন আহমদ, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন।

প্রচার উপ-কমিটি রানীগঞ্জ ও পাইলগাও ইউনিয়ন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. জিয়াউর রহিম শাহিন,  জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম-আহবায়ক সৈয়দ ইসহাক আহমদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দিলু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশিদ, কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন। প্রচার উপ-কমিটি পাটলী ও মিরপুর ইউনিয়ন, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, যুগ্ম-আহবায়ক রাসেল বক্স, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুনুর রশীদ,  উপজেলা ছাত্রদলের জাকারিয়া আহমেদ। প্রচার উপ-কমিটি কলকলিয়া ও চিলাউড়া হলদিপুর ইউনিয়ন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম লেবু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, উপজেলা ছাত্রদলের জিতু মিয়া।

প্রচার উপ-কমিটি সৈয়দপুর শাহারপাড়া ও আশারকান্দী ইউনিয়ন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুসাব্বির আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মিয়া মোহাম্মদ ইউসুফ,  উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেওয়াজ মিয়া। মিডিয়া উপ-কমিটিতে জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত, জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি এম এ মতিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তকবুর মিয়া,  উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, হাজী হারুনুর রশিদ হারুন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক  নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, পৌর ছাত্রদলের আহবায়ক  ইমন আহমদ, কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন। এছাড়াও গণসংবর্ধনাকে সফল ও স্বার্থক করে তুলতে আরও বিভিন্ন উপ-কমিটি করা হয়েছে৷

জগন্নাথপুরে এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে মাদরাসা এগিয়ে

স্টাফ রিপোর্টারঃ-

এবারের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে সুনামগঞ্জের জগন্নাথপুরে কলেজ থেকে মাদ্রাসা এগিয়ে রয়েছে। উপজেলার ১০টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ১ হাজার ৭শত ৪৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১হাজার ৫শত ৭৬ জন।

জিপিএ-৫ পেয়েছে ২৫ জন। পাশের হার ৯০.৩১%। মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে ৭টি মাদ্রাসার ২শত ৬৮জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২শত ৫৭জন। জিপিএ-৫ পেয়েছে ৬জন। পাশের হার ৯৫.৮৯%।

সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা থেকে ৭৭জন শিক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করেছেন ৭২ জন। জিপিএ-৫ একজন,  এ গ্রেড-৩৫ জন, এ মাইনাস গ্রেড-২৬ জন ও বি গ্রেড-১০ জন। পাশের হার ৯৩.৫১%।

জগন্নাথপুরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে  র‍্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুরে সারাদেশে ন্যায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গণে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড একুয়াকালচাট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আয়োজনে ও মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড একুয়াকালচাট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের ন্যাশনাল প্রজেক্ট কো- অর্ডিনেটর ডাঃ আবুল হাসনাত। প্রকল্পের ফিল্ড কো অর্ডিনেটর ড. মোঃ শফি উল্লাহ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিম, প্রকল্পের পরিচালক সামছু উদ্দিন, জগন্নাথপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন ও ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ সাইফুল ইসলাম।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন। জলবায়ু পরিবর্তন বিষয়ে বক্তব্য রাখেন ন্যাশনাল কমিউনিটিবেইজড ক্লাইমেট ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট এস এম জিয়াউল। আলোচনায় গ্রামীণ নারীদের সম্মানিত করা, তাদের কর্মকে গুরুত্ব দেওয়া ও উৎসাহিত করা; পাশাপাশি জলবায়ু পরিবর্তন এবং পরিবর্তনে গ্রামীণ নারীদের করনীয় বিষয় গুরুত্ব পায়।

এসময় বক্তব্য রাখেন সফল উদ্যোক্তা রোকশান আক্তার খাজা, শাহিদা আক্তার চিশতি, সফল নারী সংগঠক হলুদা আক্তার। আলোচনা সভা শেষে  নারীদের মধ্যে মাছ বাছাই প্রতিযোগিতা, নারীদের হাতে তৈরি হস্তশিল্প ও কুটিরশিল্প প্রদর্শন এবং ছোট্ট সোনামনিদের জলবায়ু সহনশীলতা বিষয়ক ছবি অংকন প্রতিযোগিতা প্রদর্শন হয়। পরে প্রতিযোগিদের মধ্যে থেকে পুরস্কারের জন্য ৩ জন করে নির্বাচিত করা হয়।

জগন্নাথপুরে সেনাবাহিনীর অভিযান,  ৭৪৮ লিটার দেশীয় মদসহ  আটক-২

মো: হুমায়ুন কবির :-

সুনামগঞ্জের জগন্নাথপুরে ৭৪৮ লিটার অবৈধ দেশীয় মদ সহ মাদক ব্যবসায়ী দুই সহোদরকে আটক করেছে সেনাবাহিনী।

আজ সোমবার (১৪ অক্টোবর) দুপুর ২ টায়  বাংলাদেশ সেনাবাহিনীর জগন্নাথপুর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শোয়েব বিন আহমাদ এর নেতৃত্বে সেনা সদস্যরা উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ বাজারের পাশ্ববর্তী রানীনগর গ্রামে অবৈধভাবে পরিচালিত একটি দেশীয় মদের দোকানে অভিযান চালিয়ে ২৫ টি জারে রক্ষিত ৭৪০ লিটার দেশীয় মদ ও বিভিন্ন বোতলে রক্ষিত ৮ লিটার মদ উদ্ধার করা হয়।

এ সময় সেনা সদস্যরা মাদক ব্যবসায় জড়িত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার দক্ষিন ভাড়াউড়া গ্রামের মৃত নিরঞ্জন বিশ্বাসের দুই ছেলে নির্মল বিশ্বাস ও মিলন বিশ্বাসকে  আটক করে জগন্নাথপুর সেনা ক্যাম্পে নিয়ে আসেন।

আটককৃতদের  জিজ্ঞাসাবাদ শেষে মাদক সহ  জগন্নাথপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়। জগন্নাথপুর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সোয়েব বিন আহমাদ জানান, গ্রেফতারকৃত ব্যাক্তিরা  রানীগঞ্জ বাজারের একটি লাইসেন্স দিয়ে রানীনগর  গ্রামের মসজিদে পাশে মদ বিক্রয় করতেন।

এতে  এলাকার ধর্মপ্রান মুসল্লিসহ গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোস বিরাজ করছিল। এমন সংবাদের ভিত্তিতে আইনশংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে এ অভিযান পরিচালনা করা হয়।

জগন্নাথপুরে আওয়ামীলীগ নেতা আছকির আলী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ-

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আছকির আলীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। সে জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর গ্রামের বরাখাঁ গ্রামের মৃত রশিদ উল্ল্যার পুত্র।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টায়  কেশবপুর বাজার থেকে আছকির আলীকে গ্রেফতার করা হয়।

জানা যায়,আছকির আলী এক সময় বিএনপি এর রাজনীতির সাথে জড়িত ছিলেন।  আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর আছকির আলী বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোখলেছুর রহমান আকন্দ জানান, সুনামগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় আছকির আলীকে গ্রেফতার করা হয়েছে। ঐদিনই রাতেই সুনামগঞ্জ সদর মডেল থানায় পাঠানো হয়।

জগন্নাথপুরে প্রবাসীর বাড়িতে হামলা- ভাঙচুরের মামলায় সাজা পেলেন ৮জন

স্টাফ রিপোর্টারঃ-

প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মুহিত মিয়ার বাড়িতে দিন দুপুরে হামলা ও দেয়াল ভাঙচুরের মামলায় ৮ জনকে সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।একই সঙ্গে প্রত্যেককে ১০হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

গত ২ অক্টোবর দ্রুত বিচার আদালত সুনামগঞ্জের বিচারক নির্জন কুমার মিত্র এ রায় দেন। আদেশে অভিযুক্ত মো: আজাদ মিয়া, মো: আনহার মিয়া ও ইফতেখার আহমদ মুসাকে ৩ বছরের সশ্রম কারাদন্ড এবং একই আইনের ৫ ধারার অপরাধের অভিযোগে মো: তফজ্জুল হোসেন, মো: আয়াছ মিয়া, মো: আসিক মিয়া, মো: আবু শায়েখ ও জাবেদ হোসাইনকে ০২ বছরের সশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হলো।

মামলার এজাহারে জানাযায়, ২০২৩ সালের ২২ মে প্রবাসী মুহিত মিয়ার বাড়িতে প্রতিপক্ষ একই ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রামের আজাদ মিয়া, আনহার মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী বাড়িতে প্রবেশ করে তাদের দাবীকৃত  চাঁদা না দেয়ায় বাড়ির উত্তরে নির্মিত দেয়ালটি ভেঙ্গে ফেলে।

এ ঘটনায় প্রবাসী মুহিত মিয়ার চাচাতো ভাই রাসেল আহমদ বাদী হয়ে আজাদ মিয়াসহ ৮ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আদালত সুনামগঞ্জে এ মামলাটি দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে আদালতের বিচারক ৭জন আসামীর উপস্থিতিতে এ রায় দেন।

মামলার বাদী পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট পীর মতিউর রহমান। আর আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট  তৈয়বুর রহমান বাবুল।

জগন্নাথপুরে যুবদল নেতা হাফিজুর রহমান স্মরনে আলোচনা সভা, দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টারঃ-

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ৯নং পাইলগাও ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীদের আয়োজনে জগন্নাথপুর উপজেলা যুবদলের সদস্য মরহুম হাফিজুর রহমান স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার পাইল গাও ইউনিয়নের আলীগঞ্জ বাজারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদল নেতা জুয়েল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এস এম লিকসন খান, যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান বাদশা, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাহেদ আহমদ,

যুবদল নেতা জয়নুল হক জয়, শিব্বির আহমদ ওসমানী, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য জুয়েব হোসাইন, পৌর ছাত্রদল নেতা শাহ শামিম আহমদ, ছাত্রদল নেতা আহমেদ সালেহীন রাফি, জায়েদ আহমদ। এসময় বিএনপি নেতা ছায়েদ মিয়া,রমজান মিয়া,কালা মিয়া,উপজেলা যুবদল নেতা শামিনুর রহমান, আলী হোসেন, জুয়েল আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহ শাকিল আহমদ,

যুবদল নেতা দুলাল আহমদ, পৌর ছাত্রদলের সদস্য আলাউর রহমান, ছাত্রদল নেতা শাহ সজিব আহমদ, জাকারিয়া হোসাইন,ফয়ছল আহমদ, কাহার, নাজিম, বিলাল, জয়নাল, কাওসার, রোহান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শুরুতে পবিত্র কোরআন থেকে  তেলাওয়াত করেন হাফিজুর রহমানের ছোট ভাই হাফিজ ফাহমিদ আহমদ। দোয়া পরিচালনা করেন মাওলানা জাহিদুল ইসলাম। পরে প্রায় পাঁচ শতাধিক মানুষের মধ্যে শিরনী বিতরণ করা হয়।

জগন্নাথপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে র্যালী আলোচনা সভা

স্টাফ রিপোর্টারঃ-

জন্ম -মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন প্রতিপাদ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ পালন করা হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) সকাল ১১টায় বর্নাঢ্য র্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আরা আশা, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন,  ডাঃ খালেদ সাইফুল্ল্যাহ,

কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিক, পাটলী ইউপি চেয়ারম্যান আঙ্গুর মিয়া, পাইলগাও ইউপির প্যানেল চেয়ারম্যান নজমুদ্দিন, মিরপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল ওয়াহাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায়,

