যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ সংক্ষিপ্ত সফরে আজ শনিবার বাংলাদেশে আসছেন

স্টাফ রিপোর্টঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক জগন্নাথপুর -শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী কয়ছর এম আহমেদ সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে নিজ এলাকায় আসছেন।

আজ শনিবার (১৫ই মার্চ) সকালে সিলেট ওসমানী ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করবেন।

শুক্রবার (১৪ই মার্চ) যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি যাত্রা করবেন।

দলীয় সূত্রে জানা যায়, কয়ছর এম আহমেদ এর সফরসঙ্গী হয়ে দেশে আসছেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা।

সফরকালীন সময়ে তিনি সামাজিক ,রাজনৈতিক সাংগঠনিক কর্মকান্ড ও সুধী শুভাকাঙ্খিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়াও তিনি স্হানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও কমিউনিটির নেতাদের সাথে বৈঠকে মিলিত হবেন। সফর শেষে আগামী ২৮ মার্চ যুক্তরাজ্যের উদ্যেশে যাত্রা করার কথা রয়েছে।

এদিকে জগন্নাথপুর -শান্তিগন্জ আসনের মাটি ও মানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী বান্ধব নেতা কয়ছর এম আহমেদ এর বাংলাদেশ আগমণকে ঘীরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

জটুডে/ এহাই

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *