জগন্নাথপুরে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) সফল করার লক্ষে প্রচার মিছিল

স্টাফ রিপোর্টারঃ-
জগন্নাথপুরে পবিত্র ঈদে মীলাদুন্নবী ( সাঃ) সফল করার লক্ষে বাস্তবায়ন পরিষদের উদ্যােগে মোটর সাইকেল যোগে প্রচার মিছিল  অনুষ্টিত হয়েছে।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বাদ আছর পৌর শহরের ছিক্কা জামে মসজিদ প্রাঙ্গন থেকে প্রচার মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পৌর পয়েন্টে এসে শেষ হয়।

আগামীকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আলোচনাসভা ও মোবারক র্যালীতে সকল আশেকানে রাসুলের অংশ গ্রহন কামনা করছেন পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দ।

জগন্নাথপুরে শাহ নেওয়াজ চৌধুরীর বাড়ি ভেঙ্গে ফেলার প্রতিবাদে মানববন্ধন

জগন্নাথপুর অফিস:-

জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর আহমদাবাদ গ্রামের শাহ নেওয়াজ চৌধুরীর বসত বাড়ি ভেঙ্গে ফেলার প্রতিবাদে জনতার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এলাকাবাসীর আয়োজনে শিবগঞ্জ বাজারে বিপুল সংখ্যক লোকজনের অংশ গ্রহনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানবন্ধনে বক্তব্য রাখেন শাহ নেওয়াজ চৌধুরীর স্ত্রী সুহেনা চৌধুরী, রিজু মিয়া, খলিল চৌধুরী, সুহেল মিয়া, নিজাম মিয়া, ছবির মিয়া, লুবন চৌধুরী,  প্রবীর দাশ প্রমূখ।

বক্তারা বলেন, কুবাজপুর আহমদাবাদ গ্রামের সমাজসেবক দানশীল ব্যাক্তি শাহ নেওয়াজ চৌধুরী প্রায় বছর খানেক পূর্বে মৃত্যু বরন করেন। একই গ্রামের আফাজ চৌধুরী ও এনামুল হক গংরা শাহ নেওয়াজ চৌধুরীর  স্ত্রী সুহেনা চৌধুরীর কাছে চলতি বছরের ২ সেপ্টেম্বর ১০লক্ষ টাকা চাদাদাবী করেন।

তাদের কথা মত সুহেনা চৌধুরী দাবীকৃত টাকা না দেয়ায় গত ৩ সেপ্টেম্বর তার বসত ঘরের মধ্যে থাকা নগদ টাকা, স্বর্নালংকার সহ সমস্ত মালামাল লুট করে নিয়ে এস্কেভেটার মেশিন দিয়ে সম্পূর্ন বসতঘরটি ভেঙ্গে মাটির সাথে গুড়িয়ে দেয়। শাহ নেওয়াজ চৌধুরীর বসত ঘরটি ভেঙ্গে অনুমান ৬০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে ।

দিন দুপুরে এভাবে ঘরের মালামাল লুটপাট করে ঘরটি ভেঙ্গে ফেলা অত্যন্ত দুঃখজনক। বক্তারা এঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।

এঘটনায় সুহেনা আক্তার চৌধুরী দাবী হয়ে প্রতিপক্ষ আফাজ চৌধুরীকে প্রধান আসামী করে ১১জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং ০৭।

জগন্নাথপুরে আজিমুশ্বান সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যােগে ঈদে মিলাদুন্নাবী (সা:) উদযাপন

স্টাফ রিপোর্টারঃ-
জগন্নাথপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজিমুশ্বান সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যােগে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সাঃ) উপলক্ষে বিশাল মুবারক র‌্যালি ও আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ২টায় বর্ণাঢ্য র‌্যালিটি ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা থেকে শুরু হয়ে জগন্নাথপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ  সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা মাঠে আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আজিমুশ্বান সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পীর মোহাম্মদ আজিম শাহ আল চিশতীর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মোঃ আব্দুল্লাহ আল মাসুদের পরিচালনায় পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সাঃ) এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা ছমির উদ্দিন, ইকড়ছই কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দারুল নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার ছাত্র মুজাদ্দিদে আলফে সানি। এসময় মাওলানা মফিজ উদ্দিন, মাওলানা নজরুল ইসলাম, মুরব্বী জাফর উদ্দিন ভূঁইয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাবেক সেক্রেটারী জাহির উদ্দিন, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সালাহ উদ্দিন ভূঁইয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।

