জগন্নাথপুরে উপজেলা জমিয়তের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মো: হুমায়ুন কবির :-

জগন্নাথপুর উপজেলা জমিয়তের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ১৮ রামাদ্বান জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ  মাহিমা রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা জমিয়তের  সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ ক্বাসেমীর সভাপতিত্বে, সাধারন সম্পাদক  মাওলানা মুতিউর রাহমান ও যুগ্ম সম্পাদক মাওলানা সৈয়দ রশীদ আহমদ’র যৌথ পরিচালনায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক  মাওলানা তৈয়্যিবুর  রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউরোপ জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার সভাপতি মাওলানা জামিলুল হক আমিনী। পৌর জামায়াতের সভাপতি আহম ওয়ালি উল্লাহ, উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখর উদ্দিন।

জগন্নাথপুর পৌর জমিয়তের সেক্রেটারী মুফতি মুতিউর রহমান শাসননবী, উপজেলা জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক  মাওলানা কে এম ফয়েজ আহমেদ, প্রচার সম্পাদক মাওলানা মাহিদুল ইসলাম  আহমদ, সহকারী শ্রম বিষয়ক সম্পাদক মাওঃ সৈয়দ আলী আহমদ, অফিস সম্পাদক হাফিজ মাওলানা আমিরুল ইসলাম, পৌর ছাত্রনেতা মাওলানা রুহুল ইসলাম প্রমুখ।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল মালিক, মাওলানা ফজল আহমদ, পৌর জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান, শ্রমিক জমিয়ত সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক হাফিজ মাহমুদুল হাসান, উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, উপজেলা জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজ সাঈদ আহমদ, হাফিজ শাহীনুর রাহমান,

সিলেট মহানগর জমিয়তের সমাজ কল্যাণ সম্পাদক  এডভোকেট রেজাউল করিম, উপজেলা যুব জমিয়তের সভাপতি  মাওলানা সৈয়দ হাবিব সালেহ  সেক্রেটারী  ইব্রাহিম খলিল, উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবু তাহের।

এছাড়া উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিয়নের কর্মীবৃন্দ বক্তব্য রাখেন। ইফতার পূর্ব  দেশ ও মুসলিম উম্মাহের শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা লুৎফর রহমান মুরাদাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *