বাংলাদেশ জামায়াতে ইসলামী চিলাউড়া হলদিপুর ইউনিয়নের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আব্দুল হাইঃ-বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের উদ্যোগে সহস্রাধিক জনশক্তিদের নিয়ে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৫ অক্টোবর) বিকেল ৩ টায় চিলাউড়া বাজারে এই বিশাল জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুপুর থেকে খন্ড খন্ড মিছিলের পাশাপাশি সমাবেশের নির্ধারিত সময়ে সহস্রাধিক জনশক্তিদের অংশ গ্রহণে সমাবেশটি সফল ভাবে সম্পন্ন হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সভাপতি এনামুল হক এর সভাপতিত্বে ও সেক্রেটারি রিয়াজ উদ্দিন রাজু, জয়েন সেক্রেটারি রেজাউল করিম রিপন এর যৌথ পরিচালনায় জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার নায়েবে আমীর অ্যাডভোকেট শামস উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার শিল্প ও বানিজ্য সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার,সিলেট মহানগর বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মুফতি আলী হায়দার,জামায়াত নেতা অ্যাডভোকেট হেলাল উদ্দিন,জগন্নাথপুর উপজেলা আমীর মাওলানা লুৎফুর রহমান,নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন,সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন,

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি রেজাউল ইসলাম,জগন্নাথপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি দেলোয়ার হোসাইন, জগন্নাথপুর পৌর সভাপতি আব্দুল কাইয়ুম, সহ সভাপতি আবু তাইদ,কলকলিয়া ইউনিয়ন সভাপতি লুৎফুর রহমান,ইসলামী ছাত্র শিবির জগন্নাথপুর পূর্বের সভাপতি আবু তাহের,জামায়াত নেতা জামাল উদ্দিন বেলাল,উপজেলা এইচ আরডি সম্পাদক আ হ ম ওয়ালি উল্লাহ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সৈয়দপুর ইউনিয়ন সভাপতি আব্দুল আলী, ইউনিয়ন সহ সভাপতি মাওলানা শেরুজ্জামান,ইউনিয়ন সাবেক সভাপতি আব্দুল হামিদ,৩নং ওয়ার্ড সহ সভাপতি মৌলভী শাহজাহান আলী, ইউনিয়ন সাবেক সেক্রেটারি শাহ আলম,জামায়াত নেতা এম জি ওসমানী, ইউনিয়ন সাবেক শিবির সভাপতি জুবায়ের আহমদসহ আরও অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সাবেক সভাপতি নেছার উদ্দিন,সাবেক শিবির উত্তর সভাপতি শাহিনুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি আব্দুল মোক্তাদির খালেদ,রানীগঞ্জ ইউনিয়ন সভাপতি কাজি আনোয়ার হোসেন,পাইলগাঁও ইউনিয়ন সভাপতি বেলায়েত হোসেন গুলজার,আশারকান্দি ইউনিয়ন সভাপতি নেকবর হোসেন,পেশাজীবি সংগঠনের সভাপতি কবির আহমেদ, সেক্রেটারি জুলফিকার আহমদ মনি,পৌর সেক্রেটারি মাওলানা আলী আহমদ,সৈয়দপুর ইউনিয়ন সেক্রেটারি সৈয়দ মুস্তাকিম,

জগন্নাথপুর বাজার জয়েন সেক্রেটারি লিটন মিয়া,সমাজ সেবক মোঃ রোকন মিয়া,হাজী আনোয়ার মিয়া, ইউনিয়ন ৪নং ওয়ার্ড সভাপতি ফারুক মিয়া,জামায়াত নেতা আখলাকুর রহমান, মুসলেহ উদ্দিন,কয়েছ মামুন,,চিলাউড়া ২নং ওয়ার্ড সভাপতি আবুল হোসেন,৩নং ওয়ার্ড জামাত নেতা লুৎফুর রহমানসহ আরও অনেকে।

শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ছাত্রশিবির ইউনিয়ন সভাপতি হাফিজ সুজন আহমদ, ইসলামী সংগীত পরিবেশন করেন তামিম আহমেদ।

জটুডে /এ হাই

জগন্নাথপুরের চিলাউড়া হলদিপুর ইউনিয়নে জামায়াতের জনশক্তি সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ-

বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের উদ্যোগে হাজারের অধিক জনশক্তিদের নিয়ে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় স্থানীয় চিলাউড়া বাজারে বিশাল জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার নায়েবে আমীর এডভোকেট শামস উদ্দিন।

চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে, সেক্রেটারি রিয়াজ উদ্দিন রাজু ও জয়েন সেক্রেটারি রেজাউল করিম রিপনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার শিল্প ও বানিজ্য সেক্রেটারি এডভোকেট রেজাউল করিম তালুকদার,

সিলেট মহানগর জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মুফতি আলী হায়দার, জামায়াত নেতা এডভোকেট হেলাল উদ্দিন, জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন, সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, শাহজালাল  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি রেজাউল ইসলাম,

জগন্নাথপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি দেলোয়ার হোসাইন, জগন্নাথপুর পৌর  জামায়াতের সভাপতি আব্দুল কাইয়ুম, সহ সভাপতি আবু তাইদ, কলকলি ইউনিয়ন সভাপতি লুৎফুর রহমান, ইসলামী ছাত্র শিবির জগন্নাথপুর পূর্ব শাখার সভাপতি আবু তাহের, জামায়াত নেতা জামাল উদ্দিন বেলাল, উপজেলা এইচ আরডি সম্পাদক আ হ ম ওয়ালি উল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,

সৈয়দপুর ইউনিয়ন সভাপতি আব্দুল আলী, ইউনিয়ন সহ সভাপতি মাওলানা শেরুজ্জামান, ইউনিয়ন সাবেক সভাপতি আব্দুল হামিদ, ৩নং ওয়ার্ড সহ সভাপতি মৌলভী শাহজাহান আলী, ইউনিয়ন সাবেক সেক্রেটারি শাহ আলম, জামায়াত নেতা এম জি ওসমানী, ইউনিয়ন সাবেক শিবির সভাপতি জুবায়ের আহমদসহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন,

উপজেলা জামায়াতের সাবেক সভাপতি নেছার উদ্দিন, সাবেক শিবির উত্তর সভাপতি শাহিনুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি আব্দুল মোক্তাদির খালেদ,রানীগঞ্জ ইউনিয়ন সভাপতি কাজি আনোয়ার হোসেন,পাইলগাঁও ইউনিয়ন সভাপতি বেলায়েত হোসেন গুলজার,আশারকান্দি ইউনিয়ন সভাপতি নেকবর হোসেন,পেশাজীবি সংগঠনের সভাপতি কবির আহমেদ, সেক্রেটারি জুলফিকার আহমদ মনি,পৌর সেক্রেটারি মাওলানা আলী আহমদ, সৈয়দপুর ইউনিয়ন সেক্রেটারি সৈয়দ মুস্তাকিম,

জগন্নাথপুর বাজার জয়েন সেক্রেটারি লিটন মিয়া,সমাজ সেবক মো: রোকন মিয়া,হাজী আনোয়ার মিয়া, ইউনিয়ন ৪নং ওয়ার্ড সভাপতি ফারুক মিয়া,জামায়াত নেতা আখলাকুর রহমান, মুসলেহ উদ্দিন,কয়েছ মামুন,,চিলাউড়া ২নং ওয়ার্ড সভাপতি আবুল হোসেন,৩নং ওয়ার্ড জামাত নেতা লুৎফুর রহমানসহ আরও অনেকে। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ছাত্রশিবির ইউনিয়ন সভাপতি হাফিজ সুজন আহমদ, ইসলামী সংগীত পরিবেশন করেন তামিম আহমেদ।

শিক্ষা এবং যোগ্যতা হোক জনপ্রতিনিধি নির্বাচনের মাপকাঠি — পাশাগঞ্জে তালহা আলম

স্টাফ রিপোর্টারঃ-

যুব জমিয়ত বাংলাদেশ শান্তিগন্জ উপজেলার শিমুলবাক ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনাসভা ও বিজয় সন্ধ্যা  সম্পন্ন হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার পাশাগঞ্জ বাজারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এবং জেলা জমিয়তের সহ-সভাপতি পীরজাদা সৈয়দ তালহা আলম।

যুব জমিয়ত শিমুল বাক ইউনিয়ন শাখার আহবায়ক মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা মিয়া হাসান তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের আহবায়ক কমিটির সদস্য মাওলানা হাকিম কবির আহমদ, সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের আহব্বায়ক মাওলানা এরশাদ খান আল হাবিব,

সদস্য সচিব মাওলানা সালিক আহমদ, সৈয়দ তালহা আলম এর ব্যাক্তিগত রাজনৈতিক উপদেষ্টা সাবেক ছাত্রনেতা এম আব্দুল হাফিজ, উপজেলা যুব জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওঃ রফিক আহমদ,জেলা যুব জমিয়ত এর সদস্য মাওলানা মাহবুব সালমান,জেলা ছাত্র জমিয়তের সদস্য সচিব মাওলানা আহমদ মারজান , উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদ,

সাধারণ সম্পাদক মাওলানা আরিফ বিল্লাহ আনছার, জমিয়ত নেতা আব্দুল্লাহ আল নোমান প্রমুখ। বৃষ্টি বিঘ্নিত সন্ধ্যায় পাশাগঞ্জের মুরব্বি এবং তরুণ সমাজের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে বিজয় সন্ধ্যা।  নাশিদ সংগীত এবং দেশাত্মবোধক গানের পরে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালহা আলম।  বক্তব্যে তিনি বিগত দিনের আন্দোলন সংগ্রামের পটভূমি এবং নিজের সম্পৃক্ততার কথা তুলে ধরেন।

ফ্যাসিস্ট সরকার বিরোধী বিএনপি নেতৃত্ত্বাধীন যুগপৎ আন্দোলন, ডামি ভোটের বিরুদ্ধে লিফলেট বিতরণ, ভারতীয় পণ্য বয়কট আন্দোলন ও সবশেষে বৈসম্মবিরুধী ছাত্র জনতার আন্দোলনে তার এবং তার দলের সংপৃক্ততার কথা উল্লেখ করেন।  তালহা আলম বলেন তিনি রাজনৈতিক পরিবারের সন্তান এবং তার পরিবারে নির্বাচিত জনপ্রতিনীতিগণ নিষ্ঠা এবং সততার সাথে উন্নয়ন এবং  সঠিক ব্যাবস্থাপনার মাধ্যমে সুনামগঞ্জবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

বিশেষ করে উনার চাচা জোসনার কবি আমৃত্যু সুনামগঞ্জ পৌর চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মইজদীনের কথা তুলে ধরেন।  কোনোদিন সুযোগ পেলে অবহেলিত পাশাগঞ্জসহ জগন্নাথপুর ও শান্তিগঞ্জে টেকসই উন্নয়নে তার বিশ্বমানের শিক্ষা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুনামগঞ্জ-৩আসনকে বাংলাদেশের মধ্যে একটি আদর্শ অঞ্চলে পরিণত করার চেষ্টা করবেন।

তিনি আরো উল্লেখ করেন দলকানা হয়ে শিক্ষা এবং উন্নয়নের অভিজ্ঞতাহীন কাউকে নির্বাচিত করলে এলাকার সার্বিক অগ্রগতি ব্যাহত হয়।  আগামীর বাংলাদেশ বিনির্মানে সারা বাংলাদেশের ছাত্রজনতা যেমন যোগ্যতা এবং অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবে, সুনামগঞ্জ ৩ আসনেও সে সম্পর্কে জনসচেতনতা তৈরী করতে হবে। প্রেস বিজ্ঞাপ্তি

জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টঃ-

জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ক্রিকেট এসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত সভায় ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি শামসুল ইসলাম শাওনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদের সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক ক্রিকেটার শিক্ষানুরাগী রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব ক্রীড়া সংগঠক যুক্তরাজ্য প্রবাসী মিসবাহুজ্জামান সোহেল,মজিদপুর ফুটবল ইনডোর এন্ড কফি হাউজ -এর স্বত্বাধিকারী যুক্তরাজ্য প্রবাসী ছমির আলী।

সংবর্ধিত অতিথির বক্তব্যে ক্রীড়া ব্যাক্তিত্ব মিসবাহুজ্জামান সোহেল বলেন সুস্হ দেহ সুস্হ মন সৃষ্টিতে খেলাধূলার বিকল্প নেই,শিক্ষার্জনের পাশা ক্রীড়াঙ্গনের প্রতি মনযোগী হতে হবে।তিনি জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সফল কার্যক্রমে ভূয়শী প্রশংসা করেন। এজন্য এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি সাদিকুর রহমান মুন্না।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি কামাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি মনির হোসেন, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সুমিত রায়, সাবেক কোষাধ্যক্ষ নিজাম উদ্দিন মুন্না, সাবেক ক্রিয়া সম্পাদক করিম উদ্দিন, সাবেক সহ প্রচার সম্পাদক মোসাদ্দিক আহমেদ,সদস্য আবু হাসনাত.মিজানুর রহমান.মারজান আহমেদ.নাহিদ ইসলাম.তোয়েল. সুজায়েল আহমদ.আকবর আলী.কিবরিয়া সহ আরোও অনেকে।

পরে জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।

জটুডে /এহাই

র‍্যাবের অভিযানে ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট ঃ
ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯ এর একটি দল।

এসএমপির শাহপরান থানায় দায়েরী একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিল্লাল আহমদ উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের মৃত খয়রুল ইসলামের পুত্র এবং ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের চাচতো ভাই।

র‍্যাব সুত্রে জানা যায় সিলেটের শাহপরান ( রহ.) থানায় গত সেপ্টেম্বর দায়ের করা একটি মামলার (নং ২৯) এজাহার নামীয় আসামি ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ।

ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদকে গ্রেফতারের বিষয় গণমাধ্যমে নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃমশিহুর রহমান সোহেল।

তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,গ্রেপ্তারকৃত বিল্লাল আহমদকে এসএমপি’র শাহ পরান (রহ.) থানায় হস্তান্তর
করা হয়।

জগন্নাথপুরে দিগন্ত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের উদ্যােগে মনোজ্ঞ  ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

মো: হুমায়ুন কবির:-

বৈষম্য ছাত্র আন্দোলনের বীর শহীদদের স্মরনে সুনামগঞ্জের জগন্নাথপুরে দিগন্ত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের উদ্যােগে  মনোজ্ঞ  ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড় ৬টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে আয়োজিত ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যায় সিলেট, সুনামগঞ্জ ও জগন্নাথপুর এর খ্যাতিমান শিল্পীরা সঙ্গীত পরিবেশ করেন। সংগীত পরিবেশনায় অংশ নেন সিলেটের দিশারী শিল্পী গোষ্ঠী, সুনামগঞ্জের রংধনু শিল্পী গোষ্ঠী,  আমার সুনামগঞ্জ থিয়েটার, জগন্নাথপুরের অনুপম শিল্পী গোষ্ঠী।

বৃষ্টি উপেক্ষা করে জগন্নাথপুর উপজেলাসহ বিভিন্ন উপজেলা থেকে সংগীত প্রেমী শত শত লোকজন ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নেন। আইন শৃঙ্খলার সদস্যগন ছাড়া দিগন্ত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীদের দায়িত্বশীলতা ও সুশৃঙ্খল পরিবেশের জন্য সংঙ্গীত শ্রোতারা সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন।

দিগন্ত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি মোহাম্মদ কবীর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহাম্মদ জামাল উদ্দিন বেলালের পরিচালনায়  মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে সিলেট জজ কোর্টের আইনজীবি এডভোকেট ইয়াসিন খান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, নায়বে আমীর মাওলানা দরছ উদ্দিন, সেক্রেটারি মাওলানা আফজাল হোসেন, জামায়াত নেতা মাওলানা উবায়দুল হক শাহীন, মাষ্টার আব্দুল তাহিদ, আব্দুল কাইয়ুম, আ হ ম ওয়ালি উল্ল্যা, জুলফিকার আহমদ মনি, রেজাউল করিম রিপন, জালাল আহমদ, রিয়াজ উদ্দিন রাজু, শাহ আলম, আবুল কাশেম, আব্দুল ওয়াদুদ, মুছলেহ উদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মনোজ্ঞ  ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যাটি সফল করতে সেচ্ছাসেবীদের দায়িত্বে ছিলেন জালাল আহমেদ, আলী আহমদ, আশরাফ হোসেন এনাম, তৈয়বুর রহমান, রুহল আমীন, আব্দুল আলীম, ফাহিম আহমদ, কয়েছ মামুন, শিবলী সাদিক, মাহবুবুর রহমান, ছাত্র শিবিরের সুজন আহমদ,ফাহিম আহমদ, শাহীনুর, তায়্যিব, নাঈম আহমদ, হাসান আহমদ, নজরুল ইসলাম, এনাম আহমদ, হাবীব মিয়া, সোহরাব আহমদ, রাখাব আহমেদ শিশির, আবু তাহের জাকির হোসেন।