মিলাদ পরিচালনা করেন ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা আরবী প্রভাষক  মাওলানা বশির আহমদ। মিলাদ শেষে মোনাজাত পরিচালনা করেন আজিমুশ্বান সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পীর মোহাম্মদ আজিম শাহ আল চিশতী।

জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের উদ্যােগে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উদযাপন

স্টাফ রিপোর্টারঃ-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল  সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে  স্বাগত বক্তব্য রাখেন ইসলামি ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলা মডেল কেয়ারটেকার হাফিজ মুহিবুর রহমান।

উপজেলা সহকারি শিক্ষক সমিতির সাধারন সম্পাদক রুহুল আমীনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া, থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান, হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আবিবুল বারী আয়হান, উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটারিয়ান জামাল উদ্দিন আহমদ,

জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া, উপজেলা জমিয়তে সভাপতি মাওলানা সৈয়দ মছরুর আহমদ কাসেমী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল হক, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, হাফিজ মাওলানা আহমদ শফি সহ আরো অনেকে।

পরে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমদ।

জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মামুন আহমদের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টারঃ-
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ সিদ্দিক আহমদ এর ভাতিজা জগন্নাথপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মামুন আহমদ এর দাফন সম্পন্ন হয়েছে।

আজ রবিবার বাদ আছর ভবের বাজার টার্মিনাল প্রঙ্গনে ৫শতাধিক ধর্মপ্রাণ মুসল্লীগনের উপস্থিতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযা পূর্ব মরহুমের স্মৃতি চারন করে বক্তব্য রাখেন হযরত মাওলানা শায়খ এমদাদুল্লাহ সাহেবজাদায়ে কাতিয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, সমাজকর্মী তোফায়েল আহমদ, ইমদাদুল হোসাইন, মরহুমার ভাই রাজন আহমদ সহ আরো অনেকে।

জানাযার নামাজে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজি রেজাউল করিম রিজু,  আওয়ামীলীগ নেতা হাজি আব্দুল কাইয়ুম মশাহিদ,  উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালনসহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। জানাযার নামাজে ইমামতি করেন হযরত মাওলানা শায়খ এমদাদুল্লাহ সাহেব জাদায়ে কাতিয়া।

প্রসঙ্গত, গত রবিবার সাবেক কাউন্সিলর মামুন আহমদ ব্রেইন স্টোক করে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকাল ৯ টা ৪৫ মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,  মা, ভাই বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ-
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যােগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মিরপুর বাজারে আয়োজিত কর্মী সভায় মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ নূরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আখলুল করিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহিন,
জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি এম এ মতিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামাল উদ্দিন,  সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুছাব্বির আহমদ, আব্দুস সোবহান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামছুল হক, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দিলু মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এম এম সুহেল,  সুহেল আহমদ খান টুনু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন,

উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আলিম উদ্দিন মেম্বার, সহ সাংগঠনিক সম্পাদক  নেওয়ার খান, পৌর বিএনপির সহ সাংগঠনিক ফারুক আহমদ, পাইলগাও ইউনিয়ন বিএনপির সভাপতি তহুর মিয়া, সাধারন সম্পাদক সৈয়দ জুবায়ের আহমদ আবু, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ছাদিকুর রহমান নান্নু, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রাহিন তালুকদার, পৌর বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিল,

পৌর যুবদলের আহবায়ক লিটন আহমদ, যুগ্ম আহবায়ক শামীম আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ ইউসুফ, ছাদেক আহমদ, রাসেল বকস, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক হাজি হারুনুর রশীদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম খেজর,

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সিলেট মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, ছাত্রদল নেতা আকমল হোসেন,

জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমীন, যুগ্ম আহবায়ক মারজান চৌধুরী, মিরপুর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক পারভেজ আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ, মিরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ, প্রচার সম্পাদক মতিউর রহমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুনায়েদ আহমদ, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি লুৎফুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান,

যুবদল নেতা লাভলু মিয়া, এরশাদ মিয়া, জুনায়েদ আহমদ, অলিউর রহমান সুফি, ফাইমুল ইসলাম তুহিন, মিরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরাজ খান, সাধারন সম্পাদক আদিল ইসলাম, ছাত্রদল নেতা কাওছার আহমদ, রুনু আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আনোয়ার হোসেন।

এদিকে কর্মী সভায় মিরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারে সভাস্থলে যোগ দেন।

জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন জগন্নাথপুর উপজেলার  ৮নং আশারকান্দি ইউনিয়ন শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় দাওরাই বাজারে আয়োজিত সভায় আশারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক কবিরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোছাব্বির আহমেদ, আব্দুস সোবহান।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দিলু মিয়া, উপজেলা বিএনপি নেতা আলিম উদ্দিন, গোলাম কিবরিয়া পারভেজ, পৌর বিএনপি নেতা ফারুক আহমেদ,

৮ নং আশারকান্দি ইউপি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ রুহেল, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম আহবায়ক জুবেদ আলী লকন, সুনামগঞ্জ জেলা যুবদল নেতা সুহেল আহমদ খান টুনু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ ইউসুফ,

মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখলুল করিম, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাদ্দিস আহমেদ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম খেজর, নিজাম উদ্দিন, সদস্য টিপু আহমেদ,

জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বিলাল আহমেদ, আশারকান্দি ইউপি যুবদলের সভাপতি আব্দুল মালেক, সহ সভাপতি ছুরুক আহমেদ, আক্তার মিয়া, জামাল আহমেদ, মকবুল ইসলাম খান, প্রচার সম্পাদক  জনি চৌধুর, ছাত্রদল  সহ সভাপতি এখতিয়ার খান, সিলেট মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক জুনেদ আহমদ,

জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ, সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের  আহবায়ক রুহুল আমিন, তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক জুনায়েদ হোসেন।

জগন্নাথপুরে ইকড়ছই মাদরাসায় দরিদ্র ছাত্র ছাত্রীদের মধ্যে পাঞ্জাবি ও বোরকা বিতরণ

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই নয়াবাড়ির বাসিন্দা মরহুম শেখ আব্দুল আলীর রুহের মাগফিরাত কামনায় পরিবারবর্গের পক্ষ থেকে ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার ১শত দরিদ্র ছাত্র ছাত্রীদের মধ্যে পাঞ্জাবি ও বোরকা বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২সেপ্টেম্বর) সকাল ১১টায় ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার লতিফিয়া ছাত্র সংসদের আয়োজনে পাঞ্জাবি ও বোরকা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম।

মাদরাসার অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক মাওলানা আজমল হোসেন জামীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি হাজি আফছর উদ্দিন ভূইয়া। বক্তব্য রাখেন মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা বশির আহমদ, সিনিয়র শিক্ষক শাহ মো: ওলিউর রহমান শামীম।

অনুষ্ঠানে সমাজসেবক হাজি ইকবাল হোসেন ভূইয়া, জাফর আলী ভূইয়া, ক্রীড়া ব্যক্তিত্ব সালাহ উদ্দিন, মাদরাসার সহকারি অধ্যাপক আব্দুল হাদি, প্রভাষক মাওলানা মোস্তাফিজুর রহমান, প্রভাষক সুহেল আহম্মদ, মাওলানা কাজি জালাল উদ্দিন, মাওলানা হাফিজ আনোয়ার হোসেন, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, শেখ ইলিয়াছ আলীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার ছাত্র হাফিজ তাজুল ইসলাম।

জগন্নাথপুরে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) বাস্তবায়ন পরিষদদ গঠন:এমরান আহবায়ক, ইউনুছ আলী সদস্য সচিব

স্টাফ রিপোর্ট ঃ

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়া, লতিফিয়া ক্বারী সোসাইটি, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড জগন্নাথপুর-এর যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) ইকড়ছই সিনিয়র মাদরাসার হলরুমে উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা মহিউদ্দিন এমরান এর সভাপতিত্বে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর মাওলানা মঈনুল ইসলাম পারভেজ,সুনামগঞ্জ জেলা সভাপতি তাজুল ইসলাম আলফাজ।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর,) অনুষ্ঠিতব্য র‍্যালি ও আলোচনা সভা বাস্তবায়নের লক্ষ্যে “ঈদে মীলাদুন্নবী (সা.) বাস্তবায়ন পরিষদ জগন্নাথপুর”এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা এর সভাপতি মাওলানা মহিউদ্দিন এমরানকে আহ্বায়ক ও তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলার সভাপতি মোঃ ইউনুছ আলীকে সদস্য সচিব করে ঘোষিত কমিটিতে রয়েছেন যুগ্ম আহ্বায়ক পৌর আল ইসলাহ এর সহ-সভাপতি মাওঃ নিজাম উদ্দিন জালালী, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড এর সাধারণ সম্পাদক হাফিজ ইয়াহইয়া আলী, যুগ্ম সদস্য সচিব জগন্নাথপুর পৌর তালামীযের সভাপতি মাহিম আহমদ,

