০২:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চিলাউড়া-জগন্নাথপুর সড়ক প্রসস্তকরনসহ সংস্কারের দাবীতে সভা অনুষ্ঠিত

  • Update Time : ১১:৩৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • / 89

মো: হুমায়ুন কবির :-

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া- জগন্নাথপুর সড়ক প্রসস্তকরণসহ  সংস্কারের দাবীতে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় বৃহত্তর চিলাউড়া গ্রামবাসীর আয়োজনে চিলাউড়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

চিলউড়া গ্রামের বিশিষ্ট মুরব্বী সাবেক মেম্বার মোঃ সুরুত আলীর সভাপতিত্বে ও  বাংলাদেশ জামায়াতে ইসলামী চিলাউড়া হলদিপুর ইউনিয়ন শাখার সহ সাধারন সম্পাদক রেজাউল করিম রিপনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন

সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও যুক্তরাজ্য বিএনপি নেতা  হাজী এম এ রব, মাওলানা সেরুজ্জামান, সাবেক ইউপি সদস্য সাব্বির আহমদ, মাওলানা মোঃ আলী আক্কাস,  স্পেন প্রবাসী হারুনুর রশীদ, বিশিষ্ট সমাজ সেবক ছায়াদ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মোঃ আরজু মিয়া,

সমাজকর্মী  দিলোয়ার হোসেন, তরুণ  ছাত্রনেতা তুহিনুর রহমান, ছাত্র শিবির সিলেট এমসি কলেজ শাখার সাধারন সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, তরুন সমাজকর্মী  রুজিল ইসলাম, শিক্ষার্থী জসীম উদ্দিন রাহমানীসহ আরো অনেকে।

বক্তারা বলেন, জগন্নাথপুর উপজেলা সদরের সাথে যোগাযোগ স্থাপনকারী চিলাউড়া- জগন্নাথপুর সড়ক ভেঙে চুড়ে একাকার হয়ে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। গাড়ি চলাচল তো দূরের কথা পায়ে হেটে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।

দীর্ঘদিন ধরে স্কুল, কলেজ ওমাদরাসার শিক্ষার্থীরাসহ বৃহত্তর চিলাউড়াবাসী জীবন -জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে চলাচল করছেন। জরুরী ভিত্তিতে সড়কটি প্রসস্থকরন সহ সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ হোসাইন আহমদ খান। এসময় চিলাউড়া হলদিপুর ইউনিয়নের  সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

চিলাউড়া-জগন্নাথপুর সড়ক প্রসস্তকরনসহ সংস্কারের দাবীতে সভা অনুষ্ঠিত

Update Time : ১১:৩৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