০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধের ২৮নং পিআইসির কাজ শুরু
- Update Time : ০৬:৫০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- / 115
স্টাফ রিপোর্টারঃ-
জগন্নাথপুর হাওর রক্ষা বেড়ি বাঁধের ২৮নং পিআইসি কাজ শুরু করা হয়েছে।আজ সোমবার (১৬ডিসেম্বর) উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের পশ্চিমে
গোপাইখালী বেরি বাঁধের কাজ শুরু করেন পিআইসির সদস্য সচিব রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আব্দুল জলিল।
এসময় জনপ্রতিনিধি, কৃষক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পিআইসির সদস্য সচিব মোঃ আব্দুল জলিল জানান, বেড়ি বাঁধের কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ আগামী ১৫ দিনের মধ্যে কাজটি সম্পন্ন করা হবে।
তিনি কাজটি সম্পন্ন করণে সকলের সহযোগিতা কামনা করেছেন।