এদিকে প্রথম বারের মতো জগন্নাথপুরে সুন্দরভাবে মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করায় দিগন্ত সাহিত্য সাংস্কৃতিক পরিষদকে অভিনন্দন জানিয়ে  আগামীতে এ কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান সংগীত প্রেমীগণ।

জগন্নাথপুরে দূর্গাপুজা উদযাপনের লক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ-

যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে জগন্নাথপুরে দুর্গাপূজা  উদযাপনের লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যােগে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিএনপি, জামায়াত ও জমিয়ত সহ বিভিন্ন দল এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া, ক্যাপ্টেন আরাফ মুহাম্মদ মুস্তাকিন, থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ,

পল্লী বিদ্যুত সমিতি সুনামগঞ্জের এজিএম ঋষিকেশ বিশ্বাস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মুকিত, সহ-সভাপতি এডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন,

উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা হাসমত উল্ল্যা খান, সেক্রেটারি মাওলানা মুতিউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের সহ সাধারন সম্পাদক মাওলানা  তারেক আহমদ, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিল্লুর রহমান,  জগন্নাথপুর ফায়ার সার্ভিস ইনচার্জ মুর্শেদুল আলম,

পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি  স্বতীশ গোস্মামী, পূজা কমিটির পক্ষে শশীকান্ত গোপ, বিভাষ দে, রবিন্দ্র দেব, সাংবাদিক আমিত কান্তি দে, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো: হুমায়ুন কবির, বাংলা টিভি প্রতিনিধি গোবিন্দ দেব সহ আরো অনেকে।

সভায় জগন্নাথপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি তকবুর হোসেন, সাংগঠনিক সম্পাদক শামসুল হক, পৌর জামায়াতের সভাপতি আবুল হোসাইন মো: ওয়ালিউল্ল্যা, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নুরুল আমীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন সহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন পূজা মন্ডপের  দায়ীত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জগন্নাথপুরে পাইলগাও ইউনিয়ন বিএনপির বিশাল কর্মী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ-

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন পাইলগাও ইউনিয়ন শাখার উদ্যােগে বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ২টায় স্বাধীন বাজারে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল।

পাইলগাও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান তহুরের সভাপতিত্বে, সাধারন সম্পাদক সৈয়দ জুবায়ের আহমদ আবু, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আলীম উদ্দিন মেম্বার ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল কাদিরের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন

জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মুকিত, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহিন,  যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মিছবাহুজ্জামান সুহেল, জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি এম এ মতিন,

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক হাজী হারুনুর রশীদ,

পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম খেজর,  উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির,  চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক তারেক আহমদ মিঠু, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসাইন,

কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মারজান আহমদ চৌধুরী, পাইলগাও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুশ শহীদ মেম্বার, হাবিবুর রহমান, আজিজুল হক মজনু, শাহজাহান মিয়া, বিএনপি নেতা এডভোকেট আবুল কাশেম, পাইলগাও ইউনিয়ন  যুবদল নেতা আনোয়ার হোসেন আনা,

সিলেট মহানগর যুবদলের  সহ সাংস্কৃতিক সম্পাদক রুবেল আহমদ, যুবদল নেতা সৈয়দ ছামির আলী, পাইলগাও ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আখন মিয়া, সহ সভাপতি সিপন আহমদ, সাংগঠনিক সম্পাদক ফরুক আহমদ, সহ সাংগঠনিক জাহাঙ্গীর আলম, সহ প্রচার সম্পাদক মহিদুল ইসলাম,

স্বেচ্ছাসেবকদল নেতা আতিউর রহমান লিটন, জাকির খান, সাবেক ছাত্রদল নেতা মো: মুজিবুর রহমান, পাইলগাও ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি রুহুল আমীন, সুমন মিয়া,  মোজাম্মেল হক মিঠু, আছাফুর রহমান রেজা, সহ সাধারন সম্পাদক রেজওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পাইলগাও ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ বদরুল ইসলাম।

কর্মী সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোছাব্বির আহমদ,  প্রচার সম্পাদক দিলু মিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান আহমদ, জগন্নাথপুর  পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি সালা উদ্দিন মিঠু,  ভারপ্রাপ্ত সেক্রেটারি তকবুর হোসেন,  সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ,

কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান নান্নু, মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আখলুল করিম, আশারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ফখরুল ইসলাম খান, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রাহিন তালুকদার,  পাইলগাও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনসুর উদ্দিন,

বিএনপি নেতা মাওলানা দবিরুল ইসলাম, যুবদলের সিনিয়র সদস্য আনহার মিয়া, সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাজি সুহেল আহমদ খান টুনু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ ইউসুফ, ইসহাক আহমদ,  জহিরুল ইসলাম লেবু,  সাদেক আহমদ, রাসেল বকস, রুহুল আমীন,

পাইলগাও ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ, সহ সভাপতি রূপন মিয়া, মজনু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, নেওয়াজ মিয়া, সাইদুল ইসলাম জাবির, আশরাফুল ইসলাম,  শামীম আহমদ, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নুরুল আমীন, যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন,

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানভীর আহমদ তানিম, সদস্য আকমল হোসেন,  সাহাঙ্গীর আলম সহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে কর্মী সভাকে সফল করার লক্ষে পাইলগাও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে সভাস্থলে যোগ দেন।

ঈদে মিলাদুন্নবী (সা.) পালনে মুমিনগণের ঈমানের আলো বৃদ্ধি পায়——-আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী

মো: হুমায়ুন কবির:-
জগন্নাথপুরে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) বাস্তবায়ন পরিষদের উদ্যােগে আলোচনা সভা ও মোবারক র্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, রবিউল আউয়াল হচ্ছে রাহমাতুল্লিল আলামীন প্রিয় নবী আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা (সা.) এর পবিত্র জন্মের স্মৃতি বিজড়িত মাস।

নবী কারিম (সা.) এর জন্মর মাসে খুশি উদযাপন করতে খোদ আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআনুল কারিমে নির্দেশ দিয়ে বলেন: হে নবী আপনি বলুন, আমি তোমাদের যে অনুগ্রহ ও রহমত দান করেছি তাঁর জন্য তোমরা খুশি উদযাপন করো।

এই আয়াতে বর্ণিত অনুগ্রহ ও রহমত এর ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিরগন আখেরী নবী মুহাম্মাদুর রাসূল (সা.) কে উদ্দেশ্য বলেন তাফসির গ্রন্থসমুহে উল্লেখ করেছেন৷ কাজেই নবী প্রেমে সিক্ত হয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করলে মুমিনগনের ঈমানের আলো বৃদ্ধি পায়।

আমরাও ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করছি, আল্লাহ পাক যেন আমাদের সকল আয়োজন কবুল করে উত্তম জাযা দান করেন।

পবিত্র ঈদে মীলাদুন্নবী উদযাপন পরিষদের সভাপতি মাওলানা মহিউদ্দিন এমরানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর পৌর শাখার সহ- সভাপতি বাস্তবায়ন পরিষদের  যুগ্ম আহবায়ক মাওলানা নিজাম উদ্দিন জালালী।

আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম খান শিহাব ও জগন্নাথপুর পশ্চিম উপজেলা তালামীযের সভাপতি ও ঈদে মীলাদুন্নবী বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মো: ইউনুছ আলীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর উপদেষ্টা মাওলানা ছমির উদ্দিন, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর কেন্দ্রীয় কার্যকরী কমিটির  সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামীয়া কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মঞ্জুরুল করিম মহসিন। বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহ সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ, আল ইসলাহ কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আব্দুল হান্নান সিদ্দীকি, সুনামগঞ্জ জেলা আল ইসলাহ সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আজমল হোসেন জামী,

উপজেলা আল ইসলাহর সাবেক সভাপতি মুফতি মাওলানা গিয়াস উদ্দিন, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি হাফিজ নুরুল হক, পৌর আল ইসলাহ সভাপতি মাওলানা আবু আইয়ূব আনসারী, সাবেক সভাপতি মাওলানা নুরুল হক, রানীগঞ্জ বাজার আলীম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু সাঈদ,

সুনামগঞ্জ জেলা তালামীযের সভাপতি আবু হেনা ইয়াসিন, সহ সাধারন সম্পাদক  হাফিজ মোঃ তারিছ আলী, পৌর আল ইসলাহর সাধারন সম্পাদক হাফিজ মাওলানা আনোয়ার হোসেন, ছাতক দক্ষিন আল ইসলাহ শাখার সহ সাধারন সম্পাদক মাওলানা রেজাউল করিম,

জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক সমসু মিয়া সুজল, পৌর আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বদর উদ্দিন আল আমিন, ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মাহবুবুর রহমান, সুনামগঞ্জ জেলা তালামীযের অফিস সম্পাদক হাফিজ সাইদুল ইসলাম,

প্রশিক্ষন সম্পাদক আব্দুল ওয়াহিদ, সহ প্রশিক্ষন সম্পাদক আব্দুল কুদ্দুছ মুন্না, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইমরান খান, তালামীয জগন্নাথপুর পূর্ব উপজেলা সভাপতি জামান আহমদ, পৌর তালামীয সভাপতি মাহিম আহমদ,

ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা নুরুজ আলী, উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমদ, ঈদে মীলাদুন্নবী উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক হাফিজ মাওলানা ইয়াহিয়া আলী,

উপজেলা আল ইসলাহর প্রশিক্ষন সম্পাদক মাওলানা এনাম উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা জালাল উদ্দিন,  কলকলিয়া আল ইসলাহর সহ সভাপতি মুফতি মাওলানা জিয়াউল হক, পৌর তালামীযের সহ সভাপতি আইন উদ্দিন, তালামীয উপজেলা পশ্চিম শাখার সাধারণ সম্মাদক মো. মিফতাহ উদ্দিন, সহ সাধারন সম্পাদক ইমরান আহমদ জিলানী, সাংগঠনিক সাম্পাদক মো. মাছুদুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম বিল্লাহ,

সহ প্রচার সম্পাদক মো. আশরাফুল ইসলাম, সহ তথ্য প্রযুক্তি সম্পাদক মুজাহিদুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন তালামীযের সভাপতি রুম্মান আহমদ, রানীগঞ্জ তালামীযের সহ সাধারন সম্পাদক জামিয়াদ হোসাইন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্মাদক মো. সিরাজুল হাসান, টিয়ারগাঁও আঞ্চলিক শাখার সভাপতি মোজাম্মিল হোসেন, রৌয়াইল তালামীযের আঞ্চলিক শাখার সভাপতি তাহমিদ হাসান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন  থেকে তেলাওয়াত করেন ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার হিফজ শাখার শিক্ষার্থী হাফিজ সাইম আহমদ। নাতে রাসুল পাঠ করেন তালামীয রানীগঞ্জ শাখার সহ সাংগঠনিক সম্পাদক  রুজেল আহমদ। তারানায়ে তালামীয পাঠ করেন জাহিদুল হাসান ইকবাল।

এসময়  উপজেলা আল ইসলাহ এর সাধারণ সম্পাদক মাওলানা নুর আহমদ, মাওলানা ইকলাব চৌধুরী, মাওলানা শাহ তোফায়েল আহমদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা আমীর আলী, মাওলানা তোফায়েল আহমদ মিনার, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা কামরুল ইসলাম, হাফিজ আজহারুল ইসলাম, হাফিজ ইলিয়াস উদ্দিন, হাফিজ আনোয়ার হোসেন, হাফিজ আজিজুর রহমান, নুরজ্জামান হোসাইন জিহাদীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে বিশাল বর্ণাঢ্য র্যালীটি পৌর শহরের গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষন শেষে সভাস্থলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন মাওলানা মুফতি  বদর উদ্দিন আল আমিন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আজমল হোসেন জামী।

ইতালী মিলান বিএনপি নেতাকে সম্মাননা স্মারক প্রদান

স্টাফ রিপোর্টারঃ-
জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর এলাকার বাসিন্দা ইতালী মিলান বিএনপি নেতা ছাব্বির আহমদকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

জগন্নাথপুর পৌর বিএনপির উদ্যােগে কর্মী সভায় ছাব্বির আহমদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পৌর বিএনপির সভাপতি এম এ মতিন।

এসময় সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহীন, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি সালা উদ্দিন, ভারপ্রাপ্ত সেক্রেটারি তকবুর হোসেন, সাংগঠনিক সম্পাদক শামসুল হক,

সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দিলু মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন,  সদস্য সচিব শামসুল ইসলাম জাবির  সহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।