পৌর সভার প্রকৌশলী হেলাল উদ্দিন, সচিব সতীশ গোস্মামী, সাংবাদিক হুমায়ুন কবির সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জগন্নাথপুরে লিফটের বিতরণ ও মতবিনিময় করেন কেন্দ্রীয় যুবদল ও জেলা যুবদল

স্টাফ রিপোর্টারঃ-

সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মানে দেশ নায়ক তারেক রহমানের শান্তি শৃঙ্খলা ঐক্যের বার্তাকে পৌঁছে দিতে জগন্নাথপুর উপজেলার পৌরশহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারে জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও ব্যবসায়ী, সাধারণ জনতার সাথে মতবিনিময় করা হয়েছে।

গতকাল ৫ অক্টোবর রোজ শনিবার দুপুর ২ ঘটিকায় লিফলেট বিতরণ ও মতবিনিমণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত, সাধারণ সম্পাদক এড মামুনুর রশীদ কয়েস, সিনিয়র সহ-সভাপতি আমিনুর রশিদ আমিন,  সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু।

লিফটের বিতরণী ও মতবিনিময়ে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি ও জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী সুহেল আহমদ খান টুনু, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ সুহেল, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মমিনুল হক কালারচান, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রিপন মিয়া,

জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আহবায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শামিম আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ ইসহাক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম লেবু, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাদেক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রুহুল আমিন খান, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক বিলাল মিয়া,

পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক হেলাল মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক তারেক মিয়া,পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আকমল হোসনে, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আবুল হোসেন রাব্বি সহ জগন্নাথপুর উপজেলা যুবদল, জগন্নাথপুর পৌর যুবদল, জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদক সহ কর্মীবৃন্দ ও জগন্নাথপুর পৌরসভার যুবদলের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ কর্মী বৃন্দ।

যুবদল কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল, যুবদল কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সৌজন্য সাক্ষাৎ করেন জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি এম এ মতিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, জগন্নাথ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তকবুর মিয়া, জগন্নাথ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল হক।

প্রধান অতিথির বক্তব্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি বলেন বিগত ৫ আগষ্ট ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেত্রীতে বাংলার মাটি থেকে হটিয়ে আমরা আজ মনখোলে আপনাদের সাথে কথা বলতে পারছি৷ আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান আমাদের কে আপনাদের কাছে পাটিয়েছেন আপনাদের খোজ খবর নেওয়ার জন্য এবং তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের কে আমরা সালাম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আমরা আপনাদের কাছে আহবান জানাচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের পক্ষে সমর্থন জানাবেন।

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। বিশেষ অতিথির বক্তব্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল ব্যবসায়ী ও সাধারণ জনতার উদ্দেশ্যে বলেছেন এই দেশ আপনার আমার আমাদের সকলের তাই আসুন আমরা সবাই মিলেমিশে আমাদের দেশটাকে নতুন করে সাজিয়ে সাম্য ও মাববিক বাংলাদেশ গড়ে তুলি৷ তিনি আরও বলেন আপনার যারা ব্যবসা বাণিজ্য করেছেন বা সাধারণ জনগণ যারা আছেন যদি আমাদের যুবদলের কোন নেতাকর্মী আপনাদের সাথে খারাপ আচরণ করে বা চাদাবাজী টেন্ডার বাজী, ভয়ভীতি প্রদর্শন করে আমরা যারা যুবদলের বিভিন্ন দায়-দ্বায়িত্বে আছি আমাদের কে আপনার বলবেন আমরা যুবদল থেকে অবশ্যই ব্যবস্থা গ্রহন করব।

তিনি আরও বলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আপনাদের জগন্নাথপুরের সন্তান কয়ছ্র এম আহমেদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসনে জগন্নাথ ও দক্ষিন সুনামগঞ্জ থেকে নির্বাচন করবে আপনারা থাকে,ধানের শীষ কে সমর্থন জানাবেন সহযোগিতা করবেন৷