০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুর-স্বজনশ্রী ভায়া চিলাউড়া সড়কের কাজ পরিদর্শন করেন ইউএনও বরকত উল্লাহ

  • Update Time : ০৬:০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / 137

মো: হুমায়ুন কবির:-

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জনবহুল সড়ক জগন্নাথপুর-স্বজনশ্রী ভায়া চিলাউড়া সড়কের পূন: নির্মাণ কাজ চলছে। কাজের মান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠলে আজ বৃহস্পতিবার (২০ মার্চ)  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বরকত উল্লাহ ও উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন সড়কের চলমান কাজ পরিদর্শন করেন।

এসময় তাদের উপস্থিতিতে পূন: নির্মাণকৃত সড়কের বিভিন্ন স্থানে পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে উপজেলা প্রকৌশলী জানান, কাজের মান সন্তোষজনক। যেখানে ২৫ মিলিমিটার কার্পেটিং কাজ করার কথা সেখানে ঠিকাদারী প্রতিষ্টান মেসার্স শংকর এন্টারপ্রাইজ ২৭ থেকে ২৮ মিলিমিটার কার্পেটিং কাজ করেন।

ইউএনও বরকত উল্লাহ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠন কাজের অনিয়ম তুলে ধরলে আমি চলমান সড়কের পুন:নির্মাণ কাজ উপজেলা প্রকৌশলীর উপস্থিতিতে পরীক্ষা নিরীক্ষায় দেখা যায় কার্যাদেশ মোতাবেক ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করছে।

সড়কের কাজে ব্যবহৃত নির্মাণ সামগ্রীতে কোন ধরনের ত্রূটি পরিলক্ষিত হয়নি। এর পরও ঠিকাদারী প্রতিষ্টানকে কাজের মান যাতে ভাল থাকে সে দিকে দৃষ্ঠি রাখতে পরামর্শ প্রদান করেন।  ##

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুর-স্বজনশ্রী ভায়া চিলাউড়া সড়কের কাজ পরিদর্শন করেন ইউএনও বরকত উল্লাহ

Update Time : ০৬:০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