সদস্য— জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওঃ নূর আহমদ, জগন্নাথপুর পৌর আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন,জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক হাফিজ সমছু মিয়া সুজল,

সহ সাংগঠনিক সম্পাদক মাওঃ নুরুল ইসলাম খান শিহাব,পৌর আল ইসলাহ এর সাংগঠনিক সম্পাদক হাফিজ বদর উদ্দিন আল আমিন, সিলেট মহানগর তালামীযের সাবেক সভাপতি মাওঃ এনাম উদ্দিন,জগন্নাথপুর পূর্ব উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ,

ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের সহ সাধারণ সম্পাদক হাফিজ সামির হোসেন, জগন্নাথপুর পশ্চিম উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মিফতাহ উদ্দিন, জগন্নাথপুর পৌর তালামীযের সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, জগন্নাথপুর পূর্ব উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, জগন্নাথপুর পশ্চিম উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক মাছুদুল হাসান। প্রেস বিজ্ঞপ্তি

জটুডে/ এহাই

কলকলিয়া শাহজালাল মহাবিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্ট ঃ
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শাহজালাল মহাবিদ্যালয়ের প্রভাষকদের বকেয়া ৫ বছরের বেসরকারি অংশ ভাতাদি ও ৮ বছরের প্রভিডেন্ট ফান্ড পরিশোধ এবং অবৈধ ভাবে দখলে থাকা অধ্যক্ষের পদ হতে প্রভাষক আব্দুল মতিনকে অপসারণের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে প্রভাষকবৃন্দের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন শাহজালাল মহাবিদ্যালয়ের রাস্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এনামুল কবির,জীববিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ শিব্বির আহমদ,দর্শন বিভাগের প্রভাষক রিংকর চন্দ্র রায়,উচ্চতর গণিত বিভাগের প্রভাষক দেবাশীষ রায়,বাংলা বিভাগের প্রভাষক মোঃ হাসানুজ্জামান খান,ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ আবু তাহের রানা,ইসালমের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মাহমুদ সুলতান,পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মির্জা আমিনুল হক,অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম,রসায়ন বিভাগের প্রভাষক মোঃ মহিউদ্দিন,শরীর চর্চা শিক্ষক জুটন তালুকদার, প্রদর্শক মোঃ আমিরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন,কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আব্দুল মতিন বেআইনি ভাবে অধ্যক্ষের পদ দখল করে দীর্ঘ দিন ধরে অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারী কর্মকাণ্ড চালিয়ে আসছেন।

বক্তারা আরও বলেন প্রভাষক মোঃ আব্দুল মতিনের কারনে কলেজের শিক্ষকরা নানান ভাবে হয়রানীর শিকার হচ্ছেন।

নীতিমালা লঙ্ঘন করে বেআইনি ভাবে অধ্যক্ষের পদ দখল করে রাখা মোঃ আব্দুল মতিন এর কবল থেকে কলেজের সুষ্ঠু পরিবেশ অবিলম্বে ফিরিয়ে আনার দাবী সহ কলেজ পর্ষদ থেকে বিগত ৫ বছরের বকেয়া ভাতাদি ও প্রভিডেন্ট ফান্ড পরিশোধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানানো হয়।

কর্মসূচি শেষে সহকারী অধ্যাপক এনামুল কবিরসহ ভুক্তভোগী প্রভাষকবৃন্দ শাহজালাল মহাবিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল মতিনকে অবৈধ অধ্যক্ষ পদ হতে অপসারণ করে জৈষ্ঠ্য সহকারী অধ্যাপককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদানের দাবী জানিয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম এর নিকট স্মারক লিপি দেয়া হয়।

জটুডে/এহাই